|
| |
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

নিখোঁজের ২ দিন পর মিলল স্কুলছাত্রীর মরদেহ

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৫ নভেম্বর, ২০২৬, ১০:২১ পিএম
৩১১ পঠিত
নিখোঁজের ২ দিন পর মিলল স্কুলছাত্রীর মরদেহ
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজের দুই দিন পর ইসরাত জাহান যুথি (১৬) নামে এক দশম শ্রেণির শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে উপজেলার দক্ষিণ ঘটকের আন্দুয়া মাছুয়াখালী গ্রামের একটি পানের বরজের পাশের নালা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারের সময় মরদেহটি বিবস্ত্র অবস্থ...

পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজের দুই দিন পর ইসরাত জাহান যুথি (১৬) নামে এক দশম শ্রেণির শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে উপজেলার দক্ষিণ ঘটকের আন্দুয়া মাছুয়াখালী গ্রামের একটি পানের বরজের পাশের নালা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারের সময় মরদেহটি বিবস্ত্র অবস্থায় ছিল।

বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান।

জানা গেছে, নিহত ইসরাত জাহান যুথি ওই গ্রামের মো. জামাল হাওলাদারের মেয়ে। সে সুবিদখালী র. ই. পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়,  মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে পরীক্ষায় অংশ নিতে বাড়ি থেকে স্কুলের উদ্দেশ্যে বের হয় যুথি। প্রতিদিন দুপুর দেড়টা থেকে দুইটার মধ্যে বাড়ি ফিরলেও সেদিন সে আর ফেরেনি। দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় তার মা বিদ্যালয়ে খোঁজ নিতে যান। সেখানে শিক্ষকদের কাছে জানতে পারেন, যুথি সেদিন বিদ্যালয়ে উপস্থিত হয়নি। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে তার খোঁজাখুঁজি শুরু করেন। ওই দিনই পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।

নিহতের বাবা মো. জামাল হাওলাদার বলেন, নিখোঁজের পর তাদের বাড়ির মমতাজ নামের এক নারী পানের বরজের পাশে যুথির জুতা দেখতে পান। পরে ওই এলাকায় খোঁজাখুঁজির একপর্যায়ে পানের বরজের পাশের নালার ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান বলেন, ‘ঘটনাস্থলে মির্জাগঞ্জ থানা পুলিশ, পিবিআই ও সিআইডির সদস্যরা উপস্থিত থেকে সমন্বিতভাবে কাজ করছেন। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। প্রতিবেদন প্রস্তুত শেষে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে ময়নাতদন্তের জন্য মরদেহ পটুয়াখালী মর্গে পাঠানো হবে।’

সূত্র: নতুন আরএসএস সোর্স