|
| |
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

দুই সপ্তাহ পর বাসায় ফিরলেন মঈন খান

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৪ নভেম্বর, ২০২৬, ০৭:৫৯ পিএম
৪৪৪ পঠিত
দুই সপ্তাহ পর বাসায় ফিরলেন মঈন খান
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে প্রায় দুই সপ্তাহ চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সরকারমন্ত্রী ড. আবদুল মঈন খান। বুধবার (৪ নভেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে হাসপাতাল থেকে বাসায় ফেরেন তিনি। এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। গত ২১ অক্টোবর র...

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে প্রায় দুই সপ্তাহ চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সরকারমন্ত্রী ড. আবদুল মঈন খান।

বুধবার (৪ নভেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে হাসপাতাল থেকে বাসায় ফেরেন তিনি। এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

গত ২১ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন মঈন খান। সেদিন রাতেই তাকে দেখতে হাসপাতালে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। হাসপাতালে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চিকিৎসা নেন ড. আবদুল মঈন খান।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, তাকে আরও কিছুদিন বিশ্রামে থাকতে হবে।

সূত্র: নতুন আরএসএস সোর্স