জাপানের মধ্যাঞ্চলে ৫.৭ মাত্রার ভূমিকম্প, আহত ২০ জনের বেশি
গণমাধ্যম ডেক্স
জাপানের মধ্যাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে ২০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। ভূমিকম্পে দোকানের জানালার কাচ ভেঙে যায়। আতঙ্কিত হয়ে লোকজন বিভিন্ন ভবন থেকে বাইরে বেরিয়ে আসেন। স্থানীয় সংবাদমাধ্যম ও কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা কিয়োদো। সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য ফুটে উঠেছে। জাপানের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় রোববার রাত ১টা ৪ মিনিটে শিজুওকা প্রিফেকচারের পশ্চিমাঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৭। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৪০ কিলোমিটার গভীরে। কিয়োদো জানিয়েছে, আইচি ও শিজুওকা প্রিফেকচারে ২০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। ভূমিকম্পে আইচি প্রিফেকচারের আশপাশের বিস্তীর্ণ এলাকা কেঁপে ওঠে। এর মধ্যে হামামাতসু শহর, প্রাচীন রাজধানী কিয়োটো ও নারা এবং মাউন্ট ফুজি অবস্থিত ইয়ামানাশি প্রিফেকচার রয়েছে। এ ছাড়া গিফু প্রিফেকচারেও কম্পন অনুভূত হয়। তবে ভূমিকম্পের পর সুনামির কোনো সতর্কতা জারি করা হয়নি। উৎপত্তিস্থল থেকে অনেক দূরে হওয়ায় টোকিওতে কম্পন অনুভূত হয়নি। জাপানের টেলিভিশনে প্রচারিত ছবিতে দেখা যায়, বিভিন্ন দোকানের জানালার কাচ ভেঙে সড়কে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। একটি বইয়ের দোকানে তাক থেকে পড়ে যাওয়া বইয়ের স্তূপ জমে যায়। ভূমিকম্পের সময় আতঙ্কে বের হতে গিয়ে সিঁড়িতে পড়ে কয়েকজন আহত হয়েছেন। পরাঘাতের আশঙ্কায় সতর্কতা জাপানের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী এক সপ্তাহ শক্তিশালী পরাঘাতের আশঙ্কা রয়েছে। বিশেষ করে আগামী দুই থেকে তিন দিন সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। অধিদপ্তরের কর্মকর্তা আয়াতাকা এবিতা সাংবাদিকদের বলেন, ভূমিধস, পাথর ধসে পড়া এবং বৃষ্টিপাতের সম্ভাব্য প্রভাব সম্পর্কে সতর্ক থাকুন। তিনি আরও জানান, জাপানের কিছু অংশের নিচে দুটি বড় টেকটোনিক প্লেটের সংযোগস্থল নানকাই ট্রাফে এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো পরিবর্তন শনাক্ত হয়নি। বিজ্ঞানীরা এই সমুদ্রতলীয় খাদে ভবিষ্যতে অত্যন্ত শক্তিশালী ভূমিকম্পের আশঙ্কা করছেন। ভূমিকম্পের পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে স্থানীয় কয়েকটি ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে শিনকানসেন বুলেট ট্রেনের গতিও কমিয়ে দেওয়া হয়েছে। রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান জেআর সেন্ট্রাল জানিয়েছে, নিরাপত্তা পরীক্ষা চালানোর পর টোকিও ও ওসাকাকে সংযুক্তকারী টোকাইডো শিনকানসেন লাইনে শিজুওকা থেকে গিফু-হাশিমা স্টেশনের মধ্যবর্তী অংশে ট্রেন চলাচলে বিলম্ব হয়েছে।
জাতীয় বিভাগের আরও খবর
-
১
স্টেম দিবস: চাকরির বাজার বদলে যাচ্ছে, বাংলাদেশ কি প্রস্তুত?
জাতীয় -
২
জুলাই স্মারক-৫: শহীদ ঐক্য চত্বর: যে মোড়ের নতুন পরিচয়ে লেখা জুলাইয়ের ইতিহাস
জাতীয় -
৩
প্রসবের পর নবজাতককে জানালা দিয়ে ফেলে দিলো কিশোরী, মৃত্যু
আন্তর্জাতিক -
৪
ভুল পরিচয়ে গ্রেপ্তার হয়ে এক বছর ধরে কারাগারে থাকা নিরপরাধ আলমাস অবশেষে মুক্তি পাচ্ছেন
জাতীয় -
৫
ঢাকা কর অঞ্চল-১৭ এর অধীন চাকরি, পদ ৫৫
জাতীয় -
৬
৭ নভেম্বর রাতে মুকুট জিতে বিশ্বমঞ্চে, কে এই মাহি
জাতীয় -
৭
জয়পুরহাটে ইত্যাদি’র অনুষ্ঠান থেকে দুই শতাধিক মোবাইল চুরি
জাতীয় -
৮
৬ বছর বয়স থেকেই এনআইডি দেওয়ার পরিকল্পনা ইসির
জাতীয় -
৯
জাপানের মধ্যাঞ্চলে ৫.৭ মাত্রার ভূমিকম্প, আহত ২০ জনের বেশি
জাতীয় -
১০
‘বরিশল’ নামে নতুন উপজেলায় আপত্তি, ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ–অবরোধ
জাতীয় -
১১
গানের ‘সেলাই দিদিমণি’র মতোই স্বপ্ন বুনছেন সোহেদা
জাতীয় -
১২
দক্ষিণ আফ্রিকা সফর থেকে ছিটকে গেলেন সাদমান
খেলাধুলা -
১৩
নামের মিলে ১০ মাস কারাভোগ: নিরপরাধ আলমাসকে মুক্তির নির্দেশ হাইকোর্টের
জাতীয় -
১৪
অন্য সুন্দরীদের পেছনে ফেলে যেভাবে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ মাহি
জাতীয় -
১৫
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১০
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৩
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন