|
| |
রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

ইরান যুদ্ধের বিরোধীদের ‘শয়তানের প্রভাবাধীন’ বললেন মার্কিন রাষ্ট্রদূত

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৮ নভেম্বর, ২০২৬, ০২:০২ পিএম
৩২০ পঠিত
ইরান যুদ্ধের বিরোধীদের ‘শয়তানের প্রভাবাধীন’ বললেন মার্কিন রাষ্ট্রদূত
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের বিরোধিতাকারীদের ‘আধ্যাত্মিক অন্ধকারে’ আচ্ছন্ন বলে মন্তব্য করেছেন ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি। তার এ মন্তব্যের একটি পডকাস্ট ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। এমনকি যুক্তরাষ্ট্রের রক্ষণশীল রাজনৈতি...

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের বিরোধিতাকারীদের ‘আধ্যাত্মিক অন্ধকারে’ আচ্ছন্ন বলে মন্তব্য করেছেন ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি। তার এ মন্তব্যের একটি পডকাস্ট ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। এমনকি যুক্তরাষ্ট্রের রক্ষণশীল রাজনৈতিক মহল থেকেও সমালোচনার মুখে পড়েছেন তিনি।

গত ২৩ অক্টোবর ইসরায়েলি উপস্থাপক আমির তসারফাতির সঞ্চালনায় ‘দ্য অ্যাঙ্কর পডকাস্টে’ অংশ নিয়ে এ মন্তব্য করেন হাকাবি।

সাক্ষাৎকারে তিনি বলেন, যারা ইরানের বিরুদ্ধে যুদ্ধের সমালোচনা করছেন, ‘শয়তান তাদের মনকে অন্ধ করে দিয়েছে’ এবং তাদের চিন্তাভাবনাকে নিয়ন্ত্রণ করছে।

তিনি আরও বলেন, যুদ্ধের বিরোধিতাকারীরা ‘আধ্যাত্মিক অন্ধকার ও আধ্যাত্মিক অন্ধত্বে’ ভুগছেন।

গত সপ্তাহান্তে পডকাস্টের ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর থেকেই হাকাবির বক্তব্য নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়া বাড়তে থাকে।

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর এ বিতর্ক আরও জোরালো হয়েছে। এবারের নির্বাচনকে ট্রাম্প প্রশাসনের নীতিমালা, বিশেষ করে ইরান যুদ্ধের প্রতি জনগণের সমর্থন যাচাইয়ের গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে দেখা হয়েছে।

যুক্তরাষ্ট্রের রক্ষণশীল সাময়িকী ‘দ্য আমেরিকান কনজারভেটিভ’র জ্যেষ্ঠ সম্পাদক অ্যান্ড্রু ডে সামাজিক যোগাযোগমাধ্যমে হাকাবির বক্তব্যের সমালোচনা করেন।

তিনি লেখেন, ‘ইরান যুদ্ধের বিরোধিতাকারীরা শয়তানের নিয়ন্ত্রণে রয়েছেন- এমন তত্ত্ব দেওয়ার সময় রাষ্ট্রদূত হাকাবি বলছেন, একজন রাষ্ট্রদূতের এভাবে কথা বলা কিছুটা অদ্ভুত শোনাতে পারে। হ্যাঁ, আসলেই তা অদ্ভুত!’

হাকাবির এ মন্তব্য ঘিরে বিতর্কের মধ্য দিয়ে ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে মতবিরোধের বিষয়টি আবারও সামনে এসেছে।

সূত্র: আল জাজিরা

সূত্র: নতুন আরএসএস সোর্স