রেড ক্রিসেন্টের নির্বাচন নিয়ে আদালত অবমাননার অভিযোগ
গণমাধ্যম ডেক্স
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির (বিডিআরসিএস) ব্যবস্থাপনা পর্ষদের ২০২৬-২৮ মেয়াদের নির্বাচন নিয়ে আদালত অবমাননার অভিযোগে সংস্থাটির চেয়ারম্যান মো. আবদুস সালাম ও মহাসচিব মো. হাবিবুর রহমান খানকে আইনি নোটিশ দিয়েছেন নির্বাচনের আট প্রার্থী।
সুপ্রিম কোর্টের একাধিক আদেশ অমান্য করে নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত করার অভিযোগ তুলে তাদের বিরুদ্ধে সংবিধানের ১০৮ অনুচ্ছেদ অনুযায়ী আদালত অবমাননার কার্যক্রম শুরুর হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী কেএম আশবারুল বারী আট প্রার্থীর পক্ষে এ আইনি নোটিশ পাঠান। নোটিশে আদালতের নির্দেশনা অনুযায়ী ১০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করা, তিন সদস্যের নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় প্রশাসনিক ও লজিস্টিক সহায়তা দেওয়া এবং তিন দিনের মধ্যে সাধারণ সভার (ওজিএম) তারিখ ঘোষণার দাবি করা হয়েছে।
নোটিশে বলা হয়, ব্যবস্থাপনা পর্ষদের নির্বাচন নিয়ে চলতি বছরের ১৪ সেপ্টেম্বর হাইকোর্ট বিভাগের একটি বেঞ্চ রিট পিটিশনের শুনানি শেষে সংশ্লিষ্ট দুটি স্মারকের কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করেন। এর পরিপ্রেক্ষিতে ১৫ সেপ্টেম্বর নির্বাচন কমিশন হিসেবে পূর্বে গঠিত তিন সদস্যের কমিশন পুনর্বহাল করা হয়।
আইনি নোটিশের তথ্যানুযায়ী, ১৭ সেপ্টেম্বর আপিল বিভাগের চেম্বার আদালত বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচন ৮ অক্টোবরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দেন। পরবর্তীতে ৬ অক্টোবর সময় বাড়িয়ে ২৬ অক্টোবরের মধ্যে নির্বাচন শেষ করার নির্দেশ দেন। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন সম্পন্ন হয়নি বলে নোটিশে অভিযোগ করা হয়েছে।
নোটিশে আরও অভিযোগ করা হয়, আদালতের আদেশ বহাল থাকা অবস্থায় চেয়ারম্যান ও মহাসচিব তিন সদস্যের নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় সহযোগিতা না দিয়ে বরং ২৭ সেপ্টেম্বর পাঁচ সদস্যের একটি পৃথক নির্বাচন কমিশন গঠন করেন। একই সঙ্গে নির্বাচন প্রক্রিয়ার মাঝপথে প্রতিনিধি তালিকা পরিবর্তন এবং আদালতে সময় বৃদ্ধির আবেদনের সময় গুরুত্বপূর্ণ তথ্য গোপনের অভিযোগও আনা হয়েছে।
হাজি আশরাফ আলীর ইন্তেকাল
গত ২ নভেম্বর আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে ১৮ অক্টোবর করা দ্বিতীয় দফা সময় বৃদ্ধির আবেদনটি খারিজ করা হয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়। আবেদনটি ভুল ধারণার ভিত্তিতে করা হয়েছে বিবেচনায় আদালত তা প্রত্যাখ্যান করেন বলে দাবি করেছেন নোটিশদাতারা।
নোটিশে আট প্রার্থীর পক্ষে অধ্যাপক ডা. মো. রফিকুল কবিরকে ব্যবস্থাপনা পর্ষদ নির্বাচনে সহসভাপতি পদপ্রার্থী হিসেবে উল্লেখ করা হয়েছে। তাদের দাবি, ২৩ আগস্ট গঠিত ও ১৫ সেপ্টেম্বর পুনর্বহাল হওয়া তিন সদস্যের নির্বাচন কমিশনের মাধ্যমে চূড়ান্ত প্রার্থী তালিকা অনুসরণ করে নির্বাচন সম্পন্ন করতে হবে।
নোটিশে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে দাবিগুলো পূরণ না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আপিল বিভাগের আদালত অবমাননার কার্যক্রম শুরু করা হবে।
সূত্র: নতুন আরএসএস সোর্স
জাতীয় বিভাগের আরও খবর
-
১
নেতানিয়াহুকে প্রধানমন্ত্রী পদে সমর্থন দেবে না জোটসঙ্গী দল ইউটিজে, আরও বেকায়দায় তিনি
জাতীয় -
২
ভোরে হাঁটতে বের হয়েছিলেন, ঘণ্টাখানেক পর মায়ের মরদেহ উদ্ধারের খবর পান ছেলে
জাতীয় -
৩
ইসরায়েলে সরকার গঠনে আইজেনকটকে সমর্থন দেবে প্রধান আরব জোট
জাতীয় -
৪
১ লাখ গাছ রোপণ করল আড়ং
জাতীয় -
৫
শান্তিবাগে বড় ভাইকে হত্যার অভিযোগ ছোট ভাইয়ের বিরুদ্ধে
জাতীয় -
৬
পরিস্থিতির উন্নতি না হলে কারখানা বন্ধ রাখতে চান পোশাকশিল্পের মালিকেরা
জাতীয় -
৭
ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠিয়েছে আদালত
জাতীয় -
৮
জন্মদিনে স্মরণ: মঞ্চ থেকে মুক্তিযুদ্ধ, অনন্য আলী যাকের
জাতীয় -
৯
৪০ বছরে কে-পপের রানি বোয়া, তিনি জাপানে এত জনপ্রিয় কেন
জাতীয় -
১০
৬ মাস আগেই নতুন চুক্তি, ইউরোপের সর্বোচ্চ বেতন এখন কেইনের
জাতীয় -
১১
হাজি আশরাফ আলীর ইন্তেকাল
জাতীয় -
১২
পাবনায় কঙ্কাল চুরির আতঙ্কে কবর পাহারায় স্বজনরা
জাতীয় -
১৩
মেসির ১০ নম্বর জার্সি নিয়ে আর্জেন্টিনার নতুন সিদ্ধান্ত
জাতীয় -
১৪
গাজীপুরে শিক্ষার্থী ধর্ষণে শিক্ষকের যাবজ্জীবন
জাতীয় -
১৫
এত রদবদলেও প্রশাসনে স্থিতিশীলতা ফিরছে না কেন?
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১০
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৩
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন