|
| |
রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

২৫ মার্চ গণহত্যার জন্য দায়ী শেখ মুজিবুর রহমান: এমপি কয়ছর

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৮ নভেম্বর, ২০২৬, ০৫:২৮ এএম
২৮৩ পঠিত
২৫ মার্চ গণহত্যার জন্য দায়ী শেখ মুজিবুর রহমান: এমপি কয়ছর
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
১৯৭১ সালের ২৫ মার্চ বাঙালিদের ওপর গণহত্যা চালানোর জন্য শেখ মুজিবুর রহমানকে দায়ী করে তার মরণোত্তর বিচারের দাবি করেছেন সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ। শনিবার (৭ নভেম্বর) বিকেল ৪টায় শান্তিগঞ্জ উপজেলা পরিষদ সংলগ্ন ঝিলমিল অডিটোরিয়ামে জাতীয় বিপ্লব ও...

১৯৭১ সালের ২৫ মার্চ বাঙালিদের ওপর গণহত্যা চালানোর জন্য শেখ মুজিবুর রহমানকে দায়ী করে তার মরণোত্তর বিচারের দাবি করেছেন সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ।

শনিবার (৭ নভেম্বর) বিকেল ৪টায় শান্তিগঞ্জ উপজেলা পরিষদ সংলগ্ন ঝিলমিল অডিটোরিয়ামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা বিএনপি আয়োজিত র‍্যালি পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

কয়ছর আহমদ বলেন, ১৯৭১ সালে বাংলাদেশের মানুষকে উত্তাল করেছিল এক নেতা। স্বাধীনতা সংগ্রামের জন্য বাংলাদেশের মানুষ যখন প্রস্তুত ছিল, তখন সে বাংলাদেশ থেকে পালিয়েছিল। তখন বাংলাদেশের মানুষের ওপর গণহত্যা চালায় পাকিস্তানী হানাদার বাহিনী। সেদিন যারা গণহত্যার শিকার হয়েছেন তার জন্য দায়ী শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমানের মরণোত্তর বিচার হওয়া উচিত।

তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপি ও জিয়া পরিবারের ভূমিকা গুরুত্বপূর্ণ। দেশের প্রতিটি সংকটময় মুহূর্তে তারা দেশ ও মানুষের পাশে দাঁড়িয়েছেন। ১৯৭৫ সালের বিশৃঙ্খল পরিস্থিতিতে সিপাহি-জনতা জিয়াউর রহমানের ওপর আস্থা রেখেছিলেন। বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় উজ্জীবিত হয়ে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে।

কয়ছর আহমদ বলেন, বাংলাদেশের স্বাধীনতার আগে ও পরে দেশকে নিয়ে নানা ষড়যন্ত্র হয়েছে। ১৯৭৫, ১৯৯০ সালসহ দীর্ঘ ১৭ বছর দেশকে নিয়ে ষড়যন্ত্র চলেছে। যখনই দেশবিরোধী চক্রান্ত হয়েছে, তখনই জিয়াউর রহমান, বিএনপি ও জিয়া পরিবার দেশের হাল ধরেছে। 

তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েই দায়িত্ব শেষ করেননি, অস্ত্র হাতে মুক্তিযুদ্ধে অংশ নিয়ে দেশকে স্বাধীন করতে ভূমিকা রেখেছেন। তার নেতৃত্ব ও আদর্শ থেকে শিক্ষা নিয়ে সবাইকে দেশের কল্যাণে কাজ করতে হবে।

শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হাজি জালাল উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক রওশন খান সাগর ও যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম নাঈমের যৌথ সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনছার উদ্দিন, ফারুক আহমদ, নূর আলী, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এটিএম হেলাল, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশিদ আমিনসহ আরও অনেকে।

সূত্র: নতুন আরএসএস সোর্স