|
| |
রবিবার, ০১ নভেম্বর, ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

নারায়ণগঞ্জে চার ডাকাতসহ গ্রেপ্তার ১২৭

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০১ নভেম্বর, ২০২৬, ১২:৫০ পিএম
২২৪ পঠিত
নারায়ণগঞ্জে চার ডাকাতসহ গ্রেপ্তার ১২৭
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
নারায়ণগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ১২৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে ৯৪ জন মাদকসেবী, ছয়জন মাদক কারবারি ও চা ডাকাত সদস্য। রোববার (১ নভেম্বর) সকালে নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্য...

নারায়ণগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ১২৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে ৯৪ জন মাদকসেবী, ছয়জন মাদক কারবারি ও চা ডাকাত সদস্য।

রোববার (১ নভেম্বর) সকালে নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত চারজন, নিয়মিত মামলার ১২ আসামি, অন্য ধারায় তিনজন এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের চার সদস্য রয়েছেন।

ফতুল্লা মডেল থানা পুলিশ সর্বাধিক ৬৪ জনকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে তিন মাদক কারবারি, ৫৯ মাদকসেবী, পরোয়ানাভুক্ত একজন ও অন্য ধারায় একজন রয়েছেন। এ সময় ইয়াবা ও হেরোইন উদ্ধার করা হয়।

সোনারগাঁ থানা পুলিশ ইয়াবাসহ দুই মাদক কারবারি, ১৭ মাদকসেবী, ডাকাতির অভিযোগে একজন, পরোয়ানাভুক্ত দুজন এবং নিয়মিত মামলার চার আসামিসহ ২৬ জনকে গ্রেপ্তার করে।

বন্দর থানা পুলিশ ছয় মাদকসেবী, ডাকাতির অভিযোগে তিনজন ও অন্য ধারায় দুজনসহ ১১ জনকে গ্রেপ্তার করে। সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ইয়াবাসহ এক মাদক কারবারি, ২ মাদকসেবী, নিয়মিত মামলার দুই আসামি ও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুজন সদস্যসহ সাতজনকে গ্রেপ্তার করে।

এ ছাড়া নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ তিন মাদকসেবী ও নিয়মিত মামলার পাঁচ আসামিসহ আটজনকে গ্রেপ্তার করে। রূপগঞ্জ থানা পুলিশ পরোয়ানাভুক্ত একজন, সাত মাদকসেবী, নিয়মিত মামলার এক আসামি ও নিষিদ্ধ সংগঠনের দুই সদস্যসহ ১১ জনকে গ্রেপ্তার করে।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের পাশাপাশি মাদকবিরোধী অভিযানও অব্যাহত রয়েছে।

সূত্র: কালবেলা