জুলাই গণ–অভ্যুত্থান প্রতিহত করতে মোতাহার ছিলেন একজন অর্থ জোগানদাতা
গণমাধ্যম ডেক্স
জুলাই গণ–অভ্যুত্থানকারীদের প্রতিহত করতে মোতাহার হোসেন একজন অর্থ জোগানদাতা হিসেবে কাজ করেছেন বলে আদালতকে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম। তিনি জানান, মোতাহার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা বাহাউদ্দিন নাসিমের ঘনিষ্ঠজন।
২০২৪ সালের ৫ আগস্ট উত্তরা এলাকায় আন্দোলনের মধ্যে মো. জসিম নামের একজন গুলিবিদ্ধ হন। পরদিন চিকিৎসাধীন অবস্থায় পঙ্গু হাসপাতালে তিনি মারা যান। এ ঘটনায় তাঁর স্ত্রী মোছা. ফরিদা ওই বছরের ১১ ডিসেম্বর ২০৫ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত অনেককে আসামি করে একটি হত্যা মামলা করেন। এ মামলায় ১৯৬ নম্বর আসামি মোতাহার হোসেন (৬৬)।
২ নভেম্বর ডিবি পুলিশ গুলশান থেকে মোতাহার হোসেনকে গ্রেপ্তার করে। এরপর তাঁকে রিমান্ডে নেওয়া হয়। আজ শনিবার আবার তাঁর দ্বিতীয় দফা রিমান্ড চেয়ে আবেদন করা হয়। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলামের আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আবেদনে তদন্ত কর্মকর্তা আদালতকে জানান, আসামি মোতাহার (কার্যক্রম নিষিদ্ধ) আওয়ামী লীগের বাহাউদ্দিন নাসিমের ঘনিষ্ঠজন এবং ৫ আগস্টের ছাত্র আন্দোলন প্রতিহত করার জন্য অর্থ জোগানদাতা হিসেবে কাজ করেছেন। জিজ্ঞাসাবাদে আসামি গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করলেও অনেক তথ্য গোপন করেছেন। তাই তাঁকে আবার সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এ ছাড়া তাঁর দেওয়া তথ্যাদি যাচাই–বাছাই করা হচ্ছে।
মামলার তদন্ত কর্মকর্তা সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, মোতাহার হোসেনের রাজনৈতিক কোনো পদ–পদবি এখনো পাওয়া যায়নি। তদন্ত চলমান। এ মামলায় তিনি ১৯৬ নম্বর এজাহারভুক্ত আসামি।
সূত্র: প্রথম আলো
জাতীয় বিভাগের আরও খবর
-
১
‘হাবিবি’ নামে অ্যাকশন কমিটি করলেন যুক্তরাষ্ট্রের সিনেটর আবদুল এল-সায়েদ
জাতীয় -
২
টেস্ট থেকে অবসরের ঘোষণা শামির
জাতীয় -
৩
সহস্রাধিক নেতাকর্মী নিয়ে বিএনপির র্যালিতে এমপি আজাদ
জাতীয় -
৪
নিউগিনি আবাসন প্রকল্পে ফের হামলার অভিযোগ
জাতীয় -
৫
জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে ফেরার পথে বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা, আহত ৬
জাতীয় -
৬
জুলাই গণ–অভ্যুত্থান প্রতিহত করতে মোতাহার ছিলেন একজন অর্থ জোগানদাতা
জাতীয় -
৭
হৃদয়ের ব্যাটিংয়ে বিস্মিত ওয়ারিক্যান, নিজেদের ভুল খুঁজছে ওয়েস্ট ইন্ডিজ
জাতীয় -
৮
নৌ-শক্তি বাড়াচ্ছে চীন, বহরে ৪০০-এর বেশি যুদ্ধজাহাজ-সাবমেরিন
আন্তর্জাতিক -
৯
সুনামগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া
জাতীয় -
১০
দেশের মানুষকে ষড়যন্ত্র করে দাবিয়ে রাখা যাবে না: প্রধানমন্ত্রী
জাতীয় -
১১
‘আমি শুনেছি সেদিন তুমি’র সুর শাহরুখের সিনেমার গানে? মৌসুমীর ভিন্নমত
জাতীয় -
১২
বিএনপির দুই পক্ষের পৃথক কর্মসূচি, এক পক্ষ বলল, ‘দলে পোস্ট থাকলেই বিএনপি হয় নাকি?’
জাতীয় -
১৩
নেই কোনো শারীরিক ব্যায়াম, নিষ্ক্রিয় হচ্ছে বিশ্বের অধিকাংশ কিশোর-কিশোরী
জাতীয় -
১৪
গণতন্ত্র ও জাতীয় ঐক্য রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার
জাতীয় -
১৫
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পল্টনের জনসভায় ঢাকা জেলা উত্তর ছাত্রদলের মিছিল
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১০
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৩
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন