মিথ্যা মামলা করায় বাদীকে ৭ দিনের কারাদণ্ড
গণমাধ্যম ডেক্স
গাইবান্ধার গোবিন্দগঞ্জে (চৌকি) মিথ্যা মামলা দায়েরের অভিযোগে মোছা. নুরহাত জাহান নামে এক নারীকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে মামলার তিন আসামির বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে গোবিন্দগঞ্জ চৌকি আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এস.এম গালিব হাসান এ আদেশ দেন।
গোবিন্দগঞ্জ চৌকি আদালতের মোছা. নুরহাত জাহান লিজার দায়ের করা মামলার শুনানি ৩ নভেম্বর গোবিন্দগঞ্জ চৌকি আদালতে অনুষ্ঠিত হয়। এ সময় বাদীর দাখিল করা জন্মসনদ এবং আসামি তৌফিক হাসানের সঙ্গে বিয়ের প্রমাণ হিসেবে উপস্থাপিত কাবিননামায় একাধিক অসংগতি নজরে আসে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস এম গালিব হোসেনের।
আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, কাবিননামায় কাজির স্বাক্ষর না থাকা এবং ১৫নং কলামে দেনমোহরের পরিমাণ অঙ্কে ২০ হাজার টাকা লেখা থাকলেও কথায় লেখা ছিল দুই হাজার টাকা। এসব অসংগতির কারণে কাবিননামাটির গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে ম্যাজিস্ট্রেট এস এম গালিব হোসেন নথিপত্র পর্যালোচনা করে প্রতারণার বিষয়টি বিবেচনায় নিয়ে মামলাটি খারিজ করেন।
পাশাপাশি আসামি মো. তৌফিক হাসান (২১), মো. আনোয়ার হোসেন (৫০) ও মোছা. টপি বেগমের (৪৫) বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের নির্দেশ দেন। মামলায় দাখিলকৃত নথি জাল ও ত্রুটিপূর্ণ হওয়ায় সংশ্লিষ্ট আইনজীবী মো. আব্দুর রশিদকে প্রাথমিকভাবে সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের কাজে জড়িত না হওয়ার শর্তে তার বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখা হয়েছে।
গোবিন্দগঞ্জ চৌকি আদালতের এপিপি মো. সাজ্জাদ হোসেন জানান, মামলার নথিপত্রে জাল কাগজপত্র প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত বাদীকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে। এ ধরনের কাজ কোর্টে চলমান থাকলে বিচারপ্রার্থী মানুষ বিভ্রান্ত হবে। এপিপি হিসেবে আমার মতে বিজ্ঞ আদালত কাজটি সঠিক করেছে।
মামলার আসামি তৌফিক জানান, বিজ্ঞ আদালত কাগজপত্র দেখে নির্দেশে মামলা থেকে অব্যাহতি দেওয়ায় আমি খুশি।
মিথ্যা মামলা দায়ের করার অভিযোগে বাদী মোছা. নুরহাত জাহান লিজাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একইসঙ্গে সাজা পরোয়ানার মাধ্যমে তাকে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
সূত্র: কালবেলা
জাতীয় বিভাগের আরও খবর
-
১
এক চমক ও দুই প্রত্যাবর্তন ‘মেসি পরবর্তী’ প্রথম আর্জেন্টিনা দলে
জাতীয় -
২
যে কারণে কিছু অঙ্গরাজ্যে ভোট গুণতে সময় লাগে
জাতীয় -
৩
ইউনাইটেডের প্রত্যাবর্তন, পিএসজির গোল উৎসব, বায়ার্ন-বার্সার সহজ জয়
জাতীয় -
৪
ভিয়ারিয়ালকে গোলবন্যায় ভাসালো পিএসজি
খেলাধুলা -
৫
পাবনায় গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার
জাতীয় -
৬
পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক
সারাবাংলা -
৭
গণতন্ত্র ও বাংলাদেশে বিরোধী রাজনীতি
জাতীয় -
৮
রাফিনহা-ইয়ামালের দাপটে বড় জয় পেলো বার্সেলোনা
খেলাধুলা -
৯
মিথ্যা মামলা করায় বাদীকে ৭ দিনের কারাদণ্ড
জাতীয় -
১০
বড়দিন উদযাপনে চাওয়া হয়েছিল ২ কোটি, প্রধানমন্ত্রী দিলেন ৩ কোটি টাকা
জাতীয় -
১১
সংস্কার ঠেকানোর সফল বন্দোবস্ত
জাতীয় -
১২
চ্যালেঞ্জ আছে, কিন্তু জনগণের সরকার পরাজিত হবে না
জাতীয় -
১৩
টিভিতে আজকের খেলা (৪ নভেম্বর, ২০২৬)
খেলাধুলা -
১৪
স্প্যানিশ ফুটবলার হেসুস দে মিগেলের মৃত্যুর ঘটনার তদন্তে পুলিশ
জাতীয় -
১৫
হত্যার ৩ বছর পর সেফটি ট্যাংক থেকে প্রবাসীর দেহাবশেষ উদ্ধার, গ্রেপ্তার ৪
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১০
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১১
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১২
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৩
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১৪
ডেমো নিউজ
সারাবাংলা -
১৫
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন