|
| |
রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

কাঁচা সোনা

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৮ নভেম্বর, ২০২৬, ০৫:৩০ এএম
৩১৯ পঠিত
কাঁচা সোনা
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
আস্থার মায়াতেও বাঁধে মনেপ্রাণে, যক্ষের ধন ভেবে আগলে রাখে ঘনঘোর আঁধিয়ায়; ঝড় তুফানে! দিনশেষে তারেও মনে হয় বড্ড অজানা। অতঃপর যাপিতজীবনের অনুধ্যানই বলে পৃথিবীতে গিনিসোনার আদলে সবই কাঁচা সোনা!

সেই কবে থেকে হেঁটে হেঁটে ক্লান্ত হয়েও
খাঁটি সোনার সন্ধান মিলল না
জগৎজুড়ে কত মানুষ, প্রকৃতির রং-রূপ,
কত না সুঘ্রাণের ছড়াছড়ি!
দূর থেকে যেন সব সুন্দর, সবই খাঁটি-
সান্নিধ্যে সব ফাঁকি; সবই অলীক!
সবটাই লাগে খুব অচেনা।
বহুকাল ধরে হৃদয় যারে
আপনার চেয়েও আপন ভেবে নিজের মানে
প্রেম ভালোবাসার অন্ধ মোহে
আস্থার মায়াতেও বাঁধে মনেপ্রাণে,
যক্ষের ধন ভেবে আগলে রাখে
ঘনঘোর আঁধিয়ায়; ঝড় তুফানে!
দিনশেষে তারেও মনে হয় বড্ড অজানা।
অতঃপর যাপিতজীবনের অনুধ্যানই বলে
পৃথিবীতে গিনিসোনার আদলে সবই কাঁচা সোনা!

সূত্র: প্রথম আলো