কুড়িগ্রামে ইয়াবাসহ গ্রেপ্তার ৩
গণমাধ্যম ডেক্স
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১ হাজার ১৭০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে মাদক বিক্রির ২৬ হাজার ৭৯০ টাকা, একটি মোটরসাইকেল ও চারটি মোবাইলফোন জব্দ করা হয়।
বুধবার (৪ নভেম্বর) সকালে কুড়িগ্রাম জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে নাগেশ্বরী পৌরসভার কানিপাড়া বদিজমাপুর গ্রামের রাজুর বাড়িতে অভিযান চালানো হয়। নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার গোলাম মোর্শেদের নেতৃত্বে নাগেশ্বরী থানা-পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। এ সময় ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মো. রেজাউল করিম রাজু (৫০), মো. ফজলে মিয়া (৪৮) ও মো. রাসেল মিয়া (৩৫)। তাদের বাড়ি নাগেশ্বরী উপজেলার কাজিপাড়া ও বালাসিপাড়া এলাকায়।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে কুড়িগ্রাম, লালমনিরহাটসহ সীমান্তবর্তী বিভিন্ন এলাকা এবং রাজধানী ঢাকায় মাদক সরবরাহ ও বিক্রির সঙ্গে জড়িত।
নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ বলেন, পুলিশের অপরাধ তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি (সিডিএমএস) পর্যালোচনা করে রেজাউল করিম রাজুর বিরুদ্ধে ২০টি মাদক মামলার তথ্য পাওয়া গেছে। এসব মামলা নাগেশ্বরী, কুড়িগ্রাম সদর, লালমনিরহাট সদর ও ঢাকা মহানগর পুলিশের ভাটারা থানায় রয়েছে। এ ছাড়া ফজলে মিয়ার বিরুদ্ধে নাগেশ্বরী থানায় একটি মাদক মামলা রয়েছে।
তিনি বলেন, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী নাগেশ্বরী থানায় মামলা করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সূত্র: নতুন আরএসএস সোর্স
জাতীয় বিভাগের আরও খবর
-
১
মেয়ের সঙ্গে ঘরে দেখে কর্মচারীকে পিটিয়ে হত্যা করলেন বাবা
জাতীয় -
২
মদিনা অভিমুখে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ভূপাতিতের দাবি
জাতীয় -
৩
পুলিশ পরিদর্শক থেকে এএসপি হলেন ৭৮ কর্মকর্তা
জাতীয় -
৪
৮০০ পর্যটক নিয়ে সেন্টমার্টিনে মৌসুমের প্রথম জাহাজ
জাতীয় -
৫
তারেক রহমানকে নিয়ে বক্তব্য প্রত্যাহারে নাহিদ ইসলামকে আইনি নোটিশ
জাতীয় -
৬
আদালতকাণ্ডের পর ফেসবুকে পরীমনির বিতর্কিত পোস্ট
জাতীয় -
৭
মানিকগঞ্জে ট্রিপল মার্ডার মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন
জাতীয় -
৮
ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু
জাতীয় -
৯
‘পারবে তুমিও’র স্বপ্নপূরণে রবি বোলার হান্ট খুঁজে পেল ২১ বোলার
জাতীয় -
১০
জ্ঞানেশের চিন্তা কি বাড়িয়ে দিল পুরোনো ঘুষের অভিযোগ, তদন্ত শুরু হচ্ছে কেরলমে
জাতীয় -
১১
পাঠকের ছবি (৫ নভেম্বর ২০২৬)
জাতীয় -
১২
পালংশাক খেতে ভালো লাগে না? শরীরে আয়রন বাড়াতে পাতে যা খাবেন
লাইফস্টাইল -
১৩
রোনালদোকে যথাযথ স্বীকৃতি দিতে চায় পর্তুগাল
খেলাধুলা -
১৪
অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত
জাতীয় -
১৫
ভ্যান্সকে ‘হেরে যাওয়া জুয়াড়ি’ বলে কটাক্ষ ইরানের স্পিকারের
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১০
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৩
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন