সিঙ্গাপুরের মালয়ালি সম্প্রদায় নিয়ে ছোটগল্পের বই
গণমাধ্যম ডেক্স
সিঙ্গাপুরের মালয়ালি সম্প্রদায়ের জীবন, সংস্কৃতি, সম্পর্ক ও স্মৃতি নিয়ে প্রথম ছোটগল্পের বই প্রকাশ করেছেন লেখক আনিথা দেবী পিল্লাই। ‘হোয়াট দ্য টাং রিমেম্বার্স’ নামের বইটিতে ১১টি গল্পের পাশাপাশি রয়েছে মালয়ালি খাবারের নানা রেসিপি। খাবার কীভাবে মানুষের সম্পর্ক ও সংস্কৃতির সঙ্গে জড়িয়ে থাকে, তা-ই উঠে এসেছে গল্পগুলোতে।
ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় মালয়ালিদের শিকড়। সিঙ্গাপুরের ভারতীয় জনগোষ্ঠীর মধ্যে তারা দ্বিতীয় বৃহত্তম উপগোষ্ঠী। সিঙ্গাপুরের চতুর্থ প্রজন্মের মালয়ালি পিল্লাই মনে করেন, এই সম্প্রদায়কে নিয়ে ইংরেজিতে কথাসাহিত্যের বইয়ের অভাব আছে।
বইয়ের গল্পগুলোতে ইতিহাসনির্ভর কাহিনি থেকে শুরু করে কল্পনাশ্রয়ী রচনাসহ বিভিন্ন ধরনের গল্প স্থান পেয়েছে। কোথাও দূরে থাকা স্বামীর জন্য স্ত্রীর রান্না, কোথাও শিক্ষককে কলার পিঠা উপহার দেওয়ার ঘটনা। আবার কেরালার প্রকৃত খাবার কেমন হওয়া উচিত, তা নিয়ে স্বামী-স্ত্রীর মতবিরোধও আছে।
প্রায় দুই দশক ধরে সিঙ্গাপুরের মালয়ালি সম্প্রদায় নিয়ে গবেষণা করেছেন পিল্লাই। গবেষণার কাজে সাক্ষাৎকার নিতে গিয়ে প্রায় প্রতিবারই তাঁকে খাবার পরিবেশন করা হয়েছে। তাঁর উপলব্ধি, খাবার কেবল ক্ষুধা মেটায় না, মানুষের মধ্যে ভালোবাসা ও সম্পর্কও তৈরি করে। এ কারণেই গল্প লিখতে গিয়ে খাবার বারবার ফিরে এসেছে। ২০১৭ সালে প্রকাশিত হয়েছে তাঁর গবেষণাগ্রন্থ ‘ফ্রম কেরালা টু সিঙ্গাপুর: ভয়েসেস ফ্রম দ্য সিঙ্গাপুর মালয়ালি কমিউনিটি’।
প্রায় দুই দশক ধরে সিঙ্গাপুরের মালয়ালি সম্প্রদায় নিয়ে গবেষণা করেছেন পিল্লাই। গবেষণার কাজে সাক্ষাৎকার নিতে গিয়ে প্রায় প্রতিবারই তাঁকে খাবার পরিবেশন করা হয়েছে। তাঁর উপলব্ধি, খাবার কেবল ক্ষুধা মেটায় না, মানুষের মধ্যে ভালোবাসা ও সম্পর্কও তৈরি করে। এ কারণেই গল্প লিখতে গিয়ে খাবার বারবার ফিরে এসেছে। ২০১৭ সালে প্রকাশিত হয়েছে তাঁর গবেষণাগ্রন্থ ‘ফ্রম কেরালা টু সিঙ্গাপুর: ভয়েসেস ফ্রম দ্য সিঙ্গাপুর মালয়ালি কমিউনিটি’।
বইয়ের শেষে থাকা রেসিপিগুলোর সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে সংশ্লিষ্ট খাবার নিয়ে মানুষের ব্যক্তিগত স্মৃতি। ছোলার তরকারি, আমের দইয়ের তরকারি থেকে শুরু করে গুড় ও ঘি দিয়ে তৈরি কেরালার মিষ্টান্নও আছে সেখানে। ওই সম্প্রদায়ের সদস্য, গবেষণায় অংশ নেওয়া ব্যক্তি এবং সামাজিক যোগাযোগমাধ্যম থেকে রেসিপিগুলো সংগ্রহ করেছেন লেখক।
বাস্তব জীবনের ঘটনাও গল্পের অনুপ্রেরণা হয়েছে। ‘অ্যান আনইউজুয়াল অ্যারেঞ্জমেন্ট’ গল্পটি লেখকের পিতামহীর জীবন থেকে অনুপ্রাণিত। যুদ্ধের আশঙ্কা থাকা সত্ত্বেও স্বামীর সঙ্গে থাকতে তিনি সিঙ্গাপুরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। গল্পে দাদা-দাদির প্রকৃত নাম ব্যবহার করলেও ঘটনার বিবরণ কাল্পনিক রেখেছেন পিল্লাই।
লেখকের মতে, কথাসাহিত্য তাঁর কাছে ‘খেলার মাঠের মতো’। তিনি গল্পে এমন কিছু ইঙ্গিত রাখতে ভালোবাসেন, যা পাঠক প্রথমবার পড়ার সময় হয়তো খেয়াল করবেন না। তাঁর বিশ্বাস, জীবনের সব প্রশ্নের উত্তর মেলে না, তাই গল্পেও সবকিছুর ব্যাখ্যা থাকা জরুরি নয়।
পিল্লাই আশা করেন, বইটি সিঙ্গাপুরের বিভিন্ন সংখ্যালঘু ও অভিবাসী সম্প্রদায় নিয়ে আলোচনা বাড়াবে। তাঁর ভাষায়, অভিবাসীরা একই সঙ্গে অনেক জায়গার মানুষ, আবার কোথাও পুরোপুরি নিজের নয়। এই মাঝামাঝি অবস্থানই তাঁদের জীবনের বিশেষ বাস্তবতা।
সূত্র: দ্য স্ট্রেইটস টাইমস
লেখা: গ্রন্থনা: রবিউল কমল
সূত্র: প্রথম আলো
জাতীয় বিভাগের আরও খবর
-
১
নয়াপল্টন থেকে বিএনপির শোভাযাত্রা শুরু, যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতীয় -
২
বন্ধ এলএনজি টার্মিনাল চালু, গ্যাসের সরবরাহ বাড়ছে
জাতীয় -
৩
টাউন হলে ঢুকতে বাধা দেওয়ায় তত্ত্বাবধায়ককে হত্যা, বাঁচাতে গিয়ে আহত স্ত্রী
জাতীয় -
৪
যুবকের ছুরিকাঘাতে পৌরসভার কর্মচারী নিহত, স্ত্রী আহত
জাতীয় -
৫
স্বাধীনতা-সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই: চসিক প্রশাসক
জাতীয় -
৬
নয়াপল্টনে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা
জাতীয় -
৭
জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
জাতীয় -
৮
জাতীয়তাবাদী শক্তির অগ্রযাত্রা বাধাগ্রস্তের ষড়যন্ত্র হতে পারে: বাণিজ্যমন্ত্রী
জাতীয় -
৯
প্রতিবন্ধী উদ্যোক্তাদের জন্য ব্যাংকঋণ ও সেবা সহজ করার আহ্বান
জাতীয় -
১০
ফেসবুকে স্ত্রীর ছবি পোস্ট করায় বন্ধুকে খুন, প্রবাসী বাংলাদেশির বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় কুয়েতি আদালতের
জাতীয় -
১১
সিঙ্গাপুরের মালয়ালি সম্প্রদায় নিয়ে ছোটগল্পের বই
জাতীয় -
১২
মোহাম্মদ আলীকে নিয়ে সিরিজ, সাইফ–অক্ষয়ের সিনেমা, ওটিটিতে যা দেখবেন
জাতীয় -
১৩
কিংবদন্তি পন্টিংয়ের সর্বকালের রেকর্ড ভাঙলেন কোহলি
জাতীয় -
১৪
৭ নভেম্বর একটি পূর্ণাঙ্গ রাষ্ট্রচিন্তার সূচনাবিন্দু: জাবি উপাচার্য
জাতীয় -
১৫
জনগণের সমর্থনই একটি রাজনৈতিক দলের মূল শক্তি: ত্রাণমন্ত্রী
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১০
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৩
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন