রাতে ভুটানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ, পরিসংখ্যানে কে এগিয়ে
গণমাধ্যম ডেক্স
২০২৬ সাফ চ্যাম্পিয়নশিপের পর্দা উঠলো আজ। প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৩-২ গোলে দারুণ রোমাঞ্চকর জয় তুলে নিয়েছে ভারত। দ্বিতীয় ম্যাচে ভুটানের বিপক্ষে আজ রাত ৮টায় মাঠে নামবে বাংলাদেশ। নামার আগে বাংলাদেশ দলকে মানসিকভাবে বড় ধরনের আত্মবিশ্বাস জোগাতে পারে দুই দলের অতীত পরিসংখ্যান।
ফিফা র্যাংকিং, দুই দেশের হেড-টু-হেড লড়াই কিংবা সাফ টুর্নামেন্টের সামগ্রিক ইতিহাস—সব দিক থেকেই ভুটানের চেয়ে বেশ ভালো অবস্থানে রয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। তবে পরিসংখ্যানের এই পরিষ্কার আধিপত্য শেষ পর্যন্ত সবুজ ঘাসের মাঠে কতটা ধরে রাখা যায়, সেটাই এখন স্বাগতিকদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
বিশ্ব ফুটবলের সর্বশেষ প্রকাশিত ফিফা র্যাংকিংয়ে বাংলাদেশের বর্তমান অবস্থান ১৮২তম, আর ভুটান রয়েছে ১৯২তম স্থানে। দুই দলের পয়েন্ট ও অবস্থানের ব্যবধান ১০ ধাপের।
মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানেও ভুটানের চেয়ে অনেকুদূর এগিয়ে রয়েছে বাংলাদেশ। আন্তর্জাতিক ফুটবলে এখন পর্যন্ত মোট ১৭ বার একে অপরের মুখোমুখি হয়েছে এই দুই দল। এর মধ্যে বাংলাদেশ জিতেছে ১৩টি ম্যাচে। দুটি ম্যাচ ড্রয়ের সুরাহা হলেও ভুটানের ঝুলিতে রয়েছে মাত্র দুটি জয়।
গোল ব্যবধানেও বেশ বড় ব্যবধানে এগিয়ে বাংলাদেশ; এই ১৭ ম্যাচে লাল-সবুজের প্রতিনিধিরা প্রতিপক্ষের জালে মোট ৩৭ গোল করেছে, বিপরীতে ভুটান বাংলাদেশের বিপক্ষে করতে পেরেছে মাত্র ৯টি গোল।
অবশ্য সাম্প্রতিক সময়ে ভুটান যে বাংলাদেশকে বেশ ভালোই চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে, তার প্রমাণ মেলে তাদের সাম্প্রতিক পারফরম্যান্সে। গত ২০২৪ সালের সেপ্টেম্বরে ভুটানের মাটিতে খেলা দুই ম্যাচের প্রীতি সিরিজের প্রথমটিতে বাংলাদেশ ১-০ গোলে জয় পেলেও, দ্বিতীয় ম্যাচে একই ব্যবধানে হেরে বসেছিল। তবে এরপর গত ২০২৫ সালের ৪ জুন ঢাকার ঘরের মাঠে ফিরতি লড়াইয়ে ভুটানকে ২-০ গোলে হারিয়ে ব্যবধান বুঝিয়ে দেয় বাংলাদেশ।
এদিকে সাফ চ্যাম্পিয়নশিপের রেকর্ড বইয়েও বাংলাদেশের একচ্ছত্র আধিপত্য স্পষ্ট। সাফের কঠিন মঞ্চে দুই দল এখন পর্যন্ত ৭ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে বাংলাদেশ জিতেছে ৬টিতে এবং অন্য ম্যাচটি ড্র হয়েছে। অর্থাৎ, সাফ ফুটবলের ইতিহাসে এখন পর্যন্ত বাংলাদেশের বিপক্ষে কোনো ম্যাচেই জয়ের দেখা পায়নি ভুটান।
সূত্র: নতুন আরএসএস সোর্স
জাতীয় বিভাগের আরও খবর
-
১
কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ২৯৯
জাতীয় -
২
ডেঙ্গু আক্রান্ত হলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে: রিজভী
জাতীয় -
৩
বাংলাদেশ পর্যটন করপোরেশনের ২ কর্মকর্তা ও শাখাকে বিশেষ স্বীকৃতি
জাতীয় -
৪
‘আগামী ১ ডিসেম্বর থেকে দেশে পালিত হবে সাংস্কৃতিক উৎসব’
জাতীয় -
৫
পিপিপি মডেলে পাঁচ হাসপাতালে চালু হচ্ছে বিশেষায়িত স্বাস্থ্যসেবা
জাতীয় -
৬
বোমা হামলার হুমকিতে ফ্লাইট বিঘ্ন, যুদ্ধবিমানে রোমে নেওয়া হলো উড়োজাহাজ
জাতীয় -
৭
শুরু হয়েছে তিন দিনের জাতীয় এসএমই নারী উদ্যোক্তা সামিট ও পণ্য মেলা
জাতীয় -
৮
ঠান্ডা পানিতে গোসল করলে কি সত্যিই মানুষ কম অসুস্থ হয়
জাতীয় -
৯
নিরাপত্তা বৈঠক শেষে সম্পাদকের হাতে বন্ধুসভার প্রতিষ্ঠাবার্ষিকীর আমন্ত্রণপত্র
জাতীয় -
১০
সঞ্জয়ের গান আর রোবটের নাচে পর্দা উঠলো জমকালো সাফের
খেলাধুলা -
১১
নওগাঁয় ইউপি চেয়ারম্যান বরখাস্ত
জাতীয় -
১২
লাখো মানুষের বিক্ষোভ ঘিরে ফ্রান্সে নিরাপত্তা জোরদার
জাতীয় -
১৩
পদত্যাগপত্রে যা লিখলেন সামান্তা শারমিন
জাতীয় -
১৪
ভুটানের বিপক্ষে বড় চমকে একাদশ ঘোষণা বাংলাদেশের
জাতীয় -
১৫
৭ নভেম্বর সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা: বিজিএমইএ
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১০
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৩
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন