|
| |
রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

গাজী নজরুল-আমির হামজারা জামায়াতে অভিশাপ রূপে নাজিল হয়েছেন: রাশেদ খাঁন

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৮ নভেম্বর, ২০২৬, ০১:৪৫ পিএম
২১৩ পঠিত
গাজী নজরুল-আমির হামজারা জামায়াতে অভিশাপ রূপে নাজিল হয়েছেন: রাশেদ খাঁন
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন বলেছেন, গাজী নজরুল ইসলাম ও আমির হামজারা জামায়াতে অভিশাপ রূপে নাযিল হয়েছেন। দলটির নেতৃত্বে থাকা ব্যক্তিদের মুখোশ উন্মোচন করতেই তিনি বিভিন্ন সময় তাদের কর্মকাণ্ড ও অভিযোগ নিয়ে কথা বলেছেন বলে দাবি করেন তিনি। রোববার (৮ নভেম্বর) নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি এ...

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন বলেছেন, গাজী নজরুল ইসলাম ও আমির হামজারা জামায়াতে অভিশাপ রূপে নাযিল হয়েছেন। দলটির নেতৃত্বে থাকা ব্যক্তিদের মুখোশ উন্মোচন করতেই তিনি বিভিন্ন সময় তাদের কর্মকাণ্ড ও অভিযোগ নিয়ে কথা বলেছেন বলে দাবি করেন তিনি।

রোববার (৮ নভেম্বর) নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।

স্ট্যাটাসে রাশেদ খাঁন লেখেন, ‘দ্য ডিসেন্ট, রিউমর স্ক্যানারসহ যেসব প্রতিষ্ঠান ফ্যাক্ট চেকিংয়ের কাজ করে থাকে, তারা কি এখনো পর্যন্ত রিপোর্ট করেছে যে, আমির হামজার অডিও কথোপকথন এআই দিয়ে বানানো? আমি কোনো তথ্য শেয়ার করার আগে তথ্যের সত্যতা নিশ্চিত করে নিই। এর আগে জামায়াতের মুখপাত্র নাসিরুদ্দিন পাটোয়ারীর গাড়ি কাণ্ড, ল্যাপটপ চুরি কাণ্ড এবং জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বৈঠক ও সর্বশেষ জামায়াত এমপি আমির হামজার নারীঘটিত তথ্য ভেরিফাই করার পরে শেয়ার করেছি। এই তথ্যগুলোর মধ্যে ন্যূনতম ভেজাল নেই এবং তাদের কারোরই এই তথ্যগুলো মিথ্যা প্রমাণ করার জন্য আমার বিরুদ্ধে মানহানির মামলা করা কিংবা চ্যালেঞ্জ করার মতো ন্যূনতম নৈতিকতাও নেই।’

তিনি আরও লেখেন, ‘আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই’ স্লোগান দিয়ে বর্তমানে কোন শ্রেণির লোক জামায়াতের নেতৃত্ব দিচ্ছে, আমি শুধু সেই মুখোশগুলো উন্মোচন করতে চেয়েছি। এটি এখন প্রমাণিত সত্য হয়ে গেছে যে, বর্তমান জামায়াত মানেই গাজী নজরুল ইসলাম ও আমির হামজার মতো লম্পটদের আধিক্য। আওয়ামী ফ্যাসিবাদী জামানায় কে জামায়াত করে আর কে জামায়াত করে না, তা বোঝা মুশকিল ছিল। কিন্তু গণঅভ্যুত্থানের পরে দেখা গেল, সুন্নতি লেবাসধারী যাদের বিরুদ্ধে অতীতে নারীঘটিতসহ অন্যান্য অপকর্মের পাহাড়সম অভিযোগ, তাদের অধিকাংশই জামায়াতরূপে আবির্ভূত হয়েছে। অর্থাৎ গাজী নজরুল ও আমির হামজারা জামায়াতে অভিশাপ রূপে নাজিল হয়েছে।

সূত্র: নতুন আরএসএস সোর্স