|
| |
রবিবার, ০১ নভেম্বর, ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

মিয়ানমারে পাচারের সময় ৩০১ বস্তা সার জব্দ, আটক ৮

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ৩১ অক্টোবর, ২০২৬, ১০:৪২ পিএম
৩১৭ পঠিত
মিয়ানমারে পাচারের সময় ৩০১ বস্তা সার জব্দ, আটক ৮
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
মিয়ানমারের পাচারের সময় ৩০১ বস্তা ইউরিয়া সারসহ দুটি ট্রাক আটক করেছে পুলিশ। এসময় জিজ্ঞাসাবাদের জন্য আটজনকে আটক করা হয়েছে।  শনিবার (৩১ অক্টোবর) ভোরে উপজেলার জোরারগঞ্জ থানাধীন মুহুরী প্রজেক্ট ৪০ নাম্বার গেইট এলাকা অভিযান চালিয়ে এগুলো জব্দ করা হয়। পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে গোপন সংবাদে...

মিয়ানমারের পাচারের সময় ৩০১ বস্তা ইউরিয়া সারসহ দুটি ট্রাক আটক করেছে পুলিশ। এসময় জিজ্ঞাসাবাদের জন্য আটজনকে আটক করা হয়েছে। 

শনিবার (৩১ অক্টোবর) ভোরে উপজেলার জোরারগঞ্জ থানাধীন মুহুরী প্রজেক্ট ৪০ নাম্বার গেইট এলাকা অভিযান চালিয়ে এগুলো জব্দ করা হয়।

পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জোরারগঞ্জ থানা পুলিশ উপজেলার ইছাখালী ইউনিয়নের সাগরপাড় এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ভোর সাড়ে ৪টার দিকে মুহুরী প্রজেক্ট ৪০ নাম্বার গেইট এলাকা অভিযান চালিয়ে দুটি ট্রাক আটক করা হয়। পরবর্তীতে দুটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৩০১ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়। আটক করা হয় চারজনকে। তাদের দেওয়া তথ্যে জড়িত আরও চারজনকে আটক করে পুলিশ।

জোরারগঞ্জ থানা ওসি মোহাম্মদ আব্দুল হালিম বলেন, উপজেলার ওচমানপুর ইউনিয়নের মুহুরী প্রজেক্ট এলাকায় অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের সময় ৩০১ বস্তা ইউরিয়া সারসহ আটজনকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত সারের আনুমানিক বাজার মূল্য ৩ লাখ ৭৬ হাজার ২৫০ টাকা। 

তিনি আরও বলেন, সার পাচারের সঙ্গে আর কেউ জড়িত জড়িত আছে কি না এ বিষয়ে আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: নতুন আরএসএস সোর্স