|
| |
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

টেক্সাসে নির্বাচনি পরাজয়ের পর মহাকাশ নিয়ে মন্তব্য মাস্কের

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৪ নভেম্বর, ২০২৬, ০৪:০৯ পিএম
৩৮৯ পঠিত
টেক্সাসে নির্বাচনি পরাজয়ের পর মহাকাশ নিয়ে মন্তব্য মাস্কের
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
যুক্তরাষ্ট্রের টেক্সাসে নির্বাচনে রিপাবলিকান প্রার্থী কেন প্যাক্সটনের পরাজয়ের পর মহাকাশে ডেটা সেন্টার স্থাপনের আগ্রহ প্রকাশ করেছেন ধনকুবের ইলন মাস্ক। বুধবার (৪ নভেম্বর) নির্বাচনের ফলাফল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মাস্ক লিখেছেন, ‘এই মুহূর্তে মহাকাশে ডেটা সেন্টার স্থাপনের বিষয়টি...

যুক্তরাষ্ট্রের টেক্সাসে নির্বাচনে রিপাবলিকান প্রার্থী কেন প্যাক্সটনের পরাজয়ের পর মহাকাশে ডেটা সেন্টার স্থাপনের আগ্রহ প্রকাশ করেছেন ধনকুবের ইলন মাস্ক।

বুধবার (৪ নভেম্বর) নির্বাচনের ফলাফল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মাস্ক লিখেছেন, ‘এই মুহূর্তে মহাকাশে ডেটা সেন্টার স্থাপনের বিষয়টি বেশ আকর্ষণীয় মনে হচ্ছে।’

এরপর রসিকতা করে তিনি আরও লেখেন, ‘মনে হয়, নির্বাচনে হস্তক্ষেপের জন্য আমার মহাকাশের লেজারগুলো এবার কাজ করেনি।’

টেক্সাসের নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ও রাজ্যের অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটনের পক্ষে অন্তত ২১ কোটি ২০ লাখ ডলার ব্যয় করে সমর্থন জুগিয়েছিলেন মাস্ক। তবে নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জেমস তালারিকোর কাছে বড় ব্যবধানে পরাজিত হন প্যাক্সটন।

প্যাক্সটনকে ঘিরে বিভিন্ন বিতর্ক ও কেলেঙ্কারির অভিযোগও নির্বাচনী আলোচনায় উঠে এসেছিল।

নির্বাচনে পছন্দের প্রার্থীর পরাজয়ের পর মাস্কের এই মন্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

সূত্র: আল জাজিরা

সূত্র: কালবেলা