|
| |
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

কে এই রয় কুপার?

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৪ নভেম্বর, ২০২৬, ১০:২৩ এএম
১৭৬ পঠিত
কে এই রয় কুপার?
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের সাবেক গভর্নর রয় কুপার। ডেমোক্র্যাট দলের এই রাজনীতিক অঙ্গরাজ্যটির গভর্নর হিসেবে দুই মেয়াদ দায়িত্ব পালন করেছেন। মধ্যবর্তী নির্বাচনে সিনেটের আসনে জয় পেয়ে তিনি এবার জাতীয় রাজনীতিতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে যাচ্ছেন। ২০০৮ সালের পর তিনিই প্রথম ডেমোক্র্যাট, য...

যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের সাবেক গভর্নর রয় কুপার। ডেমোক্র্যাট দলের এই রাজনীতিক অঙ্গরাজ্যটির গভর্নর হিসেবে দুই মেয়াদ দায়িত্ব পালন করেছেন। মধ্যবর্তী নির্বাচনে সিনেটের আসনে জয় পেয়ে তিনি এবার জাতীয় রাজনীতিতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে যাচ্ছেন।

২০০৮ সালের পর তিনিই প্রথম ডেমোক্র্যাট, যিনি নর্থ ক্যারোলাইনার দুটি সিনেট আসনের একটিতে জয়ী হলেন। তিনি বিদায়ী রিপাবলিকান সিনেটর টম টিলিসের স্থলাভিষিক্ত হচ্ছেন। টিলিস তৃতীয় মেয়াদে নির্বাচনে না লড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।

নির্বাচনী প্রচারে কুপারের প্রতিদ্বন্দ্বী ছিলেন রিপাবলিকান ন্যাশনাল কমিটির সাবেক চেয়ারম্যান মাইকেল হোয়াটলি। ডেমোক্র্যাট প্রার্থী হওয়ার পর থেকে জনমত জরিপে হোয়াটলির চেয়ে এগিয়ে ছিলেন কুপার।

এবারের নির্বাচনে প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসন, সিনেটের ১০০টির মধ্যে ৩৫টি আসন এবং বিভিন্ন অঙ্গরাজ্যের গভর্নরসহ স্থানীয় পর্যায়ের বেশ কয়েকটি পদে ভোট হচ্ছে। বর্তমানে কংগ্রেসের দুই কক্ষ সিনেট ও প্রতিনিধি পরিষদ; দুটির নিয়ন্ত্রণই রিপাবলিকানদের হাতে। যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ হলো প্রতিনিধি পরিষদ। সদস্যরা দুই বছরের জন্য নির্বাচিত হন। সাধারণত আইন প্রণয়নের প্রস্তাব প্রথমে এই কক্ষে উত্থাপন ও আলোচনা করা হয়, পরে তা সিনেটে পাঠানো হয়।

সূত্র: রয়টার্স, বিবিসি
 

সূত্র: কালবেলা