|
| |
রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

প্যারিসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৮ নভেম্বর, ২০২৬, ০৮:৪২ এএম
৪০৯ পঠিত
প্যারিসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ফ্রান্সের রাজধানী প্যারিসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে বাংলাদেশ দূতাবাস। শনিবার (৭ নভেম্বর) দূতাবাস প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক, প্রবাসী বাংলাদেশি...
যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ফ্রান্সের রাজধানী প্যারিসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে বাংলাদেশ দূতাবাস। শনিবার (৭ নভেম্বর) দূতাবাস প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক, প্রবাসী বাংলাদেশি এবং দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম. তালহা। এরপর পবিত্র কোরআন থেকে তিলাওয়াতের মধ্য দিয়ে আলোচনা পর্ব শুরু হয়। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর দেওয়া বাণী পাঠ করা হয়। এছাড়া ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে দেশের শান্তি, সমৃদ্ধি ও অব্যাহত অগ্রগতি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। আলোচনা পর্বে রাষ্ট্রদূত খন্দকার এম. তালহা ১৯৭৫ সালের ৭ নভেম্বরকে বাংলাদেশের জাতীয় জীবনের একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, সিপাহি-জনতার ঐক্যবদ্ধ প্রয়াসে সেদিন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষিত হয় এবং জাতীয় সংহতির নতুন ভিত্তি রচিত হয়। এ সময় তিনি বহুদলীয় গণতন্ত্র, আইনের শাসন এবং বাক্‌ ও সংবাদপত্রের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। রাষ্ট্রদূত বলেন, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে ‘সবার আগে বাংলাদেশ’ মূলমন্ত্রে একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক, মানবিক ও নিরাপদ বাংলাদেশ গড়তে জাতীয় ঐক্য বজায় রাখা সময়ের দাবি। তিনি দেশের অর্থনীতিতে প্রবাসী বাংলাদেশিদের অবদানের কথা তুলে ধরেন এবং ফ্রান্সে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে তাদের ভূমিকার প্রশংসা করেন। তিনি আরও বলেন, দূতাবাস প্রবাসীদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পাসপোর্ট, কনস্যুলার ও অন্যান্য প্রয়োজনীয় সেবা আরও উন্নত করতে দূতাবাসের প্রচেষ্টা অব্যাহত থাকবে। পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সংহতি জোরদার, বাংলাদেশের পতাকা সমুন্নত রাখা এবং দেশের গৌরবোজ্জ্বল ও বীরত্বের ইতিহাস সম্পর্কে ভবিষ্যৎ প্রজন্মকে সচেতন করার আহ্বান জানান তিনি। আলোচনায় অংশ নিয়ে কমিউনিটি নেতৃবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য ও জাতীয় জীবনে এর গুরুত্ব তুলে ধরেন। তারা দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদ্‌যাপনের উদ্যোগ নেওয়ায় বাংলাদেশ সরকার ও দূতাবাসকে ধন্যবাদ জানান। একই সঙ্গে জাতীয় ঐক্য, গণতান্ত্রিক অগ্রযাত্রা এবং প্রবাসীদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করার প্রত্যাশা ব্যক্ত করেন।

সূত্র: নতুন আরএসএস সোর্স