ইকবাল সোবহান চৌধুরীর সঙ্গে ডিবিসি নিউজের ক্রাইম চিফকেও সঙ্গে নেয় পুলিশ
গণমাধ্যম ডেক্স
রাজধানীর মহাখালীতে ডিবিসি নিউজের কার্যালয় থেকে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ও প্রতিষ্ঠানটির সাবেক চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরীকে নিয়ে গেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। একই সময়ে ডিবিসি নিউজের ক্রাইম চিফ ও জ্যেষ্ঠ প্রতিবেদক রাজীব ঘোষকেও কার্যালয় থেকে সঙ্গে যেতে বলেন ডিবি সদস্যরা। যদিও ইকবাল সোবহান চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে বলে জানা গেলেও রাজীব ঘোষকে আটকের কোনো তথ্য পাওয়া যায়নি।
বুধবার (৪ নভেম্বর) রাজধানীর মহাখালীতে ডিবিসি নিউজের কার্যালয়ে এ ঘটনা ঘটে। ডিবিসি নিউজের একাধিক কর্মী বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রতিষ্ঠানটির অ্যাসাইনমেন্ট এডিটর ও ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সভাপতি মুক্তাদির অনিক জানান, বুধবার ডিবিসি নিউজের কার্যালয় থেকে বের হওয়ার সময় ইকবাল সোবহান চৌধুরীকে নিয়ে যান ডিবি সদস্যরা। তবে কী কারণে তাকে নেওয়া হয়েছে, সে বিষয়ে এখনো সুনির্দিষ্ট কোনো তথ্য পাননি তারা।
মুক্তাদির অনিকের ভাষ্য অনুযায়ী, ইকবাল সোবহান চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে বলে তারা জানতে পেরেছেন। তবে তাকে আটকের বিষয়টি এবং এর পেছনের কারণ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। জুলাই আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া কোনো মামলার সূত্রে তাকে নেওয়া হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। যদিও এ বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
তিনি জানান, ডিবিসি নিউজ কর্তৃপক্ষও বিষয়টি জানার চেষ্টা করছে। কার্যালয়ের বাইরে থেকে ডিবি সদস্যদের তাকে নিয়ে যেতে দেখেছেন প্রতিষ্ঠানের কর্মীরা। ফলে তাকে নিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হলেও এর কারণ সম্পর্কে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
মুক্তাদির অনিক আরও জানান, ডিবিসি নিউজে ইকবাল সোবহান চৌধুরীর বর্তমানে কোনো পদ নেই। তিনি অতীতে প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন।
এদিকে একই সময়ে ডিবিসি নিউজের ক্রাইম চিফ ও জ্যেষ্ঠ প্রতিবেদক রাজীব ঘোষকেও কার্যালয় থেকে সঙ্গে যেতে বলেন ডিবি সদস্যরা। তবে তাকে আটক কিংবা জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে, এমন কোনো তথ্য নিশ্চিত করেননি মুক্তাদির অনিক।
তিনি বলেন, রাজীব ঘোষ দীর্ঘদিন ধরে ক্রাইম বিটে কাজ করছেন। এ কারণে পুলিশের বিভিন্ন পর্যায়ে তার পরিচিতি ও যোগাযোগ রয়েছে। সেই সূত্রে ডিবি সদস্যরা তার সঙ্গে কিছু বিষয়ে কথা বলতে চান বলে জানিয়েছেন। তাকে আটক করে নিয়ে যাওয়ার পরিবর্তে কথা বলার জন্য সঙ্গে যেতে বলা হয়েছে বলেই তারা বুঝতে পেরেছেন।
এ ঘটনায় ইকবাল সোবহান চৌধুরীকে নিয়ে যাওয়ার কারণ এবং রাজীব ঘোষের সঙ্গে ডিবি সদস্যদের কী বিষয়ে কথা বলার প্রয়োজন হয়েছে, সে সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
সূত্র: কালবেলা
জাতীয় বিভাগের আরও খবর
-
১
ক্লাসরুমে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়ায় ৯ শিক্ষার্থীকে একসঙ্গে টিসি
সারাবাংলা -
২
কক্সবাজার থেকে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু, উচ্ছ্বসিত পর্যটকরা
জাতীয় -
৩
মানিকগঞ্জে সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার
জাতীয় -
৪
গার্মেন্টস শিল্পের প্রতি বিএনপির দরদ বেশি: তথ্য প্রতিমন্ত্রী
জাতীয় -
৫
এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: গোলাম মাওলা রনি
জাতীয় -
৬
মিগেলের মৃত্যু শোকে জাতীয় দল থেকেই সরে দাঁড়ালেন সেই গোলরক্ষক
জাতীয় -
৭
জলবায়ু ক্ষতির ১৫.২ বিলিয়ন ডলার নিয়ে কপ-৩১-এ দাবি তুলবে বাংলাদেশ
জাতীয় -
৮
শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট বা ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জাতীয় -
৯
বাংলাদেশকে এআই প্রয়োগ ও উদ্ভাবনে সক্ষম দেশে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি
জাতীয় -
১০
ইরান যুদ্ধের ঘোর সমর্থক পিট হেগসেথকে কি প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে
জাতীয় -
১১
বাথরুম পরিষ্কার, তবু দুর্গন্ধ? কারণ হতে পারে এই ৭টি জিনিস
জাতীয় -
১২
শেখ হাসিনা কি শ্বশুরবাড়ি বেড়াইতে আসবেন যে তাকে পাসপোর্ট দেব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জাতীয় -
১৩
আ.লীগ ও অন্তর্বর্তী সরকারের সময়ের অনিয়ম-দুর্নীতির তথ্য চায় সংসদীয় কমিটি
জাতীয় -
১৪
অবহেলিত শরীয়তপুরের তকমা মুছে গর্বিত জেলা গড়তে চাই: হুইপ অপু
জাতীয় -
১৫
৮ ঘণ্টা ধরে তালাবদ্ধ হোম ইকোনমিকসের অধ্যক্ষ, পদত্যাগের দাবিতে বিক্ষোভ
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১০
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৩
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন