|
| |
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

অবসর ভেঙে জাতীয় দলে ফিরেছিলেন মেসি-জিদানসহ যেসব তারকা

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৫ নভেম্বর, ২০২৬, ০৫:৫০ পিএম
৪৩১ পঠিত
অবসর ভেঙে জাতীয় দলে ফিরেছিলেন মেসি-জিদানসহ যেসব তারকা
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েও শেষ পর্যন্ত সিদ্ধান্ত বদলে জাতীয় দলে ফিরেছেন বিশ্ব ফুটবলের অনেক তারকা। ব্যক্তিগত হতাশা, দেশের প্রয়োজনে কিংবা বড় কোনো টুর্নামেন্টে খেলার স্বপ্নে অবসর ভেঙে আবারও জাতীয় দলের জার্সি গায়ে জড়িয়েছেন তারা। তাদের কেউ ফিরে এসে দলকে বিশ্বকাপ জিতিয়েছেন, কেউ আবার জিতেছেন...

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েও শেষ পর্যন্ত সিদ্ধান্ত বদলে জাতীয় দলে ফিরেছেন বিশ্ব ফুটবলের অনেক তারকা। ব্যক্তিগত হতাশা, দেশের প্রয়োজনে কিংবা বড় কোনো টুর্নামেন্টে খেলার স্বপ্নে অবসর ভেঙে আবারও জাতীয় দলের জার্সি গায়ে জড়িয়েছেন তারা। তাদের কেউ ফিরে এসে দলকে বিশ্বকাপ জিতিয়েছেন, কেউ আবার জিতেছেন মহাদেশীয় শ্রেষ্ঠত্বের শিরোপা।

এ তালিকায় রয়েছেন আর্জেন্টিনার লিওনেল মেসি, ফ্রান্সের জিনেদিন জিদান, জার্মানির টনি ক্রুস ও ইতালির জিয়ানলুইজি বুফনের মতো বিশ্বখ্যাত ফুটবলার।

২০১৬ সালের কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে হারের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন লিওনেল মেসি। ফাইনালে টাইব্রেকারে পেনাল্টি মিস করার হতাশা থেকেই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন আর্জেন্টাইন অধিনায়ক। তবে দুই মাসের মধ্যেই সিদ্ধান্ত বদলে জাতীয় দলে ফেরেন তিনি। 

ফ্রান্সের কিংবদন্তি জিনেদিন জিদানও অবসর ভেঙে জাতীয় দলে ফিরেছিলেন। ২০০৪ সালের ইউরোর পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান তিনি। তবে ২০০৫ সালে অবসর ভেঙে আবারও ফ্রান্স দলে ফেরেন। তার সঙ্গে লিলিয়ান থুরাম ও ক্লদ মাকেলেলেও জাতীয় দলে ফিরে আসেন। তাদের প্রত্যাবর্তনে শক্তিশালী হয়ে ওঠা ফ্রান্স ২০০৬ বিশ্বকাপের ফাইনালে পৌঁছায়।

জার্মানির মিডফিল্ডার টনি ক্রুস ২০২১ সালে ইউরোর পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন। তবে প্রায় তিন বছর পর ২০২৪ সালে আবারও জাতীয় দলে ফেরার সিদ্ধান্ত নেন তিনি। ঘরের মাঠে ইউরো ২০২৪-এ জার্মানির হয়ে খেলেন ক্রুস। ওই আসর শেষেই পেশাদার ফুটবল থেকে অবসর নেন বিশ্বকাপজয়ী এই তারকা।

ইতালির কিংবদন্তি গোলরক্ষক জিয়ানলুইজি বুফনও অবসর ভেঙে জাতীয় দলে ফিরেছিলেন। ২০১৭ সালে ইতালি ২০১৮ বিশ্বকাপে জায়গা করে নিতে ব্যর্থ হওয়ার পর আন্তর্জাতিক ফুটবল ছাড়ার ঘোষণা দেন তিনি। তবে ২০১৮ সালের মার্চে আবারও জাতীয় দলে ফেরেন বুফন। ইংল্যান্ড ও আর্জেন্টিনার বিপক্ষে প্রীতি ম্যাচে ইতালির গোলবার সামলান এই অভিজ্ঞ গোলরক্ষক।

অন্যদিকে, জার্মানির বিশ্বকাপজয়ী গোলরক্ষক ম্যানুয়েল নয়ার ২০২৪ সালের আগস্টে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন। তবে ২০২৬ বিশ্বকাপের আগে তার জাতীয় দলে ফেরার বিষয়টি আলোচনায় আসে।

২০১৬ সালের ইউরোর পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান সুইডেনের জ্লাতান ইব্রাহিমোভিচ। ৫ বছর পর, ২০২১ সালে ৩৯ বছর বয়সে আবারও জাতীয় দলে ফিরে আসেন।

ক্যামেরুনের রজার মিলা ১৯৮৮ সালে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেন। তবে দেশের রাষ্ট্রপতির অনুরোধে ৩৮ বছর বয়সে ১৯৯০ বিশ্বকাপে ফিরে ৪টি গোল করে ক্যামেরুনকে কোয়ার্টার ফাইনালে তোলেন।

এদিকে, আজ আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে তার এই সিদ্ধান্তে শেষ পর্যন্ত অটল থাকেন, নাকি অন্য অনেক তারকার মতো অবসর ভেঙে আবারও জাতীয় দলের জার্সিতে ফেরেন, সেটিই এখন দেখার বিষয়। 

সূত্র: কালবেলা