ফেসবুকে ভিডিও ভাইরাল হওয়ার পর জামায়াত নেতার পদ স্থগিত
গণমাধ্যম ডেক্স
ময়মনসিংহ নগর জামায়াতের এক নেতার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর তাঁর রুকন পদ স্থগিত করা হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় জরুরি সভা ডেকে দলের মহানগর কমিটি এ সিদ্ধান্ত নেয়।
এদিকে ওই ভিডিও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি করা হয়েছে উল্লেখ করে জামায়াত নেতা থানায় লিখিত অভিযোগ করেছেন।
জামায়াতের ওই নেতার নাম মো. শহীদুল্লাহ্ (৪৬)। তিনি ময়মনসিংহ নগরের নতুন বাজার থানা শাখার রুকনের দায়িত্বে ছিলেন। তিনি নগরের নওমহল এলাকার আল আরাবিয়া দাখিল মাদ্রাসার অফিস সহকারী।
আজ দুপুরে ‘জেন-জেড ময়মনসিংহ’ নামে একটি ফেসবুক গ্রুপে ভিডিও ও ছবি পোস্ট করে তাতে লেখা হয়, ‘প্রবাসীর স্ত্রীর সাথে ময়মনসিংহ ওয়ার্ড জামায়াত নেতার অন্তরঙ্গ মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।’ ওই পোস্টে তাঁর (মো. শহীদুল্লাহ্) সঙ্গে নির্বাচনী প্রচারণায় সিটি মেয়র প্রার্থী শহিদুল্লাহ কায়সারের ঘনিষ্ঠতা দেখা গেছে বলে জানানো হয়।
গণতন্ত্র ও বাংলাদেশে বিরোধী রাজনীতি
এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন মো. শহীদুল্লাহ্। এতে তিনি উল্লেখ করেন, অজ্ঞাতনামা ব্যক্তি তাঁর ও পরিবারের ক্ষতি ও মানহানি করার উদ্দেশ্যে তাঁর ও তাঁর স্ত্রীর ছবি সংগ্রহ করে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে সম্পাদনা করে ছবি ও ভিডিও তৈরি করেছে।
আজ রাত সাড়ে আটটার দিকে জামায়াত নেতা মো. শহীদুল্লাহ্ প্রথম আলোকে বলেন, ‘ভিডিওটি আমার স্ত্রীর সঙ্গে ধারণ করা। কীভাবে এটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, তা আমি বলতে পারছি না। অজ্ঞাতনামা কেউ শত্রুতাবশত আমার মুঠোফোন থেকে এটি ছড়িয়ে দিয়ে থাকতে পারে।’
ময়মনসিংহ সিটি করপোরেশনে মেয়র পদে নির্বাচনের জন্য জামায়াত ইসলামীর দলীয় প্রার্থী হিসেবে মহানগর জামায়াতের সেক্রেটারি শহিদুল্লাহ কায়সার প্রচারণা কার্যক্রম চালাচ্ছেন। এ বিষয়ে তিনি প্রথম আলোকে বলেন, ‘জামায়াতের মেয়র প্রার্থী হিসেবে গণসংযোগের সময় আমার সঙ্গে বিভিন্ন এলাকার লোকজন থাকেন। বিভিন্ন রাজনৈতিক দলের লোকজনও সেখানে অংশ নেন। ওই ব্যক্তি (মো. শহীদুল্লাহ্) হয়তো কোনো এক গণসংযোগে ছিলেন। সেই সময়ের একটি ছবি ব্যবহার করে বিরোধী একটি গ্রুপ সামাজিক যোগাযোগমাধ্যমে আমাকে জড়িয়ে প্রচারণা চালাচ্ছে।’
আজ সন্ধ্যার পর জামায়াতের ময়মনসিংহ মহানগর কমিটির জরুরি সভায় মো. শহীদুল্লাহ্র রুকন পদ স্থগিত করা হয়। ময়মনসিংহ মহানগর জামায়াতের আমির কামরুল আহসান বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি ওই নেতার ব্যক্তিগত। ওই নেতার দাবি, ভিডিওটি তাঁর স্ত্রীর সঙ্গে ধারণ করা। তাঁর মুঠোফোন হ্যাক করে বা অন্য কোনোভাবে কে বা কারা ভিডিওটি ছড়িয়ে দিয়েছে, তা তিনি জানেন না। এ ঘটনায় তিনি সাইবার আইনে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। বিষয়টি বিবেচনায় নিয়ে আপাতত তাঁর রুকনিয়ত স্থগিত করা হয়েছে। এটি নৈতিক স্খলনজনিত বিষয় বিবেচনায় নিয়েই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।’
সূত্র: প্রথম আলো
জাতীয় বিভাগের আরও খবর
-
১
ইউনাইটেডের প্রত্যাবর্তন, পিএসজির গোল উৎসব, বায়ার্ন-বার্সার সহজ জয়
জাতীয় -
২
ভিয়ারিয়ালকে গোলবন্যায় ভাসালো পিএসজি
খেলাধুলা -
৩
পাবনায় গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার
জাতীয় -
৪
পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক
সারাবাংলা -
৫
গণতন্ত্র ও বাংলাদেশে বিরোধী রাজনীতি
জাতীয় -
৬
রাফিনহা-ইয়ামালের দাপটে বড় জয় পেলো বার্সেলোনা
খেলাধুলা -
৭
মিথ্যা মামলা করায় বাদীকে ৭ দিনের কারাদণ্ড
জাতীয় -
৮
বড়দিন উদযাপনে চাওয়া হয়েছিল ২ কোটি, প্রধানমন্ত্রী দিলেন ৩ কোটি টাকা
জাতীয় -
৯
সংস্কার ঠেকানোর সফল বন্দোবস্ত
জাতীয় -
১০
চ্যালেঞ্জ আছে, কিন্তু জনগণের সরকার পরাজিত হবে না
জাতীয় -
১১
টিভিতে আজকের খেলা (৪ নভেম্বর, ২০২৬)
খেলাধুলা -
১২
স্প্যানিশ ফুটবলার হেসুস দে মিগেলের মৃত্যুর ঘটনার তদন্তে পুলিশ
জাতীয় -
১৩
হত্যার ৩ বছর পর সেফটি ট্যাংক থেকে প্রবাসীর দেহাবশেষ উদ্ধার, গ্রেপ্তার ৪
জাতীয় -
১৪
খুলনায় তাঁতি দল নেতা হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেফতার, বহিষ্কার ছাত্রদল নেতা
সারাবাংলা -
১৫
মার্কিনিরা ‘বিরক্ত’ হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হতে চান ট্রাম্প
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১০
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১১
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১২
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৩
ডেমো নিউজ
সারাবাংলা -
১৪
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১৫
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন