|
| |
সোমবার, ০২ নভেম্বর, ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

১৪ এনবিআর কর্মকর্তার বদলি ও পদায়ন

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০২ নভেম্বর, ২০২৬, ০৯:৪২ এএম
৩৩৮ পঠিত
১৪ এনবিআর কর্মকর্তার বদলি ও পদায়ন
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস ও ভ্যাট এবং কর ক্যাডারে ১৩ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। এর মধ্যে বিসিএস (কাস্টমস অ্যান্ড এক্সাইজ) ক্যাডারের ১৩ জন এবং বিসিএস (কর) ক্যাডারের একজন কর্মকর্তা রয়েছেন। রোববার (১ নভেম্বর) এ-সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন ও অফিস আদেশ জারি করেছে এনবিআর। কাস্টমস ও ভ্যা...

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস ও ভ্যাট এবং কর ক্যাডারে ১৩ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। এর মধ্যে বিসিএস (কাস্টমস অ্যান্ড এক্সাইজ) ক্যাডারের ১৩ জন এবং বিসিএস (কর) ক্যাডারের একজন কর্মকর্তা রয়েছেন। রোববার (১ নভেম্বর) এ-সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন ও অফিস আদেশ জারি করেছে এনবিআর।

কাস্টমস ও ভ্যাট প্রশাসন-১ শাখার প্রজ্ঞাপনে ১২ কর্মকর্তাকে তাদের বর্তমান কর্মস্থল থেকে বদলি করে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। প্রজ্ঞাপনে সই করেছেন এনবিআরের প্রথম সচিব (কাস্টমস ও ভ্যাট প্রশাসন) এদিপ বিল্লাহ।

প্রজ্ঞাপন অনুযায়ী, অতিরিক্ত কমিশনার মির্জা শহিদুজ্জামানকে বৃহৎ করদাতা ইউনিট, মূল্য সংযোজন কর, ঢাকা থেকে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, যশোরে বদলি করা হয়েছে। মোহাম্মদ শহীদুল ইসলামকে কাস্টমস বন্ড কমিশনারেট, চট্টগ্রামে পদায়ন করা হয়েছে। পাশাপাশি তাকে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি, চট্টগ্রামের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

মোহাম্মদ আরিফুল ইসলামকে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, ঢাকা থেকে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (পূর্ব)-এ পদায়ন করা হয়েছে। এইচ এম শরিফুল হাসানকে কাস্টমস হাউস, মোংলা থেকে কাস্টমস হাউস, ঢাকায় বদলি করা হয়েছে।

নুসরাত জাহানকে জাতীয় রাজস্ব বোর্ড, ঢাকা থেকে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, রাজশাহীতে পদায়ন করা হয়েছে। রাকিবুল হাসানকে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, গাজীপুর থেকে বৃহৎ করদাতা ইউনিট, মূল্য সংযোজন কর, ঢাকায় বদলি করা হয়েছে।

মো. দেলোয়ার হোসেনকে জাতীয় রাজস্ব বোর্ড, ঢাকা থেকে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, চট্টগ্রামে পদায়ন করা হয়েছে। তাকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে কাস্টমস ইকোনমিক জোন কমিশনারেট, চট্টগ্রামের দায়িত্বও দেওয়া হয়েছে।

মোসা. সারমিন আক্তার মজুমদারকে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (পূর্ব) থেকে শুল্ক রেয়াত ও প্রত্যর্পণ পরিদপ্তর, ঢাকায় বদলি করা হয়েছে। মো. জাহাঙ্গীর আলমকে কাস্টমস রিস্ক ম্যানেজমেন্ট কমিশনারেট, ঢাকা থেকে কাস্টমস হাউস, মোংলায় পদায়ন করা হয়েছে।

মো. শাফায়েত হোসেনকে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের পূর্ণকালীন সংযুক্তি থেকে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, ঢাকায় পদায়ন করা হয়েছে। মুহাম্মদ কামরুল হাসানকে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, রাজশাহী থেকে জাতীয় রাজস্ব বোর্ড, ঢাকায় বদলি করা হয়েছে।

লুবানা ইয়াসমীনকে জাতীয় রাজস্ব বোর্ডে তার বর্তমান দায়িত্বের পাশাপাশি কাস্টমস আধুনিকায়ন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পে পূর্ণকালীন সংযুক্তি থেকে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলি ও পদায়ন করা কর্মকর্তারা আগামী ৫ নভেম্বর নিজ নিজ বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হবেন। জনস্বার্থে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়েছে।

এদিকে, বিসিএস (কর) ক্যাডারের উপকর কমিশনার মওদুদ আহম্মদ ভূঁইয়াকে ঢাকা কর অঞ্চল-১৭ থেকে কর অঞ্চল, রংপুরে বদলি করা হয়েছে। রোববার জারি করা অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশ অনুযায়ী, তিনি ২ নভেম্বর বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত বলে গণ্য হবেন।

অন্যদিকে, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট (আপিল) কমিশনারেট, ঢাকা-২-এর কমিশনার মো. সামছুল ইসলামকে ১ থেকে ১০ নভেম্বর পর্যন্ত নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট (আপিল) কমিশনারেট, ঢাকা-১-এর দায়িত্ব দেওয়া হয়েছে। এ-সংক্রান্ত প্রজ্ঞাপনেও রোববার আদেশ জারির কথা উল্লেখ করা হয়েছে।

সূত্র: নতুন আরএসএস সোর্স