সাইবার নিরাপত্তায় ক্রিটিক্যাল রেটিং পেল ওপেনএআইয়ের নতুন এআই মডেল
গণমাধ্যম ডেক্স
পরীক্ষামূলকভাবে নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল ‘জিপিটি-৬ সাইবার’ চালু করেছে ওপেনএআই। সাইবার নিরাপত্তার দুর্বলতা শনাক্ত করার পাশাপাশি সেগুলো কাজে লাগিয়ে সম্ভাব্য হামলার কৌশল পরীক্ষা এবং ত্রুটি সমাধানের জন্য তৈরি এআই মডেলটিকে সাইবার নিরাপত্তার ক্ষেত্রে ‘ক্রিটিক্যাল’ বা সংকটজনক পর্যায়ের সক্ষমতাসম্পন্ন মডেল হিসেবে শ্রেণিবদ্ধ করেছে ওপেনএআই।
ওপেনএআইয়ের তথ্যমতে, নিরাপত্তা মূল্যায়নে আগের সংস্করণের তুলনায় জিপিটি-৬ সাইবারকে উচ্চতর ঝুঁকির শ্রেণিতে রাখা হয়েছে। প্রতিষ্ঠানটির নিরাপত্তা কাঠামোয় আগের মডেল জিপিটি-৫.৬ সাইবারের রেটিং ছিল ‘হাই’ বা উচ্চ। নতুন মডেলটির ক্ষেত্রে রেটিং বাড়িয়ে ‘ক্রিটিক্যাল’ করা হয়েছে। এর অর্থ, মডেলটির সাইবার নিরাপত্তাসংক্রান্ত সক্ষমতা ও সম্ভাব্য অপব্যবহারের ঝুঁকি বিবেচনায় বাড়তি সতর্কতা প্রয়োজন।
ওপেনএআইয়ের দাবি, সাইবার নিরাপত্তা গবেষকদের কাজের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে জিপিটি-৬ সাইবার। মডেলটির সাহায্যে বিভিন্ন সফটওয়্যার ও কম্পিউটার ব্যবস্থার নিরাপত্তাত্রুটি খুঁজে বের করার পাশাপাশি সেসব ত্রুটি ব্যবহার করে কীভাবে সাইবার হামলা চালানো সম্ভব, তা পরীক্ষা করা যাবে। ফলে সাইবার অপরাধীরা কোনো দুর্বলতার সুযোগ নেওয়ার আগেই সেটি শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুযোগ মিলবে। সাম্প্রতিক সময়ে ক্ষতিকর উদ্দেশ্যে এআই ব্যবহারের প্রবণতা বাড়তে থাকায় এ ধরনের প্রযুক্তির প্রয়োজনীয়তা বেড়েছে।
নতুন মডেলটির সক্ষমতা তুলে ধরতে বেশ কিছু সাফল্যের তথ্য প্রকাশ করেছে ওপেনএআই। প্রতিষ্ঠানটির গবেষকেরা জিপিটি-৬ সাইবার ব্যবহার করে মোজিলা ফায়ারফক্স ব্রাউজারে থাকা নিরাপত্তাত্রুটি শনাক্ত করেছেন। মোজিলা এসব ত্রুটিকে উচ্চঝুঁকির বলে চিহ্নিত করেছে। ইতিমধ্যে ত্রুটিগুলো সমাধানে হালনাগাদ সংস্করণ প্রকাশের কাজ শুরু করেছে প্রতিষ্ঠানটি।
ওপেনএআই জানিয়েছে, লিনাক্স কার্নেলের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা ব্যক্তিদের কাছে ৩০৪টি গুরুতর নিরাপত্তাত্রুটির তথ্যও প্রকাশ করা হয়েছে। পাশাপাশি ত্রুটিগুলো সমাধানের জন্য প্রয়োজনীয় প্যাঁচ বা সংশোধনী উন্মুক্তের প্রস্তাব দেওয়া হয়েছে। এক্সপ্লয়েট হলো বিশেষ কোড বা পদ্ধতি, যার মাধ্যমে কোনো সফটওয়্যার বা কম্পিউটার ব্যবস্থার নিরাপত্তা দুর্বলতাকে কাজে লাগানো যায়।
প্রাথমিকভাবে ওপেনএআইয়ের ‘ডেব্রেক রেড’ কর্মসূচির আওতায় নির্বাচিত গ্রাহকেরা জিপিটি-৬ সাইবার ব্যবহারের সুযোগ পাচ্ছেন। উন্নত ও অনুমোদিত সাইবার নিরাপত্তা কার্যক্রম পরিচালনাকারীদের জন্য বিশেষ এই কর্মসূচি চালু করেছে প্রতিষ্ঠানটি। এই কর্মসূচির আওতায় কোনো কম্পিউটার ব্যবস্থায় অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে নিরাপত্তা দুর্বলতা যাচাই এবং এক্সপ্লয়েট তৈরির মতো কাজ করা যায়।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
সূত্র: প্রথম আলো
জাতীয় বিভাগের আরও খবর
-
১
ইয়েমেনের রাজধানী সানায় সৌদি আরবের বিমান হামলায় নিহত ৩৩, আহত অনেকে
জাতীয় -
২
আমরা প্রশ্ন করতে জানি, পরিবর্তনের সাহসও রাখি
জাতীয় -
৩
ক্যানসারের সঙ্গে লড়ছেন ঋতুপর্ণাদের কোচ, ইংল্যান্ড থেকে দিলেন আবেগঘন বার্তা
জাতীয় -
৪
২০০ ছাড়িয়েছে ওয়েস্ট ইন্ডিজের লিড, চাপে বাংলাদেশ
খেলাধুলা -
৫
ইয়াবাসহ যুবদল নেতাকে পুলিশে দিলো এলাকাবাসী, দল থেকে বহিষ্কার
জাতীয় -
৬
চীনে মানসিক রোগে ভুগছে ১৭.৫ শতাংশ শিশু-কিশোর
জাতীয় -
৭
৪০০ ছাড়াল চীনের যুদ্ধজাহাজ ও সাবমেরিনের সংখ্যা, উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র
জাতীয় -
৮
চুল না থাকায় অডিশনের সুযোগও পাননি অনুপম খের
জাতীয় -
৯
গাজী নজরুল-আমির হামজারা জামায়াতে অভিশাপ রূপে নাজিল হয়েছেন: রাশেদ খাঁন
জাতীয় -
১০
ভারতে রঙোলি নষ্ট করে নিজেই ঠিক করলেন ডেলিভারি ম্যান
জাতীয় -
১১
ঢাবিতে কমিউনিকেশন ডিজঅর্ডারস বিষয়ে মাস্টার্সে ভর্তির সুযোগ, যোগ্যতা সিজিপিএ ২.৫০
জাতীয় -
১২
স্মৃতিশক্তি ‘হারাচ্ছেন’ অমিতাভ, বন্ধ ‘কেবিসির’ শুটিং
বিনোদন -
১৩
বৃষ্টিতে ভিজেছে কম্বল-তোশক, গাজায় নতুন দুর্ভোগে বাস্তুচ্যুতরা
আন্তর্জাতিক -
১৪
সাইবার নিরাপত্তায় ক্রিটিক্যাল রেটিং পেল ওপেনএআইয়ের নতুন এআই মডেল
জাতীয় -
১৫
আইজেনকট কি নেয়ানিয়াহুর চেয়ে কম ক্ষতিকর হবেন পৃথিবীর জন্য? ইসরায়েলের মরোক্কান অভিবাসী সম্ভাব্য সরকারপ্রধানের বিষয়ে ১০ তথ্য
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১০
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৩
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন