|
| |
রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

রোদ্দুর না হয়েই একটু আলো ছড়ালেন তটিনী

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৮ নভেম্বর, ২০২৬, ০৫:০২ পিএম
২৭৬ পঠিত
রোদ্দুর না হয়েই একটু আলো ছড়ালেন তটিনী
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
এখনো শীত আসেনি, চলছে কার্তিক মাস। এর মধ্যেই হলুদ পোশাকে বসন্তের আবহ ছড়িয়ে সামাজিক মাধ্যমে নজর কেড়েছেন অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। হালকা সাজ, মিষ্টি হাসি আর হাতে ফুল নিয়ে তোলা ছবিগুলোতে ধরা দিয়েছেন স্নিগ্ধ রূপে। তার ছবি দেখে মুগ্ধ ভক্তরাও মন্তব্যের ঘরে জানিয়েছেন ভালো লাগার কথা। একটি ছবিতে...

এখনো শীত আসেনি, চলছে কার্তিক মাস। এর মধ্যেই হলুদ পোশাকে বসন্তের আবহ ছড়িয়ে সামাজিক মাধ্যমে নজর কেড়েছেন অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। হালকা সাজ, মিষ্টি হাসি আর হাতে ফুল নিয়ে তোলা ছবিগুলোতে ধরা দিয়েছেন স্নিগ্ধ রূপে। তার ছবি দেখে মুগ্ধ ভক্তরাও মন্তব্যের ঘরে জানিয়েছেন ভালো লাগার কথা।

একটি ছবিতে হলুদ পোশাকে আঙুল মুখের কাছে রেখে হাসতে দেখা যায় তটিনীকে। অন্য একটি ছবিতে তার স্নিগ্ধ হাসি নজর কেড়েছে ভক্তদের। একজন লিখেছেন, তটিনীর হাসিতে যেন মুক্তা ঝরে। আরেকটি ছবিতে উড়ন্ত আঁচলে পোজ দিয়েছেন এই অভিনেত্রী। হাতে ফুল নিয়ে তোলা ছবিটিও প্রশংসা পেয়েছে। ফুলটি কাকে দেবেন, সে বিষয়ে কিছু জানাননি তটিনী। তবে এক ভক্তের মন্তব্য, ফুল যেন তার হাতেই শোভা পায়।

লাজুক ভঙ্গিতে তোলা আরেকটি ছবির নিচে এক ভক্ত লিখেছেন, ওহে হলদে পরি। অন্য একটি ছবিতে চুল দুই পাশে ছড়িয়ে কানের পাশে ফুল গুঁজে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন তটিনী। সেই ছবিতে এক ভক্তের মন্তব্য, তুমি আমার প্রথম ভালোবাসা। ছবিগুলো কোনো নাটকের শুটিংয়ের ফাঁকে তোলা কি না, তা জানাননি অভিনেত্রী। তবে ভক্তদের কেউ কেউ ধারণা করছেন, গায়ে হলুদের দৃশ্যের জন্যই এমন সাজে ক্যামেরাবন্দী হয়েছেন তিনি।

বরিশালে জন্ম নেওয়া তানজিম সাইয়ারা তটিনীর জন্ম ২০০০ সালের ২৪ আগস্ট। সেখানেই তার বেড়ে ওঠা এবং উচ্চমাধ্যমিক পর্যায়ের পড়াশোনা। পরে ঢাকার নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে বিবিএ সম্পন্ন করেন তিনি। ২০১৯ সালে বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে মিডিয়ায় যাত্রা শুরু করেন তটিনী। ২০২২ সাল থেকে অভিনয়ে নিয়মিত হন।

সামাজিক মাধ্যমে সম্প্রতি নিজের একটি ছবি প্রকাশ করে তটিনী লিখেছিলেন, রোদ্দুর না হয়েই একটু আলো ছড়ালাম। তার এই কথাটিই যেন ছবিগুলোর স্নিগ্ধ আবহের সঙ্গে মিলে গেছে। পর্দায়ও সাধারণত সংযত ও স্বাভাবিক অভিনয়ের মধ্য দিয়ে দর্শকের মনোযোগ কাড়েন তিনি।

চরকির অ্যান্থলজি ফিল্ম ‘এই মুহূর্তে’ এর ‘কল্পনা’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের মাধ্যমে ওটিটিতে এবং ‘শারদ প্রাতে’ নাটকের মাধ্যমে ছোট পর্দায় অভিষেক হয় তটিনীর। তবে সাকিব ফাহাদের পরিচালনায় ভালোবাসা দিবসের বিশেষ নাটক ‘সময় সব জানে’ তার ক্যারিয়ারে বিশেষ স্থান অধিকার করে। এই নাটকে অভিনয়ের জন্য ২০২৩ সালের মেরিল প্রথম আলো পুরস্কারে সমালোচক বিভাগে সেরা অভিনেত্রীর পুরস্কার পান তিনি।

এরপর ‘লাভ সাব’ নাটকে অভিনয়ের জন্য ২০২৪ সালেও মেরিল প্রথম আলো পুরস্কারে সেরা অভিনেত্রীর স্বীকৃতি পান তটিনী। দীপ্ত অ্যাওয়ার্ডসহ আরও কয়েকটি পুরস্কারও রয়েছে তার ঝুলিতে। রোমান্টিক নাটকের পাশাপাশি ওটিটির ক্রাইম থ্রিলারেও অভিনয় করেছেন তটিনী। ‘তকদীর’ ওয়েব সিরিজে একজন সাংবাদিকের ছোট চরিত্রে অভিনয় করে প্রশংসা পান তিনি। এ ছাড়া পিপলু আর খানের চলচ্চিত্র ‘জয়া আর শারমীন’-এর মাধ্যমে বড় পর্দায়ও অভিষেক হয়েছে এই অভিনেত্রীর।

সূত্র: কালবেলা