|
| |
শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

নির্বাচনি ব্যানার টাঙানো নিয়ে বিএনপির দুপক্ষের হাতাহাতি

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ২৯ অক্টোবর, ২০২৬, ০৬:৪১ পিএম
৩০৬ পঠিত
নির্বাচনি ব্যানার টাঙানো নিয়ে বিএনপির দুপক্ষের হাতাহাতি
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
ভোলার মনপুরায় নির্বাচনি ব্যানার টাঙানোকে কেন্দ্র করে বিএনপির সম্ভাব্য দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনা ও হাতাহাতির ঘটনা ঘটেছে। পরে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।  বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার হাজিরহাট বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও...
ভোলার মনপুরায় নির্বাচনি ব্যানার টাঙানোকে কেন্দ্র করে বিএনপির সম্ভাব্য দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনা ও হাতাহাতির ঘটনা ঘটেছে। পরে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।  বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার হাজিরহাট বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসভবনের সামনের চৌমাথা মোড়ে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মনপুরা উপজেলার ২ নম্বর হাজিরহাট ইউনিয়নে একাধিক চেয়ারম্যান প্রার্থী প্রচার-প্রচারণা চালাচ্ছেন। তাদের মধ্যে উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল খালেক সেলিম মোল্লা ও উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমানের সমর্থকদের মধ্যে আগে থেকেই উত্তেজনা বিরাজ করছিল। চেয়ারম্যান প্রার্থী জিয়াউর রহমান অভিযোগ করে জানান, উপজেলা সদরের ঘটনাস্থলের সামনের একটি বিলবোর্ডে তার নির্বাচনি ব্যানার আগে থেকেই লাগানো ছিল। বৃহস্পতিবার তার সমর্থকরা পুনরায় ব্যানার লাগাতে গেলে আব্দুল খালেক সেলিম মোল্লার ভাইয়ের নেতৃত্বে তাদের ওপর হামলা চালানো হয়। এ ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে হাতাহাতি ও উত্তেজনার সৃষ্টি হয়। তবে এ অভিযোগ অস্বীকার করে আব্দুল খালেক সেলিম মোল্লা জানান, ঘটনার সময় তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। ফেসবুকের মাধ্যমে বিষয়টি দেখেছেন ও শুনেছেন। তার দাবি, এ ঘটনায় তার সমর্থকেরা হাতাহাতি ও উত্তেজনার সঙ্গে জড়িত ছিলেন না। মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। তিনি দুই চেয়ারম্যান প্রার্থীর সঙ্গেও কথা বলেছেন। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।

সূত্র: নতুন আরএসএস সোর্স