|
| |
রবিবার, ০১ নভেম্বর, ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

‘আপনাদের সংবিধান সংশোধনের অন্যায় কাজকে জনগণ লাল কার্ড দেখিয়েছে’

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ৩১ অক্টোবর, ২০২৬, ০৫:২৪ পিএম
৩৪১ পঠিত
‘আপনাদের সংবিধান সংশোধনের অন্যায় কাজকে জনগণ লাল কার্ড দেখিয়েছে’
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
ঢাকা থেকে খুলনা ও কুষ্টিয়াগামী পথে বিভিন্ন স্থানে মানুষের উপস্থিতির কথা তুলে ধরে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আপনাদের সংবিধান সংশোধনের অন্যায় কাজকে জনগণ লাল কার্ড দেখিয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকালে ঢাকা-খুলনা-কুষ্টিয়া অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ কর্মসূচি...

ঢাকা থেকে খুলনা ও কুষ্টিয়াগামী পথে বিভিন্ন স্থানে মানুষের উপস্থিতির কথা তুলে ধরে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আপনাদের সংবিধান সংশোধনের অন্যায় কাজকে জনগণ লাল কার্ড দেখিয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) সকালে ঢাকা-খুলনা-কুষ্টিয়া অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ কর্মসূচির অংশ হিসেবে শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় আয়োজিত পথসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

গোলাম পরওয়ার বলেন, ‘বিএনপি সরকারকে একটা বার্তা দিতে চাই, ঢাকা থেকে কুষ্টিয়ার পথে পথে লাখো-কোটি মানুষের দিকে তাকিয়ে দেখুন, তারা আপনাদের সংবিধান সংশোধনের অন্যায় কাজকে লাল কার্ড দেখিয়েছে।’

তিনি আরও বলেন, জুলাইয়ের রাজপথের আন্দোলন এবং জুলাই সনদের ভিত্তিতে অনুষ্ঠিত গণভোটের রায় সরকারকে মেনে নিতে হবে। গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার না করলে জনগণ সরকারকে স্থায়ীভাবে বিদায় জানাবে।

পথসভায় দেওয়া বক্তব্যে তিনি ‍আরও বলেন, ‘গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার না করলে এই জনগণ আপনার স্থায়ী বিদায় দিয়ে দেবে।’

পথসভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, দলটির মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতারা।

উল্লেখ্য, গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সারের সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সংকীর্ণ দলীয়করণ বন্ধ এবং দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারত্ব বন্ধসহ সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে ঢাকা থেকে খুলনা ও কুষ্টিয়া অভিমুখে লংমার্চ কর্মসূচি পালন করছে ১১ দলীয় ঐক্য।
 

সূত্র: নতুন আরএসএস সোর্স