সোনারগাঁয়ে চোর সন্দেহে পেটানোর ১০ দিন পর যুবকের মৃত্যু
গণমাধ্যম ডেক্স
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চোর সন্দেহে মো. ফারুক নামের এক যুবককে পিটিয়ে আহত করার ১০ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ঢাকার একটি হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মারা যান তিনি।
রোববার (৮ নভেম্বর) রাতে ময়নাতদন্ত শেষে ওই যুবকের মরদেহ নিজ বাড়িতে নিয়ে আসে স্বজনরা। নিহত ফারুক (৪০) সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের ললাটি এলাকার সেরাজ উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৯ অক্টোবর বিকেলে ললাটি এলাকার আমিনুল ভেন্ডার ও তার ভাগিনা অমিত হাসানসহ কয়েকজন ব্যক্তি ফারুককে তার বাড়ি থেকে ডেকে জনতা বাজার এলাকায় নিয়ে যান। সেখানে তাকে আটকে রেখে আমিনুল ভেন্ডারের বাড়ির বৈদ্যুতিক তার চুরির মিথ্যা অপবাদ দেওয়া হয়। পরে জনসম্মুখে তাকে এলোপাতাড়ি মারধর ও পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়। অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে রাখেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে তার মৃত্যু হয়।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, ফারুকের মৃত্যুর খবর পাওয়ার পর আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। ঢাকায় ময়নাতদন্ত শেষে রোববার রাতে তার মরদেহ ললাটি এলাকায় নিয়ে আসে স্বজনরা।
তিনি আরও বলেন, এর আগে নিহতের মা বাদী হয়ে যে মামলাটি করেছিলেন, তা এখন হত্যা মামলায় রূপান্তরিত করা হবে। এই ঘটনায় পুলিশ এরই মধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে। আইন নিজ হাতে তুলে নিয়ে যারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না এবং বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
সূত্র: নতুন আরএসএস সোর্স
জাতীয় বিভাগের আরও খবর
-
১
বাংলাদেশ কোচের ঘুম ভালো হলো তো
জাতীয় -
২
পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে সভায় বসেছে ইউজিসি
জাতীয় -
৩
রেসলার কেনের কথা মনে আছে? আবার আলোচনায় এলেন কেন?
জাতীয় -
৪
এক জেলায় দুই আবহাওয়া, রাতে ঠান্ডা দিনে গরমের দাপট
সারাবাংলা -
৫
সোনারগাঁয়ে চোর সন্দেহে পেটানোর ১০ দিন পর যুবকের মৃত্যু
জাতীয় -
৬
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর আরও ৪ স্থানে ককটেল বিস্ফোরণ
জাতীয় -
৭
ভালো শুরু পেলে ৩৫০ রান তাড়া করা সম্ভব: হৃদয়
জাতীয় -
৮
বিপিসির ৪,৮১৩ কোটি টাকা উদ্ধারের উপায় খুঁজতে মাঠে ৭ সদস্যের বিশেষ প্যানেল
জাতীয় -
৯
তুরস্ক সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা
জাতীয় -
১০
নবজাতকের পিতৃত্বের দাবি নিয়ে হাজির দুই ভিন্ন ধর্মাবলম্বী
জাতীয় -
১১
বাংলাদেশের কঠিন পরীক্ষা, জয় নাকি ম্যাচ বাঁচানোর লড়াই?
জাতীয় -
১২
নতুন পাসপোর্ট চেয়ে আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স
আন্তর্জাতিক -
১৩
১০-১২ নভেম্বর তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী
জাতীয় -
১৪
সাফ মিশনে যোগ দিতে ঢাকায় হামজা, সন্ধ্যায় আসছেন ফারহান
জাতীয় -
১৫
মোবাইলে ইমার্জেন্সি ব্যালেন্স গ্রহণ করা কি জায়েজ?
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১০
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১১
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১২
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১৩
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন