|
| |
শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

এডেন বিমানবন্দরে দুই দফায় হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৪২ পিএম
৪৫১ পঠিত
এডেন বিমানবন্দরে দুই দফায় হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের পরিবহন মন্ত্রণালয় অভিযোগ করেছে, দেশটির এডেন আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে দুই দফায় একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে হুতিরা। এ নিয়ে কয়েক দিনের মধ্যে বেসামরিক বিমানবন্দরটিতে হামলার অভিযোগের সংখ্যা দাঁড়িয়েছে ছয়টিতে। খবর আলজাজিরার। এক বিবৃতিতে মন্ত্রণা...

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের পরিবহন মন্ত্রণালয় অভিযোগ করেছে, দেশটির এডেন আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে দুই দফায় একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে হুতিরা। এ নিয়ে কয়েক দিনের মধ্যে বেসামরিক বিমানবন্দরটিতে হামলার অভিযোগের সংখ্যা দাঁড়িয়েছে ছয়টিতে। খবর আলজাজিরার।

এক বিবৃতিতে মন্ত্রণালয়টি ধারাবাহিক এসব হামলার নিন্দা জানিয়ে বলেছে, এ ধরনের হামলা বেসামরিক বিমান চলাচলের জন্য গুরুতর ঝুঁকি তৈরি করছে।

বিবৃতিতে বলা হয়, হামলাগুলো যাত্রী, উড়োজাহাজের ক্রু এবং বিমানবন্দরের কর্মীদের জীবনের জন্য সরাসরি হুমকি। একই সঙ্গে এগুলো বেসামরিক বিমান চলাচল এবং মানবিক সহায়তা ও ত্রাণ কার্যক্রমকে ঝুঁকির মুখে ফেলছে।

হামলার জন্য হুতিদের সম্পূর্ণ দায়ী করে ইয়েমেনের পরিবহন মন্ত্রণালয় আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘের বিভিন্ন সংস্থাকে আরও হামলা ঠেকাতে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

এ ছাড়া আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইসিএও) প্রতি হামলার নিন্দা জানানো এবং তা বন্ধে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়টি।

এর আগে এডেন বিমানবন্দর খালি করার নির্দেশনা দেয় হুতি বিদ্রোহীরা। তারা জানায়, এই বিমানবন্দরে একটি সামরিক সরঞ্জামবাহী কার্গো বিমান অবতরণ করেছে। যেটিকে টার্গেট করা হবে।

টেলিগ্রামে দেওয়া এক পোস্টে হুতিদের সামরিক শাখার মুখপাত্র ইয়াহিয়া সারে বলেন, এডেন বিমানবন্দরে যারা উপস্থিত আছেন, তাদের এ মুহূর্তে সরে যাওয়ার জন্য নির্দেশনা দিচ্ছে আমাদের সশস্ত্র বাহিনী।

এর কারণ হিসেবে সেখানে সৌদি শত্রুদের একটি সামরিক কার্গো বিমানের উপস্থিতি রয়েছে বলে জানানো হয়। এই বিমান দিয়ে ইয়েমেনের সন্তানদের হত্যা করার জন্য অস্ত্র সরবরাহ করা হচ্ছে বলেও জানান তিনি।

সূত্র : আলজাজিরা

সূত্র: নতুন আরএসএস সোর্স