সড়ক দখল করে বেড়া, অবরুদ্ধ শতাধিক পরিবার
গণমাধ্যম ডেক্স
কুমিল্লার মনোহরগঞ্জে সরকারি সড়কে বেড়া দিয়ে চলাচল বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় শাহজাহান মিয়া ও তার লোকজনের বিরুদ্ধে। এতে অবরুদ্ধ হয়ে পড়েছেন বাইশগাঁও ইউনিয়নের কেয়ারী গ্রামের শতাধিক পরিবারের মানুষ। বিশেষ করে প্রায় ৬০০ একর ফসলি জমির ধান পরিবহনের একমাত্র পথ বন্ধ হয়ে যাওয়ায় আসন্ন বোরো মৌসুমে চরম বিপাকে পড়ার আশঙ্কায় রয়েছেন কৃষকরা।
এ ঘটনায় প্রতিকার চেয়ে গ্রামের বাসিন্দাদের পক্ষে অলি মিয়ার ছেলে মোহাম্মদ হাবীব উল্ল্যাহ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমার কাছে লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার বাইশগাঁও ইউনিয়নের কেয়ারী গ্রামের ৪২২ নম্বর মৌজার বিএস ১১৪ দাগভুক্ত সরকারি শ্রেণিপথের জমিতে বেড়া দিয়ে চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। স্থানীয় শাহজাহান মিয়া ও তার লোকজনের বিরুদ্ধে সরকারি জমি দখল করে এ প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ উঠেছে। এতে ওই পথ দিয়ে স্থানীয় বাসিন্দা, কৃষক, শিক্ষার্থী ও সাধারণ পথচারীদের চলাচল ব্যাহত হচ্ছে।
অভিযোগকারী মোহাম্মদ হাবীব উল্ল্যাহ বলেন, শাহজাহান মিয়াসহ কয়েকজন সরকারি খাসজমি দখল করে চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন। ক্ষমতার প্রভাব খাটিয়ে তারা কিছুদিন পরপর জায়গাটি দখল করে সড়ক বন্ধ করে দেন। এ বিষয়ে একাধিকবার অভিযোগ করেও কোনো প্রতিকার পাওয়া যায়নি। কয়েক দিন আগে আবারও সড়কটি বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে গ্রামের মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। দ্রুত বেড়া অপসারণ করে সড়কটি জনসাধারণের চলাচলের উপযোগী করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
স্থানীয় বাসিন্দা সেলিম ভূঁইয়া বলেন, ২০২২ সালে গ্রামবাসীর সম্মিলিত সহযোগিতায় সড়কটি নির্মাণ করা হয়। এটি গ্রামের প্রায় ৬০০ একর ফসলি জমির উৎপাদিত ধান আনা-নেওয়ার একমাত্র পথ। সড়কটি বন্ধ থাকায় কৃষকরা দুশ্চিন্তায় রয়েছেন। সামনে বোরো মৌসুমে জমিতে ধান রোপণ করতে হবে। এর আগে সড়কটি উন্মুক্ত করা না হলে কৃষকদের দুর্ভোগ আরও বাড়বে। দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানান তিনি।
অভিযোগের বিষয়ে শাহজাহান মিয়ার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
মনোহরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র: কালবেলা
জাতীয় বিভাগের আরও খবর
-
১
তুই আমার গায়ে হাত দিছোস কেন...সাংবাদিককে পরীমণি
বিনোদন -
২
ফিলিস্তিনি শ্রমজীবী বাবা–মায়ের ঘরে বেড়ে ওঠা রাশিদা কীভাবে মিশিগানে এতটা জনপ্রিয় হয়ে উঠলেন
জাতীয় -
৩
এইচএসসি পুনঃপরীক্ষা: শিক্ষার্থীরা কতটা প্রস্তুত
জাতীয় -
৪
রোনালদোর বিদায় এত সহজে হতে দেবে না পর্তুগাল
জাতীয় -
৫
এলএনজি-নির্ভর বিদ্যুতে বাড়ছে ভর্তুকির চাপ, ঝুঁকিতে নতুন বিনিয়োগ: প্রতিবেদন
অর্থনীতি -
৬
এবার বাড়লো বিমানের তেলের দাম, চার মাসে চার দফা
অর্থনীতি -
৭
৫ মিনিটের ভিডিওতে রোনালদো যা বললেন
খেলাধুলা -
৮
ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ করলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব
জাতীয় -
৯
রাতে ভুটানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ, পরিসংখ্যানে কে এগিয়ে
জাতীয় -
১০
বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায় করলেন কাতারের আমির
জাতীয় -
১১
আবদুল এল-সাইয়েদের জয়ে ভারতে উচ্ছ্বসিত স্ত্রীর স্বজনরা
জাতীয় -
১২
জুলাইয়ে মাদ্রাসাছাত্র হত্যা মামলায় কারাগারে ইকবাল সোবহান চৌধুরী
জাতীয় -
১৩
অবসর ভেঙে জাতীয় দলে ফিরেছিলেন মেসি-জিদানসহ যেসব তারকা
জাতীয় -
১৪
চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে গুলি
জাতীয় -
১৫
২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১০
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৩
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন