মাঠে না নেমেই সেমিফাইনালে বাংলাদেশ
গণমাধ্যম ডেক্স
এক ম্যাচ হাতে রেখেই সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছে স্বাগতিক বাংলাদেশ। ‘এ’ গ্রুপের খেলায় আজ রাতে জাতীয় স্টেডিয়ামে শ্রীলঙ্কা-ভুটান ম্যাচ ২-২ গোলে ড্র হয়। এতেই বাংলাদশের সেমিফাইনাল নিশ্চিত হয়েছে।
দুই গ্রুপে তিনটি করে দল। দুই গ্রুপের শীর্ষ দু’টি করে দল সেমিফাইনাল খেলবে। ‘এ’ গ্রুপে ভুটান দুই ম্যাচে মাত্র এক পয়েন্ট পেয়েছে, শ্রীলঙ্কার এক ম্যাচে এক পয়েন্ট। বাংলাদেশ ভুটানকে হারিয়ে এক ম্যাচেই তিন পয়েন্ট নিয়ে গ্রুপে সবার উপরে। পরের ম্যাচে বাংলাদেশ শ্রীলঙ্কার কাছে হারলেও তারা শীর্ষ দুইয়ের মধ্যে থাকবে। ফলে বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হয়েছে এক ম্যাচ হাতে রেখেই। আজ ড্র করায় ভুটানকে তাকিয়ে থাকতে হবে বাংলাদেশের দিকে। কারণ বাংলাদেশ শ্রীলঙ্কাকে দুই গোলের ব্যবধানে হারালে ভুটান সেমিফাইনাল খেলতে পারবে। শ্রীলঙ্কা বাংলাদেশের বিপক্ষে ড্র করলেই গ্রুপ রানার্স আপ হিসেবে সেমিফাইনাল খেলতে পারবে।
১২ হাজারে বিক্রি হলো এক ইলিশ
জাতীয় স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণে ছিল শ্রীলঙ্কা। প্রবাসী ফুটবলার আসার পর শ্রীলঙ্কার ফুটবলের চিত্র অনেকটাই বদলে গেছে। ৩০ মিনিটের মধ্যে শ্রীলঙ্কা মুর্হুমুহু আক্রমণে ভুটানের রক্ষণকে ব্যতিব্যস্ত রেখেছিল। খেলার ধারার বিপরীতে ভুটান গোল পায় ৩৪ মিনিটে। ভুটানের অধিনায়ক চ্যানচো গ্যালেস্টাইন একক প্রচেষ্টায় লঙ্কান ডিফেন্ডার ও গোলরক্ষক সুজন পেরেরাকে পরাস্ত করে বক্সে পাস বাড়ান। ভুটানিজ ফরোয়ার্ডের শট লঙ্কান ডিফেন্ডারের গায়ে লেগে ফেরত আসে। ফিরতি বলে কিংগা ওয়াংচুক প্লেসিং শটে বল জালে জড়ান।
ভুটানে উৎসব অবশ্য এক মিনিটের বেশি স্থায়ী হয়নি। কিক অফের পরপরই অলিভার জেমসের দূরপাল্লার শটে ভুটানের রক্ষণ ও গোলরক্ষক বোকা বনে যান। সমতা আসে খেলায়। প্রথমার্ধ শেষ হওয়ার মিনিট দুই আগে সংঘবদ্ধ এক আক্রমণে ওয়াসিম রাজ্জাকের দারুণ হেডে শ্রীলঙ্কা ম্যাচে লিড নেয়।
ম্যাচের দ্বিতীয়ার্ধ ছিল নাটকীয়তায় ভরপুর। ৬৭ মিনিটে ভুটান পেনাল্টি পায়। দলের সবচেয়ে সিনিয়র ও নির্ভরযোগ্য ফুটবলার চ্যানচো গ্যালেস্টাইন পেনাল্টি শট নেন। শ্রীলঙ্কার অধিনায়ক গোলরক্ষক সুজন পেরেরা দারুণ দক্ষতায় সেভ করেন। সেই পেরেরা নয় মিনিট পর ভুল করেন। বক্সের বাইরে থেকে নেয়া এক শট পেরেরা গ্রিপ করতে পারেননি ঠিকমতো। বল যায় বক্সে থাকা ভুটানের খেলোয়াড়ের কাছে। সেখান থেকে বল পেয়ে চ্যানচো দুর্দান্ত শটে গোল করেন এতে ম্যাচে আবার সমতা আসে।
৯০ মিনিটে ভুটানের বক্সে লঙ্কান ফরোয়ার্ড ফাউলের শিকার হয়ে পেনাল্টি দাবি করলেও রেফারির দৃষ্টি পড়েনি। ইনজুরি সময়ে ভুটানের গোলরক্ষক দুর্দান্ত এক সেভ করে দলকে এক পয়েন্ট পাইয়ে দেন।
আরও এক বিশ্ব রেকর্ড গড়ার পথে রোহিত
সূত্র: নতুন আরএসএস সোর্স
জাতীয় বিভাগের আরও খবর
-
১
দেবীদ্বারে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি, এমপির গাড়িবহরে হামলা–ভাঙচুর
জাতীয় -
২
১২ হাজারে বিক্রি হলো এক ইলিশ
জাতীয় -
৩
লিলি সিরাম সোপের নতুন পণ্যদূত সাবিলা নূর
জাতীয় -
৪
রিয়াদে আরামকোর ভবনে হামলা, ইয়েমেনে বিমান হামলায় নিহত ৭২
জাতীয় -
৫
গ্রিন রোডের ফুটপাত দখলমুক্ত করতে বিএনপির সহযোগিতায় উচ্ছেদ অভিযান
জাতীয় -
৬
আরও এক বিশ্ব রেকর্ড গড়ার পথে রোহিত
জাতীয় -
৭
মাঠে না নেমেই সেমিফাইনালে বাংলাদেশ
জাতীয় -
৮
বিয়ে করলেন নাজনীন নীহাও, বর কে
জাতীয় -
৯
পরাজিত হতে কেমন লাগে? ট্রাম্পকে প্রশ্ন সাংবাদিকের
জাতীয় -
১০
৩৫০ রানও তাড়া করা সম্ভব, আশাবাদী হৃদয়
জাতীয় -
১১
কথা তো ছিল আমাকে জীবিত রাখবেন, মৌসুমী মারা যাবে...
জাতীয় -
১২
সাভার ও ধামরাইয়ে তিন রাতে ৪ বাসে আগুন
জাতীয় -
১৩
১৫ শিক্ষার্থীর চুল কেটে সমালোচনার মুখে প্রধান শিক্ষক, অভিভাবকদের ক্ষোভ: তদন্তের নির্দেশ
সারাবাংলা -
১৪
সাংবাদিক শফিকুলের মায়ের মৃত্যুতে সিইউজের শোক
জাতীয় -
১৫
নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে জোটের দাবি জোরালো হচ্ছে
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১০
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৩
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন