|
| |
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

বিস্ফোরক ও নাশকতা মামলায় আ.লীগের ২ নেতা গ্রেপ্তার

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৪ নভেম্বর, ২০২৬, ০৫:৪৩ পিএম
২৭২ পঠিত
বিস্ফোরক ও নাশকতা মামলায় আ.লীগের ২ নেতা গ্রেপ্তার
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
বগুড়ার ধুনটে বিস্ফোরকদ্রব্য ও নাশকতার অভিযোগে দায়ের করা পৃথক দুটি মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।  মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে উপজেলার গোসাইবাড়ী বাজার এলাকা থেকে রফিকুল ইসলাম রাঙ্গাকে এবং রাত ১টার দিকে মানিকপোটল গ্রামের নিজ বাড়ি থেকে লাল মিয়া আকন্দকে...

বগুড়ার ধুনটে বিস্ফোরকদ্রব্য ও নাশকতার অভিযোগে দায়ের করা পৃথক দুটি মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে উপজেলার গোসাইবাড়ী বাজার এলাকা থেকে রফিকুল ইসলাম রাঙ্গাকে এবং রাত ১টার দিকে মানিকপোটল গ্রামের নিজ বাড়ি থেকে লাল মিয়া আকন্দকে গ্রেপ্তার করা হয়। বুধবার (৪ নভেম্বর) বেলা ১১টার দিকে তাদের আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তাররা হলেন, গোসাইবাড়ি ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. রফিকুল ইসলাম রাঙ্গা (৫০) এবং আওয়ামী লীগের সক্রিয় সদস্য মো. লাল মিয়া আকন্দ (৪৫)।

পুলিশ সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ধুনট শহরের শহীদ মিনার চত্বরে জড়ো হয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মশাল মিছিল বের করেন। এ সময় পৌরসভার ২ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রিপন শেখ ও তার লোকজন মিছিলে বাধা দিলে মিছিলকারীরা তাদের লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করেন বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি রিপন শেখ বাদী হয়ে ধুনট থানায় মামলা করেন। মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৯৬ নেতাকর্মীকে আসামি করা হয়। ওই মামলায় অজ্ঞাত আসামি হিসেবে রফিকুল ইসলাম রাঙ্গাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি গোসাইবাড়ি ইউনিয়নের পূর্বপাড়া এলাকার মৃত তফিজ উদ্দিন মণ্ডলের ছেলে।

অন্যদিকে, ২০২৫ সালের ৩০ নভেম্বর রাত প্রায় ২টার দিকে উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের ভুবনগাঁতী উত্তরপাড়া তিনমাথা এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মশাল মিছিল বের করেন। এ সময় মিছিল থেকে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করা হয় বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় ২০২৫ সালের ১০ ডিসেম্বর গোপালনগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রাজু আহম্মেদ বাদী হয়ে ৩৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৬০ থেকে ৭০ জনকে আসামি করে ধুনট থানায় মামলা করেন। ওই মামলায় অজ্ঞাত আসামি হিসেবে লাল মিয়া আকন্দকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি উপজেলার গোসাই বাড়ি ইউনিয়নের মানিক পোটল গ্রামের মৃত মঞ্জিল আকন্দের ছেলে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম কালবেলাকে বলেন, এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। পাশাপাশি পৃথক মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সূত্র: নতুন আরএসএস সোর্স