|
| |
শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ২৮ অক্টোবর, ২০২৬, ১১:৫০ পিএম
২২৫ পঠিত
ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
ঢাকার ধামরাইয়ে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে আব্দুর রহমান (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) দুপুরে ফসলি জমিতে কাজ করার সময় বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আব্দুর রহমান উপজেলার বালিয়া ইউনিয়নের বালিয়া দক্ষিণপাড়া এলাকার বাস...
ঢাকার ধামরাইয়ে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে আব্দুর রহমান (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) দুপুরে ফসলি জমিতে কাজ করার সময় বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আব্দুর রহমান উপজেলার বালিয়া ইউনিয়নের বালিয়া দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা। স্থানীয়রা জানায়, বুধবার দুপুরে আব্দুর রহমান বাড়ির পাশে ফসলি জমিতে গবাদিপশুর জন্য ঘাস কাটতে যান। এ সময় আকস্মিক বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আব্দুর রহমানের ছেলে শহীদুল ইসলাম জানান, বুধবার দুপুরে তিনি ফসলি জমিতে কাজ করার সময় বজ্রপাতে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে এখন দিশাহারা পরিবারের সদস্যরা।

সূত্র: নতুন আরএসএস সোর্স