ভালো শুরু পেলে ৩৫০ রান তাড়া করা সম্ভব: হৃদয়
গণমাধ্যম ডেক্স
সিলেট টেস্টের শেষ দিনে যদি দল ভালো শুরু করতে পারে, তবে ৩৫০ রানের লক্ষ্য তাড়া করা সম্ভব বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশ ব্যাটার তাওহীদ হৃদয়। সিলেটে টেস্টের চতুর্থ দিন শেষে ওয়েস্ট ইন্ডিজ তাদের দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ৩৪৫ রান তুলেছে, যার ফলে তাদের সামগ্রিক লিড দাঁড়িয়েছে ৩১৫ রানে। দিন শেষে কেভম হজ ১৪০ এবং আমির জাঙ্গু ২০ রান নিয়ে অপরাজিত রয়েছেন।
প্রথম ইনিংসে অপরাজিত ২৪২ রানের সুবাদে বর্তমানে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানসংগ্রাহক হৃদয়। ম্যাচের চতুর্থ দিন শেষে সংবাদ সম্মেলনে তিনি জানান, পিচ এখনো ব্যাটিংয়ের অনুকূল রয়েছে এবং এটিই শেষ দিনে স্বাগতিকদের লড়াই করার আত্মবিশ্বাস জোগাবে।
হৃদয় বলেন, দেখুন, এটা নির্ভর করছে আমরা কেমন শুরু করি তার ওপর। উইকেট এখনো ভালো। আমরা যদি ভালোভাবে শুরু করতে পারি, তবে আমার মনে হয় তাড়া করা সম্ভব। তবে আগামীকাল ঠিক কী পরিস্থিতি দাঁড়াবে, তারা কত রানের লক্ষ্য দেয়, তা দেখে পরিকল্পনা করব।
তিনি আরও যোগ করেন, এখন পর্যন্ত উইকেট ব্যাটিং-বান্ধব। আগামীকালের পঞ্চম দিনটি নিশ্চিতভাবেই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। আমার মনে হয়, শুরুটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি ভালো শুরু করতে পারি, তবে ৩৫০ রান তাড়া করা সম্ভব বলে আমি মনে করি।
সমালোচনা প্রসঙ্গে হৃদয় জানান, তিনি সমালোচনাকে ইতিবাচকভাবেই নেন এবং এটি তাকে কখনোই বিচলিত করে না। ঢাকা টেস্টের প্রথম ইনিংসে শট সিলেকশনের কারণে সমালোচনার মুখে পড়লেও সিলেটে ম্যারাথন ইনিংসে অপরাজিত ২৪২ রান করে তিনি সমালোচকদের কড়া জবাব দেন। এ প্রসঙ্গে তিনি বলেন, সমালোচনা তো সব সময়ই থাকবে। যেদিন ভালো করব, আপনারাই পক্ষে কথা বলবেন। আর যেদিন খারাপ করব, আপনারাই বলবেন, এটাই স্বাভাবিক। তাই আমি মনে করি, সমালোচনা থেকে অনেক কিছু শেখার আছে।
ঐতিহাসিক এই ইনিংস খেলার সময় মুশফিকুর রহিমকে টপকে টেস্টে বাংলাদেশের পক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসের রেকর্ড গড়ার কথা তার মাথায় ছিল না বলে জানান এই তরুণ ব্যাটার। অষ্টম উইকেটে তাইজুল ইসলাম এবং নবম উইকেটে তাসকিন আহমেদের সঙ্গে তার জুটিগুলো দলের ইনিংসকে বড় করতে সাহায্য করেছিল। তাদের কঠিন পরিস্থিতিতে দুর্দান্ত ব্যাটিংয়ের প্রশংসাও করেন তিনি।
সূত্র: কালবেলা
জাতীয় বিভাগের আরও খবর
-
১
বাংলাদেশ কোচের ঘুম ভালো হলো তো
জাতীয় -
২
পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে সভায় বসেছে ইউজিসি
জাতীয় -
৩
রেসলার কেনের কথা মনে আছে? আবার আলোচনায় এলেন কেন?
জাতীয় -
৪
এক জেলায় দুই আবহাওয়া, রাতে ঠান্ডা দিনে গরমের দাপট
সারাবাংলা -
৫
সোনারগাঁয়ে চোর সন্দেহে পেটানোর ১০ দিন পর যুবকের মৃত্যু
জাতীয় -
৬
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর আরও ৪ স্থানে ককটেল বিস্ফোরণ
জাতীয় -
৭
ভালো শুরু পেলে ৩৫০ রান তাড়া করা সম্ভব: হৃদয়
জাতীয় -
৮
বিপিসির ৪,৮১৩ কোটি টাকা উদ্ধারের উপায় খুঁজতে মাঠে ৭ সদস্যের বিশেষ প্যানেল
জাতীয় -
৯
তুরস্ক সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা
জাতীয় -
১০
নবজাতকের পিতৃত্বের দাবি নিয়ে হাজির দুই ভিন্ন ধর্মাবলম্বী
জাতীয় -
১১
বাংলাদেশের কঠিন পরীক্ষা, জয় নাকি ম্যাচ বাঁচানোর লড়াই?
জাতীয় -
১২
নতুন পাসপোর্ট চেয়ে আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স
আন্তর্জাতিক -
১৩
১০-১২ নভেম্বর তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী
জাতীয় -
১৪
সাফ মিশনে যোগ দিতে ঢাকায় হামজা, সন্ধ্যায় আসছেন ফারহান
জাতীয় -
১৫
মোবাইলে ইমার্জেন্সি ব্যালেন্স গ্রহণ করা কি জায়েজ?
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১০
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১১
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১২
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১৩
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন