|
| |
রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

পরাজিত হতে কেমন লাগে? ট্রাম্পকে প্রশ্ন সাংবাদিকের

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৮ নভেম্বর, ২০২৬, ০৭:১২ পিএম
২৬৩ পঠিত
পরাজিত হতে কেমন লাগে? ট্রাম্পকে প্রশ্ন সাংবাদিকের
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়ের পর সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় একপর্যায়ে তাদের এড়িয়ে দ্রুত সেখান থেকে সরে যান তিনি। সাংবাদিকরা ট্রাম্পের কাছে জানতে চান, হোয়াইট হাউসের চিফ অব স্ট...

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়ের পর সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় একপর্যায়ে তাদের এড়িয়ে দ্রুত সেখান থেকে সরে যান তিনি।

সাংবাদিকরা ট্রাম্পের কাছে জানতে চান, হোয়াইট হাউসের চিফ অব স্টাফ সুজি ওয়াইলসকে সরিয়ে স্টিফেন মিলারকে দায়িত্ব দেওয়ার কারণ কী। জবাবে ট্রাম্প বলেন, তিনি পরিবর্তন আনতে চেয়েছেন। জীবনে কখনো কখনো পরিবর্তন আনতে হয় বলেও মন্তব্য করেন তিনি।

এরপর ইরান প্রসঙ্গে কথা বলেন ট্রাম্প, তিনি জানান, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হয়েছে এবং দেশটির সঙ্গে আলোচনা চলছে। গত ছয় বা সাত মাসে কোনো মার্কিন সেনা নিহত হয়নি বলেও দাবি করেন তিনি।

তবে প্রতিবেদনে বলা হয়েছে, গত জুলাইয়ে ইরানের হামলায় নিহত চার মার্কিন সেনার শেষকৃত্যে অংশ নিয়েছিলেন ট্রাম্প। আর অক্টোবর পর্যন্ত ইরানবিরোধী সামরিক অভিযানে ২৩ মার্কিন সেনার মৃত্যু হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

একপর্যায়ে সাংবাদিকদের কাছ থেকে দ্রুত সরে যান ট্রাম্প। তখন পেছন থেকে এক সাংবাদিক চিৎকার করে প্রশ্ন করেন, ‘পরাজিত হতে কেমন লাগে?’ তবে ট্রাম্প কোনো জবাব না দিয়ে চলে যান।

সূত্র: দ্য নিউ রিপাবলিক

সূত্র: নতুন আরএসএস সোর্স