জানুয়ারি–সেপ্টেম্বরে আইপিডিসি ফাইন্যান্সের নিট মুনাফা বেড়েছে ৩৫ শতাংশ
গণমাধ্যম ডেক্স
চলতি বছরের প্রথম ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) কর-পরবর্তী নিট মুনাফা ঘোষণা করেছে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি। তাদের হিসাবে কর-পরবর্তী মুনাফা ৩৫ কোটি ৪০ লাখ টাকা, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৩৫ শতাংশ বেশি। পরিচালন আয় বৃদ্ধি এবং ব্যয় নিয়ন্ত্রণের মাধ্যমে এই প্রবৃদ্ধি অর্জন সম্ভব হয়েছে।
আইডিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের জানুয়ারি-সেপ্টেম্বরে শেয়ারপ্রতি আয় বা ইপিএস দাঁড়িয়েছে ৮২ পয়সা, গত বছর ছিল ৬১ পয়সা। মোট সুদ আয় ৫ দশমিক ৩ শতাংশ বেড়ে হয়েছে ৭৪৯ কোটি টাকা এবং সুদ ব্যয় দশমিক ৩ শতাংশ কমে হয়েছে ৫৬১ কোটি টাকা। ফলে নিট সুদ আয় ১৮৮ কোটি টাকা।
বিনিয়োগ থেকে আয় ২৪ দশমিক ২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১১৬ কোটি ৩০ লাখ টাকা। কমিশন ও ব্রোকারেজ আয় বেড়ে দাঁড়িয়েছে ১২ কোটি ১০ লাখ টাকা। সব মিলিয়ে মোট পরিচালন আয় দাঁড়িয়েছে ৩১৯ কোটি ৮০ লাখ টাকা, যা গত বছরের জানুয়ারি-সেপ্টেম্বরের তুলনায় প্রায় ২৬ শতাংশ বেশি।
পরিচালন ব্যয় ৯ দশমিক ৪ শতাংশ বেড়ে হয়েছে ১২৯ কোটি টাকা। ব্যয়ের তুলনায় আয় দ্রুত বৃদ্ধির ফলে প্রভিশন–পূর্ব মুনাফা ৪০ শতাংশের বেশি বেড়ে হয়েছে ১৯০ কোটি ৭০ লাখ টাকা।
৩০ সেপ্টেম্বর তারিখে ঋণ, অগ্রিম ও লিজের স্থিতি ছিল ৭ হাজার ৫৭৮ কোটি টাকা, যা ২০২৫ সালের ডিসেম্বরের তুলনায় ১ দশমিক ৬ শতাংশ বেশি। চাহিদার স্থবিরতা কাটিয়ে ওঠার মধ্যেও সতর্কতার সঙ্গে ঋণ দিয়েছে আইপিডিসি। আমানত ৯ দশমিক ১ শতাংশ বেড়ে হয় ৬৭৯১ কোটি টাকা। বিনিয়োগ পোর্টফোলিও ৪৬ শতাংশ বেড়ে হয়েছে ১৫৫৬ কোটি টাকা।
এ প্রসঙ্গে আইপিডিসি ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক রিজওয়ান দাউদ সামস বলেন, শিগগিরই ৪৫তম বছরে পা রাখতে যাচ্ছে আইপিডিসি। এই বিশেষ মুহূর্তে এমন অর্জনে ব্যবসার গতি বৃদ্ধি, নিয়ন্ত্রিত ব্যয় ব্যবস্থাপনা এবং আর্থিক ভিত্তি মজবুত রাখার চেষ্টা ফুটে উঠেছে।
সূত্র: প্রথম আলো
জাতীয় বিভাগের আরও খবর
-
১
ঢাকায় এক্স-রুয়েটিয়ান্সের ‘ডে লং ক্রিকেট টুর্নামেন্ট’
জাতীয় -
২
সাতক্ষীরায় ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৫
জাতীয় -
৩
পরীক্ষায় বহিষ্কারের জেরে বিদ্যালয়কে লক্ষ্য করে বোমা সদৃশ বস্তু বিস্ফোরণ
জাতীয় -
৪
‘অলৌকিক জোড়া কবর জেগে ওঠার’ খবরে ঝাড়ফুঁক নিতে ছুটছেন নারী-পুরুষ
জাতীয় -
৫
ইসরায়েলে কবে গঠিত হবে নতুন সরকার
জাতীয় -
৬
আত্মীয় কম, অনলাইনে অপরিচিতদের বিয়ের দাওয়াত দিয়ে পেলেন রাজকীয় গাড়ি বহর
আন্তর্জাতিক -
৭
দুই দিনেই হরমুজ খুলে দিতে প্রস্তুত ইরান, তবে…
আন্তর্জাতিক -
৮
পাকা চুলেরও কেন বিশেষ যত্ন নিতে হয়
জাতীয় -
৯
আলীবাবা থেকে বাংলাদেশি কোম্পানি স্টেপ ফুটওয়্যারের জুতা কিনতে পারবেন বিদেশি ব্যবসায়ীরা
জাতীয় -
১০
‘আ.লীগ গোপনে নয়, ওপেনে ঢাকা দখল করবে’ পোস্টের পর ছাত্রলীগ নেতা গ্রেফতার
সারাবাংলা -
১১
নেত্রকোনায় বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু
জাতীয় -
১২
পরিবেশ দূষণকারী ১০ কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করল অধিদপ্তর
জাতীয় -
১৩
গণভোটের রায় বাস্তবায়ন না হলে সরকার পতনের আন্দোলন: রাশেদ প্রধান
জাতীয় -
১৪
রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ে দক্ষতা উন্নয়ন প্ল্যাটফর্ম ‘ক্যানভাস’-এর যাত্রা শুরু
জাতীয় -
১৫
ঢাকার বায়ুদূষণ নিয়ন্ত্রণে ৯ দফা নির্দেশনা, দুই সপ্তাহের মধ্যে অগ্রগতি প্রতিবেদন
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৪
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১০
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১১
ডেমো নিউজ
সারাবাংলা -
১২
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১৩
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৪
ক্লাউড কম্পিউটিং খাতে তরুণদের কর্মসংস্থানের বিশাল সুযোগ
তথ্য-প্রযুক্তি -
১৫
ডেঙ্গু জ্বরের লক্ষণ ও বাসায় তাৎক্ষণিক করণীয় পদক্ষেপ
স্বাস্থ্য
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন