|
| |
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

বাংলাদেশ সফরে আসছেন মাওলানা মাহমুদ মাদানি

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৯ নভেম্বর, ২০২৬, ১০:২৪ এএম
৩৫৪ পঠিত
বাংলাদেশ সফরে আসছেন মাওলানা মাহমুদ মাদানি
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
বিশ্বখ্যাত ইসলামী বিদ্যাপীঠ ভারতের দারুল উলূম দেওবন্দের শূরা সদস্য ও জমিয়তে উলামায়ে হিন্দের (একাংশ) সভাপতি মাওলানা সাইয়েদ মাহমুদ মাদানী বাংলাদেশ সফরে আসছেন। আগামী ১৩ থেকে ২০ নভেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন জেলা ও ধর্মীয় প্রতিষ্ঠানে একাধিক কর্মসূচিতে অংশ নেবেন তিনি। সফর শেষে ২১ নভেম্বর শনিবার তার ভারতে...

বিশ্বখ্যাত ইসলামী বিদ্যাপীঠ ভারতের দারুল উলূম দেওবন্দের শূরা সদস্য ও জমিয়তে উলামায়ে হিন্দের (একাংশ) সভাপতি মাওলানা সাইয়েদ মাহমুদ মাদানী বাংলাদেশ সফরে আসছেন। আগামী ১৩ থেকে ২০ নভেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন জেলা ও ধর্মীয় প্রতিষ্ঠানে একাধিক কর্মসূচিতে অংশ নেবেন তিনি। সফর শেষে ২১ নভেম্বর শনিবার তার ভারতে ফিরে যাওয়ার কথা রয়েছে।

সোমবার (৯ নভেম্বর) কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন মাহমুদ মাদানির বাংলাদেশ সফর বাস্তবায়ন কমিটির সভাপতি মুফতি রশীদ মকবুল।

তিনি জানান, সফরকালে দেশের বিভিন্ন মাদ্রাসা, খানকাহ ও ধর্মীয় সম্মেলনে অংশ নেবেন মাওলানা মাহমুদ মাদানী। এ সময় তিনি বিভিন্ন ধর্মীয় সমাবেশে বয়ান করবেন এবং আলেম-উলামা ও ধর্মীয় অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করবেন। তার সফরকে কেন্দ্র করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে নানা কর্মসূচি নেওয়া হয়েছে।

সফরসূচি অনুযায়ী, ১৩ নভেম্বর শুক্রবার বাংলাদেশে পৌঁছানোর পর নরসিংদীর জামিয়া ইসলামিয়া হানাফিয়া বাঘীবাড়ী মাদ্রাসায় তিন দিনব্যাপী ইসলামী ইজতেমার প্রথম দিনে বাদ মাগরিব বয়ান করবেন মাওলানা মাহমুদ মাদানী।

১৪ নভেম্বর শনিবার সিলেটের মাদানী খানকাহ এবং ১৫ নভেম্বর রোববার গোলাপগঞ্জে ধর্মীয় কর্মসূচিতে অংশ নেবেন তিনি। ১৬ নভেম্বর সোমবার নরসিংদীর জামিয়া ইসলামিয়া নূরুল উলুম পাড়শাইল মাদ্রাসা সফর করবেন।

১৭ নভেম্বর মঙ্গলবার মাদারীপুরের বাহাদুরপুর পীর সাহেবের খানকাহ এবং খুলনার জামিয়া ইসলামিয়া আসাদুল উলুম মাদানীনগর মাদ্রাসায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তার।

১৮ নভেম্বর বুধবার সকালে ঢাকার দারুল উলুম বনশ্রী মাদ্রাসা সফর করবেন মাওলানা মাহমুদ মাদানী। একই দিন সকাল ১১টায় রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনে আয়োজিত খতমে নবুওয়াত কনফারেন্সে অংশ নেবেন তিনি।

১৯ নভেম্বর বৃহস্পতিবার মুন্সীগঞ্জ সফর শেষে ঢাকার ইদারাতুল উলুম আফতাবনগর মাদ্রাসায় তিন দিনব্যাপী ইসলামী ইজতেমার প্রথম দিনে বাদ মাগরিব বয়ান করবেন।

সফরের শেষ দিন ২০ নভেম্বর শুক্রবার হবিগঞ্জের উমেদনগর মাদ্রাসায় জুমার নামাজ পড়াবেন তিনি। একই দিন রাতে ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া ইউনুসিয়ায় বয়ান করবেন। পরদিন ২১ নভেম্বর শনিবার তার ভারতে ফিরে যাওয়ার কথা রয়েছে।

সফর উপলক্ষে সংশ্লিষ্ট মাদ্রাসা, খানকাহ ও আয়োজক প্রতিষ্ঠানগুলোতে প্রস্তুতি চলছে। এসব কর্মসূচিতে স্থানীয় আলেম-উলামা, শিক্ষার্থী ও ধর্মপ্রাণ মানুষের অংশগ্রহণের কথা জানিয়েছেন আয়োজকরা।

সূত্র: কালবেলা