কলমাকান্দায় দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত, হেফাজতে ২
গণমাধ্যম ডেক্স
নেত্রকোনার কলমাকান্দায় পারিবারিক বিরোধ ও মাদক কারবারের অভিযোগকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে সাদ্দাম হোসেন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে হেফাজতে নিয়েছে পুলিশ।
শুক্রবার (৩০ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার পোগলা ইউনিয়নের খাতে সালেঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সাদ্দাম ওই গ্রামের আবুল হাশিমের ছেলে। তিনি পেশায় অটোরিকশাচালক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একই এলাকার জামাল মিয়ার সঙ্গে হক্কুন নামে এক ব্যক্তির পারিবারিক বিরোধ চলছিল। কিছুদিন আগে জামাল মিয়ার অপ্রাপ্তবয়স্ক মেয়েকে নিয়ে হক্কুনের ছেলে পালিয়ে যায় বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় জামাল মামলা করলে পরে পুলিশ মেয়েটিকে উদ্ধার করে। এ নিয়ে দুপক্ষের মধ্যে বিরোধ চলছিল।
স্থানীয় সূত্রের দাবি, পারিবারিক বিরোধের পাশাপাশি মাদক কারবারের অভিযোগ নিয়েও এলাকায় উত্তেজনা ছিল। এর জেরে শুক্রবার রাতে চাঁন মিয়া ও হক্কুনের পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান। এ সময় টেঁটাবিদ্ধ হয়ে সাদ্দাম গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সংঘর্ষে আরও তিনজন আহত হন।
স্থানীয় সূত্রে আরও জানা গেছে, খাতে সালেঙ্গা গ্রামের জামাল মিয়া, চাঁন মিয়া ও নিহত সাদ্দাম মাদকবিরোধী কমিটির সদস্য ছিলেন। অন্যদিকে, হক্কুনের বিরুদ্ধে গাঁজার কারবারে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তিনি এক সপ্তাহ আগে জামিনে মুক্ত হয়ে এলাকায় ফেরেন।
কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. এমএমএস মাটি জানান, হাসপাতালে আনার আগেই সাদ্দামের মৃত্যু হয়।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা শনিবার দুপুরে বলেন, ছেলে-মেয়েসংক্রান্ত একটি ঘটনাকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। সংঘর্ষে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
ওসি আরও বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শনিবার সকালে মর্গে পাঠানো হয়েছে। দাফন শেষে নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করা হবে বলে জানানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তদন্ত করে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র: নতুন আরএসএস সোর্স
জাতীয় বিভাগের আরও খবর
-
১
৫৯ শিক্ষকের শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী মাত্র ৪, পাস করেননি কেউ
জাতীয় -
২
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বন্ধে দোহায় চলছে তৃতীয় দিনের আলোচনা
জাতীয় -
৩
শান্তিনিবাসের প্রবীণদের সঙ্গে সোনালি বিকেল ও পিঠা উৎসব
জাতীয় -
৪
শাহরুখের ‘মান্নাত’, অমিতাভের ‘জলসা’! বলিউডের সবচেয়ে দামি বাড়ি কার?
লাইফস্টাইল -
৫
সাজেকে আজও দুই ঘণ্টা ধরে চলছে গোলাগুলি, এলাকায় আতঙ্ক
সারাবাংলা -
৬
৫৫০ শয্যার অবকাঠামোয় চলছে ১২০০ শয্যার হাসপাতাল, সংকট কাটাতে বড় উদ্যোগ
জাতীয় -
৭
চোর সন্দেহে যুবককে মারধর, প্রতিবাদ করায় প্রাণ গেল আরেক যুবকের
জাতীয় -
৮
সেইফার্ট-ফিলিপসের ঝড়ে উড়ে গেল ভারত
জাতীয় -
৯
দুর্নীতির মামলায় দণ্ডিত হাসেমপুত্র রাসেল কারাগারে
জাতীয় -
১০
নতুন কাঠামোয় বেতন পেলেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, বাদ পড়েছেন কেউ কেউ
জাতীয় -
১১
মাঠের জন্য আরও জমি কিনতে সাড়ে ৪ কোটি টাকা দিচ্ছে সরকার
জাতীয় -
১২
বিচার বিভাগের পূর্ণাঙ্গ স্বাধীনতার দাবি জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের
জাতীয় -
১৩
গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ: সংঘর্ষ, আগুন ও উত্তেজনার ছয় ঘণ্টা
জাতীয় -
১৪
কাদাপানিতে মাছ ধরার প্রতিযোগিতা, ঝাঁপ দিলেন ৫৫০ জনের বেশি
জাতীয় -
১৫
শিশুর কখন টয়লেট ব্যবহার শুরু করা উচিত
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৪
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৫
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৬
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১০
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১১
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১২
ডেমো নিউজ
সারাবাংলা -
১৩
ক্লাউড কম্পিউটিং খাতে তরুণদের কর্মসংস্থানের বিশাল সুযোগ
তথ্য-প্রযুক্তি -
১৪
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৫
ডেঙ্গু জ্বরের লক্ষণ ও বাসায় তাৎক্ষণিক করণীয় পদক্ষেপ
স্বাস্থ্য
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন