|
| |
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

চট্টগ্রামে এলজিইডি ও ভূমি অফিসের সামনে পেট্রোলবোমা নিক্ষেপ

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৬ নভেম্বর, ২০২৬, ০২:০৭ এএম
৩৪৫ পঠিত
চট্টগ্রামে এলজিইডি ও ভূমি অফিসের সামনে পেট্রোলবোমা নিক্ষেপ
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেট এলাকায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ভবনের সামনে দুটি এবং ভূমি অফিসের সামনে একটি পেট্রোলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কালবেলা...

চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেট এলাকায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ভবনের সামনে দুটি এবং ভূমি অফিসের সামনে একটি পেট্রোলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। কারা এবং কী উদ্দেশ্যে পেট্রোলবোমাগুলো নিক্ষেপ করেছে, তা শনাক্তে তদন্ত চলছে। এ জন্য ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজও বিশ্লেষণ করা হচ্ছে।

তিনি আরও বলেন, ফ্লাইওভার থেকে পেট্রোলবোমাগুলো নিক্ষেপ করা হয়েছে।

এ ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সূত্র: নতুন আরএসএস সোর্স