|
| |
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

স্ত্রীকে ফেরাতে বাবার কাছে টাকা চেয়ে দরজা বন্ধ করেন খাইরুল

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৯ নভেম্বর, ২০২৬, ০৬:১০ এএম
১৯২ পঠিত
স্ত্রীকে ফেরাতে বাবার কাছে টাকা চেয়ে দরজা বন্ধ করেন খাইরুল
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় খাইরুল (২৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার নীলগঞ্জ ইউপির বাইনতলা গ্রামে এ ঘটনা ঘটে।  নিহত খাইরুল ওই গ্রামের মো. আলমগীর হাওলাদারের ছেলে। তিনি পেশায় একজন মোটরসাইকেল চালক ছিলেন। মৃতের বাবা জানান, খাইরুল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছি...

পটুয়াখালীর কলাপাড়ায় খাইরুল (২৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার নীলগঞ্জ ইউপির বাইনতলা গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত খাইরুল ওই গ্রামের মো. আলমগীর হাওলাদারের ছেলে। তিনি পেশায় একজন মোটরসাইকেল চালক ছিলেন।

মৃতের বাবা জানান, খাইরুল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। মাদক সেবনের কারণে তিনি প্রায়ই পরিবারের সদস্যদের সঙ্গে খারাপ আচরণ করতেন। তাদের মারধর করতেন। এ ছাড়া স্ত্রীর সঙ্গেও তার এ নিয়ে মনোমালিন্য চলছিল। খাইরুলের দেড় বছর বয়সী একটি কন্যা সন্তানও রয়েছে। পারিবারিক কলহের কারণে সন্তানকে নিয়ে তার স্ত্রী বর্তমানে বাবার বাড়িতে অবস্থান করছেন।

তিনি বলেন, স্ত্রীকে ফিরিয়ে আনার জন্য খাইরুল প্রায়ই পরিবারের সদস্যদের চাপ দিতেন। বিভিন্ন সময় তাদের গালাগাল করতেন। শনিবার সন্ধ্যায় খাইরুল বাবার কাছে টাকা চান। কিন্তু বাবা টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি ক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে ঘরের আসবাবপত্র ভাঙচুর করেন। রাতের খাবার না খেয়েই ঘুমাতে যান।

রোববারও পরিবারের সদস্যরা নিজ নিজ কাজে বাইরে গেলে খাইরুল ঘরের দরজা বন্ধ করে দেন। পরে বাড়িতে ফিরে দরজা বন্ধ দেখে পরিবারের সদস্যরা ডাকাডাকি করেন। কিন্তু ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে ঘরের বেড়া ভেঙে ভেতরে প্রবেশ করে খাইরুলকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. ইলিয়াস তালুকদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সূত্র: কালবেলা