|
| |
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

মেয়ের সঙ্গে ঘরে দেখে কর্মচারীকে পিটিয়ে হত্যা করলেন বাবা

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৫ নভেম্বর, ২০২৬, ০৬:০৬ পিএম
২০৭ পঠিত
মেয়ের সঙ্গে ঘরে দেখে কর্মচারীকে পিটিয়ে হত্যা করলেন বাবা
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
ভারতের কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরুর ইয়েলাহাঙ্কায় মেয়ের সঙ্গে ঘরে দেখতে পেয়ে নিজের কারখানার এক কর্মচারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত আনন্দ রাজকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত কর্মচারীর নাম কিরণ। তিনি কেরালার বাসিন্দা। অভিযুক্ত আনন্দ রাজের বাড়ি তামিলনাড়ুতে। পুলিশের...
ভারতের কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরুর ইয়েলাহাঙ্কায় মেয়ের সঙ্গে ঘরে দেখতে পেয়ে নিজের কারখানার এক কর্মচারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত আনন্দ রাজকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত কর্মচারীর নাম কিরণ। তিনি কেরালার বাসিন্দা। অভিযুক্ত আনন্দ রাজের বাড়ি তামিলনাড়ুতে। পুলিশের বরাত দিয়ে বৃহস্পতিবার (৫ নভেম্বর) এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আনন্দ রাজ সুইট কর্ন তৈরির যন্ত্র উৎপাদনের একটি ছোট কারখানা পরিচালনা করেন। প্রায় দুই বছর আগে কিরণকে ওই কারখানায় নিয়োগ দিয়েছিলেন তিনি। একপর্যায়ে আনন্দ রাজের মেয়ের সঙ্গে কিরণের সম্পর্ক গড়ে ওঠে বলে অভিযোগ। তবে এ সম্পর্ক মেনে নিতে পারেননি আনন্দ রাজ। ঘটনার দিন সোমবার (২ নভেম্বর) মেয়েকে আনন্দ রাজ জানান, তিনি তামিলনাড়ুর নিজ গ্রামে যাচ্ছেন। কিন্তু ওই দিন বিকেলেই স্ত্রীকে সঙ্গে নিয়ে ইয়েলাহাঙ্কার বাড়িতে ফিরে আসেন তিনি। এ সময় কিরণকে মেয়ের সঙ্গে একটি কক্ষে দেখতে পান বলে অভিযোগ রয়েছে। এরপর আনন্দ রাজ তার স্ত্রী ও মেয়েকে চিক্কাবল্লাপুরে এক আত্মীয়ের বাড়িতে পাঠিয়ে দেন। অন্যদিকে, কিরণকে বাড়ির ভেতরে আটকে রেখে ব্যাট দিয়ে সারা রাত ধরে মারধর করেন বলে অভিযোগ উঠেছে। পরদিন বিকেলে আনন্দ রাজ কিরণের তলপেটে লাথি মারেন বলে অভিযোগ। এতে কিরণ মাটিতে লুটিয়ে পড়েন এবং মারা যান। পরে অভিযুক্ত তাকে একটি অটোরিকশায় করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ইয়েলাহাঙ্কা থানায় খবর পৌঁছানোর পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করে। পুলিশের তথ্য অনুযায়ী, আনন্দ রাজের মেয়ে মহীশূরের একটি কলেজে প্রি-ইউনিভার্সিটি কোর্সের (পিইউসি) দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছেন। তিনি একটি হোস্টেলে থাকেন। ছুটিতে বাড়িতে এসে কিরণের সঙ্গে তার ঘনিষ্ঠতা তৈরি হয় বলে জানা গেছে। এ ঘটনায় ইয়েলাহাঙ্কা থানায় হত্যা মামলা করা হয়েছে। অভিযুক্ত আনন্দ রাজকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার বিস্তারিত জানতে তদন্ত অব্যাহত রয়েছে। সূত্র: এনডিটিভি 

সূত্র: নতুন আরএসএস সোর্স