|
| |
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

সোনারগাঁয়ে চোর সন্দেহে পেটানোর ১০ দিন পর যুবকের মৃত্যু

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৯ নভেম্বর, ২০২৬, ১১:৩৩ এএম
৪০৮ পঠিত
সোনারগাঁয়ে চোর সন্দেহে পেটানোর ১০ দিন পর যুবকের মৃত্যু
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চোর সন্দেহে মো. ফারুক নামের এক যুবককে পিটিয়ে আহত করার ১০ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ঢাকার একটি হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মারা যান তিনি।  রোববার (৮ নভেম্বর) রাতে ময়নাতদন্ত শেষে ওই যুবকের মরদেহ নিজ বাড়িতে নিয়ে আসে স্বজনরা। ​নিহত ফারুক (৪০) সোনারগাঁ উপজেলা...

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চোর সন্দেহে মো. ফারুক নামের এক যুবককে পিটিয়ে আহত করার ১০ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ঢাকার একটি হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মারা যান তিনি। 

রোববার (৮ নভেম্বর) রাতে ময়নাতদন্ত শেষে ওই যুবকের মরদেহ নিজ বাড়িতে নিয়ে আসে স্বজনরা। ​নিহত ফারুক (৪০) সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের ললাটি এলাকার সেরাজ উদ্দিনের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৯ অক্টোবর বিকেলে ললাটি এলাকার আমিনুল ভেন্ডার ও তার ভাগিনা অমিত হাসানসহ কয়েকজন ব্যক্তি ফারুককে তার বাড়ি থেকে ডেকে জনতা বাজার এলাকায় নিয়ে যান। সেখানে তাকে আটকে রেখে আমিনুল ভেন্ডারের বাড়ির বৈদ্যুতিক তার চুরির মিথ্যা অপবাদ দেওয়া হয়। পরে জনসম্মুখে তাকে এলোপাতাড়ি মারধর ও পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়। অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে রাখেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে তার মৃত্যু হয়।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, ফারুকের মৃত্যুর খবর পাওয়ার পর আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। ঢাকায় ময়নাতদন্ত শেষে রোববার রাতে তার মরদেহ ললাটি এলাকায় নিয়ে আসে স্বজনরা। 

তিনি আরও বলেন, এর আগে নিহতের মা বাদী হয়ে যে মামলাটি করেছিলেন, তা এখন হত্যা মামলায় রূপান্তরিত করা হবে। এই ঘটনায় পুলিশ এরই মধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে। আইন নিজ হাতে তুলে নিয়ে যারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না এবং বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সূত্র: নতুন আরএসএস সোর্স