স্প্যানিশ ফুটবলার হেসুস দে মিগেলের মৃত্যুর ঘটনার তদন্তে পুলিশ
গণমাধ্যম ডেক্স
স্প্যানিশ স্ট্রাইকার হেসুস দে মিগেলের মর্মান্তিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে। গত সোমবার (২ নভেম্বর) এফসি অ্যান্ডোরার গোলরক্ষক হেসুস ওভোনোর সঙ্গে সংঘর্ষের পর মঙ্গলবার (৩ নভেম্বর) মারা যান তিনি। এই ঘটনায় স্পেনের ন্যাশনাল পুলিশ একটি তদন্ত শুরু করেছে।
গত সোমবার লা লিগা দ্বিতীয় বিভাগের একটি ম্যাচে মাঝমাঠের দে মিগেলের সঙ্গে সংঘর্ষের পর লাল কার্ড দেখেন গোলরক্ষক ওভোনো। সংঘর্ষের পর ওই স্ট্রাইকার হৃদরোগে আক্রান্ত হন এবং দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে ম্যাচটি স্থগিত করা হয়।
মঙ্গলবার সকালে দে মিগেলের স্নায়বিক অবস্থার অবনতি ঘটে এবং শেষ পর্যন্ত ৩০ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন।
এই মৃত্যুর ঘটনায় অনিচ্ছাকৃত হত্যার অভিযোগে আইনি প্রক্রিয়া শুরু করেছে ন্যাশনাল পুলিশ। তবে সান্তা ক্রুজ দে তেনেরিফের প্রধান কৌঁসুলী হোসে লুইস সানচেজ-জাউরেগি বার্তা সংস্থা ইএফই-কে জানিয়েছেন, ওভোনোর বিরুদ্ধে মামলাটি ফৌজদারি পর্যন্ত গড়ানোর সম্ভাবনা খুবই কম।
সানচেজ-জাউরেগি আরও জানান, সাধারণত কোনো ক্রীড়া ইভেন্টের সময় ঘটে যাওয়া আঘাত ফৌজদারি দায়বদ্ধতার আওতায় পড়ে না। তবে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের ডিসিপ্লিনারি কমিটির তদন্ত প্রতিবেদনের জন্য তিনি প্রথমে অপেক্ষা করবেন।
কৌঁসুলী বলেন, রেফারির ম্যাচ রিপোর্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। পাশাপাশি ওভোনোর ট্যাকলটি ইচ্ছাকৃতভাবে আঘাত করার উদ্দেশ্যে ছিল কি না, তা খতিয়ে দেখবে ডিসিপ্লিনারি কমিটি।
স্পেনের একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ক্যানারি দ্বীপপুঞ্জের উচ্চ আদালত (টিএসজেসি) জানিয়েছে, যেকোনো অস্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে বিচারিক তদন্ত শুরু করা একটি নিয়মিত প্রক্রিয়া।
এ ধরনের তদন্ত শুরুর অর্থ এই নয় যে সেখানে কোনো অপরাধের প্রমাণ মিলেছে কিংবা মৃত্যুর জন্য কোনো নির্দিষ্ট ব্যক্তিকে ফৌজদারি অপরাধে দায়ী করা হয়েছে।
টিএসজেসি-র এক বিবৃতিতে বলা হয়েছে, যেকোনো মৃত্যু যা স্বাভাবিক কারণে হয়নি। যাকে 'জুডিশিয়াল ডেথ' বা বিচারিক মৃত্যু বলা হয়ে থাকে, তা দুর্ঘটনাজনিত হোক বা অন্য কোনো কারণে। স্বয়ংক্রিয়ভাবে তার একটি বিচারিক তদন্ত শুরু হয়, যেমনটি এই ক্ষেত্রেও হয়েছে।
সূত্র: নতুন আরএসএস সোর্স
জাতীয় বিভাগের আরও খবর
-
১
এক চমক ও দুই প্রত্যাবর্তন ‘মেসি পরবর্তী’ প্রথম আর্জেন্টিনা দলে
জাতীয় -
২
যে কারণে কিছু অঙ্গরাজ্যে ভোট গুণতে সময় লাগে
জাতীয় -
৩
ইউনাইটেডের প্রত্যাবর্তন, পিএসজির গোল উৎসব, বায়ার্ন-বার্সার সহজ জয়
জাতীয় -
৪
ভিয়ারিয়ালকে গোলবন্যায় ভাসালো পিএসজি
খেলাধুলা -
৫
পাবনায় গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার
জাতীয় -
৬
পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক
সারাবাংলা -
৭
গণতন্ত্র ও বাংলাদেশে বিরোধী রাজনীতি
জাতীয় -
৮
রাফিনহা-ইয়ামালের দাপটে বড় জয় পেলো বার্সেলোনা
খেলাধুলা -
৯
মিথ্যা মামলা করায় বাদীকে ৭ দিনের কারাদণ্ড
জাতীয় -
১০
বড়দিন উদযাপনে চাওয়া হয়েছিল ২ কোটি, প্রধানমন্ত্রী দিলেন ৩ কোটি টাকা
জাতীয় -
১১
সংস্কার ঠেকানোর সফল বন্দোবস্ত
জাতীয় -
১২
চ্যালেঞ্জ আছে, কিন্তু জনগণের সরকার পরাজিত হবে না
জাতীয় -
১৩
টিভিতে আজকের খেলা (৪ নভেম্বর, ২০২৬)
খেলাধুলা -
১৪
স্প্যানিশ ফুটবলার হেসুস দে মিগেলের মৃত্যুর ঘটনার তদন্তে পুলিশ
জাতীয় -
১৫
হত্যার ৩ বছর পর সেফটি ট্যাংক থেকে প্রবাসীর দেহাবশেষ উদ্ধার, গ্রেপ্তার ৪
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১০
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১১
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১২
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৩
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১৪
ডেমো নিউজ
সারাবাংলা -
১৫
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন