|
| |
শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

শাবিপ্রবি হিউম্যান রাইটস ডিফেন্ডার’স সোসাইটির নেতৃত্বে শিপ্রা-ইকবাল

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ২৯ অক্টোবর, ২০২৬, ০৬:২৯ এএম
৩৮৬ পঠিত
শাবিপ্রবি হিউম্যান রাইটস ডিফেন্ডার’স সোসাইটির নেতৃত্বে শিপ্রা-ইকবাল
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) মানবাধিকারবিষয়ক সংগঠন ‘হিউম্যান রাইটস ডিফেন্ডার’স সোসাইটি’র নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি পদে সমাজকর্ম বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শিপ্রা রানী নাথ ও সাধারণ সম্পাদক পদে ব্যবসায় প্রশাসন বিভাগের একই বর্ষের শিক্ষার্থী মো. ইকবাল হোসাই...

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) মানবাধিকারবিষয়ক সংগঠন ‘হিউম্যান রাইটস ডিফেন্ডার’স সোসাইটি’র নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি পদে সমাজকর্ম বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শিপ্রা রানী নাথ ও সাধারণ সম্পাদক পদে ব্যবসায় প্রশাসন বিভাগের একই বর্ষের শিক্ষার্থী মো. ইকবাল হোসাইন মনোনীত হয়েছেন।

বুধবার (২৮ অক্টোবর) সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটির অন্যান্য পদে রয়েছেন- সিনিয়র সহসভাপতি শামসুন নাহার, সহসভাপতি মো. জাহিদ হোসেন সাগর, যুগ্ম সাধারণ সম্পাদক সাবেরা মাহমুদা তাসফিয়া, মাঈন উদ্দিন ও নাদির আহমেদ, দপ্তর সম্পাদক শারমিন ইয়াসমিন, সহকারী দপ্তর সম্পাদক আশিকুজ্জামান জুয়েল, কোষাধ্যক্ষ শেখ সাদনাতুজ জামান রিচি, সহকারী কোষাধ্যক্ষ আদিবা সালেহা, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহরুফা আলম মুন, সহকারী প্রচার ও প্রকাশনা সম্পাদক কাজী আতহার, আইনি সহায়তা ও ভুক্তভোগী সহায়তা সম্পাদক আবদুল্লাহ আল রাফি, সহকারী আইনি সহায়তা ও ভুক্তভোগী সহায়তা সম্পাদক মেহেদী হাসান উমর সুহাগ, তথ্য অনুসন্ধান ও তদন্ত সম্পাদক সিদ্দিকুর রহিম তারেক, সহকারী তথ্য অনুসন্ধান ও তদন্ত সম্পাদক উদয় গোপ, কর্মসূচি সম্পাদক সুমাইয়া তহফা আফিন্দি এবং সহকারী কর্মসূচি সম্পাদক নুপুর খানম ও নাহিদুল ইসলাম।

কমিটিতে গবেষণা সম্পাদক সানজিদা আহমেদ, সহকারী গবেষণা সম্পাদক মাহি আহমেদ, শুয়াইবুর রহমান ও অন্তরা রানী দাস রিয়া, ডকুমেন্টেশন সম্পাদক মো. হাসানুল বান্না, সহকারী ডকুমেন্টেশন সম্পাদক নাদিয়া চৌধুরী, সংখ্যালঘুবিষয়ক সম্পাদক পূজা রায়, যুগ্ম সংখ্যালঘুবিষয়ক সম্পাদক সৌধা রায় তীর্থ, নির্বাহী সদস্য তানিয়া আক্তার, গোবিন্দ রিকমন, আবু সালেহ মুসান্না ও আবদুল হান্নান রয়েছেন।

এ ছাড়া সাধারণ সদস্যরা হলেন- আফসানা হোসাইন, জুমুর রায়, লাবণ্য রায়, শেখ শাফি, মোছা. মাকসুদা, মোহাম্মদ আলী সুমন, আকাশ বাবু ত্রিপুরা, মো. আশিক বিল্লাহ, তাসনিয়া আক্তার, মো. তোফাজ্জল হোসেন, দেবারতী বসু, মোছা. ইকরা সুলতানা ও মো. ইসফাক আলী।

সূত্র: নতুন আরএসএস সোর্স