|
| |
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

বাংলাদেশের কঠিন পরীক্ষা, জয় নাকি ম্যাচ বাঁচানোর লড়াই?

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৯ নভেম্বর, ২০২৬, ০৫:২৪ এএম
৩৪৫ পঠিত
বাংলাদেশের কঠিন পরীক্ষা, জয় নাকি ম্যাচ বাঁচানোর লড়াই?
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
দুই টেস্টের সিরিজে ১-০তে এগিয়ে উইন্ডিজ

তৃতীয় দিন তাওহীদ হৃদয়ের রেকর্ড গড়া ডাবল সেঞ্চুরি পর চতুর্থ দিনে দাপট দেখিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। কেভাম হজের সেঞ্চুরিতে পঞ্চম দিনে বাংলাদেশের সামনে বড় লক্ষ্য দিয়েছে সফরকারীরা। শান্ত-হৃদয়-তানজিদের লক্ষ্য জয়, যার জন্য তাদের টপকাতে হবে ৩৬৯ রান। বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটে নামে ওয়েস্ট ইন্ডিজ। ১০৬.৪ ওভার ব্যাট করে ৩৫৬ রানে প্রথম ইনিংসে থামে। জবাবে ১১১.৫ ওভারে ৯ উইকেটে ৩৮৬ রানে থামে বাংলাদেশ। ৩০ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংসে নেমে ৯৩ ওভারে ৬ উইকেটে ৩৯৮ রান তুলে পঞ্চম দিনের প্রথম সেশনে ইনিংস ঘোষণা করে উইন্ডিজ। শেষ দিনে জয়ের জন্য ব্যাট করছে স্বাগতিকরা। চতুর্থ দিনের পুরোটা ছিল ওয়েস্ট ইন্ডিজের। পঞ্চম দিনে মধ্যাহ্ন বিরতির আগেই ইনিংস ঘোষণা করে দিয়েছে তারা। এদিন শুরু থেকেই বাংলাদেশের বোলাররা উইকেট নিতে শুরু করে। সকালের মধ্যে বেশ চাপে পড়েছিল হজ-জাঙ্গোরা। দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে জশুয়া ডি সিলভা ৩৬, ব্রেন্ডন কিং ৬১ এবং কেভিন উইকহ্যাম ৭৮ রানে আউট হন। ১৭ চার ও ১ ছক্কায় ১৯৪ বলে ১৪২ রান করেন কেভাম হজ। জাঙ্গো ৩৯ এবং জশুয়া বিশপ ২০ রানে অপরাজিত থাকেন। তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ এবং নাইম হাসান তিন স্পিনারই ২টি করে উইকেট নেন। বৃহস্পতিবার প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের হয়ে সেঞ্চুরি করেন আমির জাঙ্গো। ২১২ বলে ১৩৩ রান করেন তিনি। ৬১ রান করেন কেভিন উইকহ্যাম। ৫১ রান করেন জাস্টিন গ্রিভস। জোমেল ওয়ারিক্যান ২৭ এবং জশুয়া বিশপ করেন ২৩ রান। বাংলাদেশের হাসান মাহমুদ ২৪ ওভারে ৯০ রানে ৬ উইকেট নেন। মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদ নেন দুটি করে উইকেট। জবাবে বাংলাদেশের হয়ে ২৪২ রান করেন তাওহীদ হৃদয়। ৩৫৯ বলের অপরাজিত ইনিংসে ছিল ২২ চার ও ১১ ছক্কার মার। মুশফিকুর রহিম ৩৪ রান করেন। তাইজুল ২২, শান্ত ১৮, তানজিদ ১৬ এবং তাসকিন ১২ রান করেন। ক্যারিবীয়দের হয়ে প্রথম ইনিংসে জোমেল ওয়ারিক্যান ৪ উইকেট নেন। জেইডেন সিলেস নেন দুটি উইকেট। শামার জোসেফ, রোস্টন চেজ ও জাস্টিন গ্রিভস নেন দুটি করে উইকেট।