কর্মীদের স্বাস্থ্যসেবায় সাজিনাজ হাসপাতালের সঙ্গে রেডিসন ব্লু’র চুক্তি
গণমাধ্যম ডেক্স
কর্মীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চট্টগ্রামের বেসরকারি হাসপাতাল সাজিনাজ হাসপাতাল লিমিটেডের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ। এ চুক্তির ফলে হোটেলটির কর্মকর্তা-কর্মচারীরা নির্ধারিত সুযোগ-সুবিধায় হাসপাতালটিতে স্বাস্থ্য পরীক্ষা, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শসহ বিভিন্ন ধরনের সেবা নিতে পারবেন। সম্প্রতি নগরীর হোটেল রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউয়ে আয়োজিত এক অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে সাজিনাজ হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান সফিকুল ইসলাম বলেন, আধুনিক চিকিৎসা সরঞ্জাম, অভিজ্ঞ চিকিৎসক, দক্ষ নার্সিং টিম এবং জবাবদিহিমূলক ব্যবস্থাপনার সমন্বয়ে রোগীদের নিরাপদ, সাশ্রয়ী ও মানসম্মত সেবা দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি। বর্তমানে হাসপাতালে বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকের পাশাপাশি আধুনিক ল্যাবরেটরি, আইসিইউ, এনআইসিইউ, পিআইসিইউ, ব্লাড ব্যাংক এবং বিশেষায়িত থ্যালাসেমিয়া চিকিৎসার ব্যবস্থা রয়েছে।
হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম বলেন, আইএসও সার্টিফিকেশন অর্জনের মাধ্যমে সেবার গুণগত মান ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনার ক্ষেত্রে হাসপাতালের অঙ্গীকার আরও সুদৃঢ় হয়েছে। অবকাঠামোগত সম্প্রসারণের মাধ্যমে ১০০ শয্যার আধুনিক হাসপাতাল গড়ে তোলার উদ্যোগও নেওয়া হয়েছে। রেডিসন ব্লুর সঙ্গে এ অংশীদারত্ব দীর্ঘমেয়াদে দুই প্রতিষ্ঠানের সম্পর্ক জোরদার করার পাশাপাশি করপোরেট স্বাস্থ্যসেবা সম্প্রসারণে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।
রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবু সাঈদ মুহাম্মদ আলী বলেন, স্বাস্থ্য মানুষের অন্যতম মৌলিক চাহিদা। কর্মীদের মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে রেডিসন ব্লু প্রতিশ্রুতিবদ্ধ। এক্ষেত্রে সাজিনাজ হাসপাতালকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে সাজিনাজ হাসপাতালের পক্ষে উপস্থিত ছিলেন চেয়ারম্যান সফিকুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল ইসলাম, পরিচালক মমিনুল ইসলাম, ডিরেক্টর এইচআর অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট হাসান মাহমুদ চৌধুরী, ম্যানেজার এইচআর মো. সাখাওয়াত হোসেন, ম্যানেজার করপোরেট অ্যাফেয়ার্স মো. আরেফিন এবং আইটি অ্যাডমিনিস্ট্রেটর রাসেল কান্তি রনি। রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউয়ের পক্ষে উপস্থিত ছিলেন সিইও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবু সাঈদ মুহাম্মদ আলী, হোটেলের চিকিৎসক মেজর (অব.) আমিনুল হক, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সিকিউরিটি মেজর (অব.) গৌতম রায়, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মো. রায়হান চৌধুরী এবং ওআইসি জমীর উদ্দিন কোরেশীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সূত্র: নতুন আরএসএস সোর্স
জাতীয় বিভাগের আরও খবর
-
১
ভোরে হাঁটতে বের হয়েছিলেন, ঘণ্টাখানেক পর মায়ের মরদেহ উদ্ধারের খবর পান ছেলে
জাতীয় -
২
ইসরায়েলে সরকার গঠনে আইজেনকটকে সমর্থন দেবে প্রধান আরব জোট
জাতীয় -
৩
১ লাখ গাছ রোপণ করল আড়ং
জাতীয় -
৪
শান্তিবাগে বড় ভাইকে হত্যার অভিযোগ ছোট ভাইয়ের বিরুদ্ধে
জাতীয় -
৫
পরিস্থিতির উন্নতি না হলে কারখানা বন্ধ রাখতে চান পোশাকশিল্পের মালিকেরা
জাতীয় -
৬
ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠিয়েছে আদালত
জাতীয় -
৭
জন্মদিনে স্মরণ: মঞ্চ থেকে মুক্তিযুদ্ধ, অনন্য আলী যাকের
জাতীয় -
৮
৪০ বছরে কে-পপের রানি বোয়া, তিনি জাপানে এত জনপ্রিয় কেন
জাতীয় -
৯
৬ মাস আগেই নতুন চুক্তি, ইউরোপের সর্বোচ্চ বেতন এখন কেইনের
জাতীয় -
১০
হাজি আশরাফ আলীর ইন্তেকাল
জাতীয় -
১১
পাবনায় কঙ্কাল চুরির আতঙ্কে কবর পাহারায় স্বজনরা
জাতীয় -
১২
মেসির ১০ নম্বর জার্সি নিয়ে আর্জেন্টিনার নতুন সিদ্ধান্ত
জাতীয় -
১৩
গাজীপুরে শিক্ষার্থী ধর্ষণে শিক্ষকের যাবজ্জীবন
জাতীয় -
১৪
এত রদবদলেও প্রশাসনে স্থিতিশীলতা ফিরছে না কেন?
জাতীয় -
১৫
এআই প্রয়োগ ও উদ্ভাবনে সক্ষম দেশ হতে হবে: রাষ্ট্রপতি
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১০
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৩
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন