|
| |
রবিবার, ০১ নভেম্বর, ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০১ নভেম্বর, ২০২৬, ১২:১৬ পিএম
৩০৯ পঠিত
মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
রাজধানীর মিরপুর-১০ এলাকায় পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে। রোববার (১ নভেম্বর) সকাল থেকে শুরু হওয়া এ সংঘর্ষ প্রতিবেদন লেখা পর্যন্ত অব্যাহত ছিল। এতে মিরপুর-১০, ১১ ও ১২ নম্বরসহ আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। সকালে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করেন। তাদের...
রাজধানীর মিরপুর-১০ এলাকায় পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে। রোববার (১ নভেম্বর) সকাল থেকে শুরু হওয়া এ সংঘর্ষ প্রতিবেদন লেখা পর্যন্ত অব্যাহত ছিল। এতে মিরপুর-১০, ১১ ও ১২ নম্বরসহ আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। সকালে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করেন। তাদের প্রধান দাবি, মাসিক ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা নির্ধারণ করতে হবে। এ দাবিতে সড়ক অবরোধের একপর্যায়ে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের কারণে মিরপুরের গুরুত্বপূর্ণ কয়েকটি সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। আশপাশের এলাকায় সৃষ্টি হয়েছে যানজট ও ভোগান্তি। এদিকে, আজ রোববার সচিবালয়ে পোশাক শ্রমিকদের মজুরি বোর্ড ঘোষণা করেছেন শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তবে মজুরি বোর্ড ঘোষণার মধ্যেই শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে রাজধানীর মিরপুরে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে।

সূত্র: কালবেলা