|
| |
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

জানালা ও জলের ক্ষুধা

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৩ নভেম্বর, ২০২৬, ০২:৩০ এএম
৩৫৮ পঠিত
জানালা ও জলের ক্ষুধা
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:

ক্ষুধার তীব্রতা—তোমার ঘর গেরস্থালি
জানালা ও জলেদের বাহারি আহারের!

জেলেদের মতো বুকের জালে মাছেদের মতো কত দিন তুলে নাও না,
কত দিন শীতের রাতের পাখি হয়ে গা ঘেষো না।

কতগুলো চাঁদ ক্ষয়ে রাত গেল দিনের ভোগে
কেবল আমাদের সময়ের সময় ভাগে হলো না!

ক্ষুধারা দিন দিন বেড়ে চলছে..
বেড়ে চলছে জুতোর গ্লানির মতো
পায়ের প্রতিধ্বনি...

তবু পা ও জুতো আলাদা হয় না!
আলাদা হয় না চুম্বন ও চুম্বক
আলাদা হয় না থাল ও ভাতের মাখামাখি!

তেমনই তুমি–আমি দূর বনে আঁধারে ঝাউ পাতা
দুলছি বাতাসের প্রহসনে, ঘড়ির অনশনে
কাঁটার কটাক্ষে অপেক্ষার উপেক্ষাই!

সূত্র: প্রথম আলো