ফুডপ্যান্ডার ডেলিভারি পার্টনারদের জন্য বিশেষ মোবাইল প্যাকেজ এনেছে বাংলালিংক
গণমাধ্যম ডেক্স
ডেলিভারি পার্টনারদেরকে বিশেষ মোবাইল প্যাকেজ দিতে দেশের শীর্ষ ডিজিটাল অপারেটর বাংলালিংকের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে অনলাইন ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডা। এ চুক্তির ফলে ফুডপ্যান্ডার ডেলিভারি পার্টনাররা তাদের কাজের ধরন ও প্রয়োজন অনুযায়ী এসব প্যাকেজ ব্যবহার করতে পারবেন।
ডেলিভারি পার্টনারদের প্রতিদিনের কাজের ধরণ ও প্রয়োজন বিবেচনায় এ প্যাকেজগুলো তৈরি করা হয়েছে। এর ফলে কাজের সময় প্রয়োজনীয় যোগাযোগ করা এবং দৈনন্দিন কার্যক্রম পরিচালনা আরও সহজ হবে। এ ছাড়া, ফুডপ্যান্ডার নেটওয়ার্ক অবকাঠামো আরও শক্তিশালী করতে যুক্ত করা হয়েছে স্টারলিংকের স্যাটেলাইট সংযোগ। এতে প্রতিষ্ঠানটির কার্যক্রমে নেটওয়ার্ক আপটাইম বাড়বে।
মানবতার সেবায় মহানবী (সা.)-এর শিক্ষা
চুক্তি সই অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলালিংকের পক্ষে ছিলেন প্রতিষ্ঠানটির এন্টারপ্রাইজ বিজনেসের লার্জ করপোরেট ডিরেক্টর রুবাইয়াত আলম তানজিন, হেড অব কি সেগমেন্ট সাদ মোহাম্মদ ফয়জুল করিম, করপোরেট গ্রুপ ম্যানেজার ফয়সাল আলীম এবং করপোরেট অ্যাকাউন্ট ম্যানেজার তানজিয়া হক নির্ঝর। ফুডপ্যান্ডার পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির হেড অব লজিস্টিকস মুক্তির রহমান খান ও ডিরেক্টর অব ফাইন্যান্স তানভীর রশীদ।
এ বিষয়ে বাংলালিংকের চিফ মার্কেটিং অফিসার কাজী মাহবুব হাসান বলেন, দ্রুতগতির ডেলিভারি কার্যক্রমে নির্ভরযোগ্য মোবাইল সংযোগ খুবই গুরুত্বপূর্ণ। ফুডপ্যান্ডার সঙ্গে এই অংশীদারিত্বের মাধ্যমে সারা দেশের হাজারো রাইডারের বিশেষ প্যাকেজ দিচ্ছি আমরা। পাশাপাশি স্টারলিংকের স্যাটেলাইট সংযোগ ফুডপ্যান্ডার নিরবচ্ছিন কার্যক্রম নিশ্চিত করবে।
২৬ মণ নিষিদ্ধ পিরানহা জব্দ
ফুডপ্যান্ডা বাংলাদেশের হেড অব লজিস্টিকস মুক্তির রহমান খান বলেন, আমাদের ডেলিভারি পার্টনাররা প্রতিদিন মাঠপর্যায়ে কাজ করে গ্রাহকদের কাছে সময়মতো পণ্য পৌঁছে দেন। এ জন্য নির্ভরযোগ্য নেটওয়ার্ক তাই তাঁদের কাজের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। বাংলালিংকের সঙ্গে অংশীদারিত্বের ফলে তারা নিজেদের কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ মোবাইল প্যাকেজ পাবেন। একই সঙ্গে আমাদের লজিস্টিকস নেটওয়ার্কও আরও নির্ভরযোগ্য হবে।
এই অংশীদারিত্বের মাধ্যমে দেশের গিগ অর্থনীতির সঙ্গে যুক্ত কর্মীদের ডিজিটাল সংযোগের আওতায় আনা এবং তাদের কাজে সহায়তা করাই লক্ষ্য প্রতিষ্ঠান দুটির। বাংলালিংকের নির্ভরযোগ্য সংযোগসেবা ও ফুডপ্যান্ডার দেশজুড়ে বিস্তৃত কার্যক্রম একসঙ্গে ডেলিভারি খাতে প্রযুক্তির ব্যবহার বাড়াতে কার্যকর ভূমিকা রাখবে।
রিজিকের ফয়সালা হয় আসমানে
সূত্র: নতুন আরএসএস সোর্স
জাতীয় বিভাগের আরও খবর
-
১
ব্যাংকের দেউলিয়া হওয়া নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট
জাতীয় -
২
মানবতার সেবায় মহানবী (সা.)-এর শিক্ষা
জাতীয় -
৩
২৬ মণ নিষিদ্ধ পিরানহা জব্দ
জাতীয় -
৪
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অসহায় মানুষের সহায়তায় ১ লাখ ১ হাজার ডলার অনুদান
জাতীয় -
৫
সাজেকে ক্ষতিগ্রস্তদের বিষয়ে কী পদক্ষেপ, জানতে চেয়েছে সংসদীয় কমিটি
জাতীয় -
৬
সরকার বদলালেও মানুষের জীবনে মৌলিক পরিবর্তন আসেনি: গণসংহতি আন্দোলন
জাতীয় -
৭
বাংলাদেশের মতো স্কোয়াডের গভীরতা আমাদের নেই: ভুটানের কোচ
খেলাধুলা -
৮
রিজিকের ফয়সালা হয় আসমানে
জাতীয় -
৯
ফুডপ্যান্ডার ডেলিভারি পার্টনারদের জন্য বিশেষ মোবাইল প্যাকেজ এনেছে বাংলালিংক
জাতীয় -
১০
চট্টগ্রামে এলজিইডি ও ভূমি অফিসের সামনে পেট্রোলবোমা নিক্ষেপ
জাতীয় -
১১
হামের টিকা আমদানি না করার কারণ জানতে চায় সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
জাতীয় -
১২
আমির হোসেন আমু, শাজাহান খান, দীপু মনিসহ ৭ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন
জাতীয় -
১৩
বাংলাদেশে সাশ্রয়ী ও সহজলভ্য কার্ডিয়াক রিহ্যাবিলিটেশনের লক্ষ্যে ACROSS-BD স্টেকহোল্ডার সভা
জাতীয় -
১৪
ক্যালিফোর্নিয়ায় ১৫১ বছর পর লাতিনো গভর্নর বেসেরা, চ্যালেঞ্জ কতটা সামাল দিতে পারবেন
জাতীয় -
১৫
শিক্ষা-স্বাস্থ্য-পরিচ্ছন্নতা খাতকে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে: ত্রাণমন্ত্রী দুলু
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১০
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৩
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন