নিউগিনি আবাসন প্রকল্পে ফের হামলার অভিযোগ
গণমাধ্যম ডেক্স
রাজধানীর ক্যান্টনমেন্টের ইসিবি চত্বর এলাকায় নিউগিনি আবাসন প্রকল্পে ফের হামলা চালানোর অভিযোগ উঠেছে। হামলায় জড়িত কয়েকজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় হামলার বিষয়টি নিশ্চিত করেছেন ক্যান্টনমেন্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) গিয়াস উদ্দিন। তিনি বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে হামলার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ফোর্স পাঠিয়েছি। এই বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। পরে বিস্তারিত জানাতে পারব।
হামলার বিষয়ে নিউগিনি আবাসন প্রকল্পে প্রথম হামলার ঘটনায় মামলার বাদী সাইফুল ইসলাম ভূইয়া বলেন, আজকের হামলায় সেই আগের সন্ত্রাসীরাই জড়িত। তাদের সঙ্গে স্থানীয় যুবলীগ নেতা বাবুল ও সন্ত্রাসী রুবেল জড়িত ছিল। বিষয়টি আমরা থানায় জানানোর পরে পুলিশ এসে ৭ থেকে ৮ জনকে আটক করে থানায় এনেছে।
সাইফুল আরও বলেন, আগের হামলার ঘটনায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার হয়নি। এবারের হামলায় অস্ত্র ঠেকিয়ে নিরাপত্তা কর্মী ও মিস্ত্রীদের মোবাইল ও টাকা-পয়সা ছিনিয়ে নেওয়া হয়েছে। পুলিশ কয়েকটি মোবাইল উদ্ধার করলেও প্রজেক্টের কাজে ব্যবহৃত ওয়াকিটকি এখনো উদ্ধার হয়নি ।
টেস্ট থেকে অবসরের ঘোষণা শামির
গত ২৬ সেপ্টেম্বর রাতেও নিউগিনি প্রপার্টিজের আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ওই সময় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতেও ভাঙচুর ও লুটপাট করা হয়। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে সালমান মুক্তাদিরের প্রকাশ করা ভিডিও ব্যাপক আলোচনার জন্ম দেয়।
ওই হামলার ঘটনার অন্যতম ‘সমন্বয়ক’ হিসেবে চিহ্নিত মো. যুবরাজকে এখনো গ্রেপ্তার করতে পারেনি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তদন্তসংশ্লিষ্ট সূত্রের দাবি, মিরপুরের দুটি সন্ত্রাসী বাহিনীর সদস্যদের নিয়ে হামলার সমন্বয় করেন ভাষানটেক থানা বিএনপির আহ্বায়ক মো. ইব্রাহিম ওরফে ‘কিলার’ ইব্রাহিমের বাহিনীর সদস্য যুবরাজ।
তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২৬ সেপ্টেম্বরের হামলার দিন ইসিবি চত্বরের একটি খাবারের দোকানে বসে ১৩ জন হামলার পরিকল্পনা করেন। এ সময় মামলার ১ নম্বর আসামি শাহরিয়ার মাহমুদ মো. ইব্রাহিমের সঙ্গে যোগাযোগ করে হামলার জন্য এক কোটি টাকার চুক্তি করেন। পরে ইব্রাহিম লোকজন সংগ্রহ করে হামলার দায়িত্ব দেন যুবরাজকে।
ওই ঘটনায় হামলার পরিকল্পনা ও সরাসরি অংশ নেওয়ার অভিযোগে এ পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে আটজন জামিনে মুক্তি পেয়েছেন। তদন্তসংশ্লিষ্ট সূত্র বলছে, হামলায় জড়িত আরও ৯ জনকে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সূত্র: নতুন আরএসএস সোর্স
জাতীয় বিভাগের আরও খবর
-
১
‘হাবিবি’ নামে অ্যাকশন কমিটি করলেন যুক্তরাষ্ট্রের সিনেটর আবদুল এল-সায়েদ
জাতীয় -
২
টেস্ট থেকে অবসরের ঘোষণা শামির
জাতীয় -
৩
সহস্রাধিক নেতাকর্মী নিয়ে বিএনপির র্যালিতে এমপি আজাদ
জাতীয় -
৪
নিউগিনি আবাসন প্রকল্পে ফের হামলার অভিযোগ
জাতীয় -
৫
জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে ফেরার পথে বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা, আহত ৬
জাতীয় -
৬
জুলাই গণ–অভ্যুত্থান প্রতিহত করতে মোতাহার ছিলেন একজন অর্থ জোগানদাতা
জাতীয় -
৭
হৃদয়ের ব্যাটিংয়ে বিস্মিত ওয়ারিক্যান, নিজেদের ভুল খুঁজছে ওয়েস্ট ইন্ডিজ
জাতীয় -
৮
নৌ-শক্তি বাড়াচ্ছে চীন, বহরে ৪০০-এর বেশি যুদ্ধজাহাজ-সাবমেরিন
আন্তর্জাতিক -
৯
সুনামগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া
জাতীয় -
১০
দেশের মানুষকে ষড়যন্ত্র করে দাবিয়ে রাখা যাবে না: প্রধানমন্ত্রী
জাতীয় -
১১
‘আমি শুনেছি সেদিন তুমি’র সুর শাহরুখের সিনেমার গানে? মৌসুমীর ভিন্নমত
জাতীয় -
১২
বিএনপির দুই পক্ষের পৃথক কর্মসূচি, এক পক্ষ বলল, ‘দলে পোস্ট থাকলেই বিএনপি হয় নাকি?’
জাতীয় -
১৩
নেই কোনো শারীরিক ব্যায়াম, নিষ্ক্রিয় হচ্ছে বিশ্বের অধিকাংশ কিশোর-কিশোরী
জাতীয় -
১৪
গণতন্ত্র ও জাতীয় ঐক্য রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার
জাতীয় -
১৫
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পল্টনের জনসভায় ঢাকা জেলা উত্তর ছাত্রদলের মিছিল
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১০
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৩
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন