|
| |
রবিবার, ০১ নভেম্বর, ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

ইউরোপের সাশ্রয়ী ভ্রমণ গন্তব্যের তালিকা প্রকাশ, শীর্ষে বিলবাও

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ৩১ অক্টোবর, ২০২৬, ০৭:১৭ পিএম
২৭৬ পঠিত
ইউরোপের সাশ্রয়ী ভ্রমণ গন্তব্যের তালিকা প্রকাশ, শীর্ষে বিলবাও
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
জীবনযাত্রার ব্যয় বাড়লেও ভ্রমণের প্রতি আগ্রহ কমেনি ইউরোপীয়দের। তবে ছুটি কাটানোর ক্ষেত্রে ব্যয় কমাতে গন্তব্য নির্বাচনে আরও হিসাবি হচ্ছেন তারা। এ পরিস্থিতিতে ২০২৭ সালে তুলনামূলক কম খরচে ভ্রমণের জন্য বিশ্বের সেরা ১০টি গন্তব্যের তালিকা প্রকাশ করেছে ভ্রমণবিষয়ক সংস্থা স্কাইস্ক্যানার।  তালিকা অনুযায়ী, কয়েক...

জীবনযাত্রার ব্যয় বাড়লেও ভ্রমণের প্রতি আগ্রহ কমেনি ইউরোপীয়দের। তবে ছুটি কাটানোর ক্ষেত্রে ব্যয় কমাতে গন্তব্য নির্বাচনে আরও হিসাবি হচ্ছেন তারা। এ পরিস্থিতিতে ২০২৭ সালে তুলনামূলক কম খরচে ভ্রমণের জন্য বিশ্বের সেরা ১০টি গন্তব্যের তালিকা প্রকাশ করেছে ভ্রমণবিষয়ক সংস্থা স্কাইস্ক্যানার। 

তালিকা অনুযায়ী, কয়েকটি শহরে বিমানভাড়া ও হোটেল খরচ মিলিয়ে উল্লেখযোগ্য অর্থ সাশ্রয়ের সুযোগ রয়েছে।

ইউরোনিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্কাইস্ক্যানারের এই তালিকা তৈরি করা হয়েছে ২০২৬ সালের প্রথম ছয় মাসে বুক করা ইকোনমি শ্রেণির ফিরতি ফ্লাইটের ভাড়ার সঙ্গে আগের বছরের একই সময়ের তুলনা করে। পাশাপাশি প্রতিটি গন্তব্যের আবাসন ব্যয়ও বিবেচনায় নেওয়া হয়েছে।

তালিকার শীর্ষে রয়েছে স্পেনের বিলবাও শহর। ২০২৫ সালের তুলনায় সেখানে বিমানভাড়া কমেছে ৬৬ শতাংশ এবং হোটেল ভাড়া কমেছে ৬৩ শতাংশ। শহরটির বিখ্যাত গুগেনহাইম জাদুঘর এবং বাস্ক অঞ্চলের ঐতিহ্যবাহী খাবার পর্যটকদের আকর্ষণের অন্যতম কেন্দ্র।

দ্বিতীয় অবস্থানে রয়েছে পোল্যান্ডের রকলা। শহরটিতে বিমানভাড়া কমেছে ৪৭ শতাংশ। এক হাজার বছরের বেশি ইতিহাসসমৃদ্ধ এই শহরের ক্যাথেড্রাল আইল্যান্ড ও ইউনেসকো স্বীকৃত সেন্টেনিয়াল হল পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণ।

তৃতীয় স্থানে ফ্রান্সের বোর্দো। সেখানে বিমানভাড়া কমেছে ৩৪ শতাংশ এবং হোটেল ভাড়া ৯ শতাংশ। চতুর্থ স্থানে থাকা সুইজারল্যান্ডের জুরিখে বিমানভাড়া ৩৩ শতাংশ ও হোটেল ভাড়া ১৩ শতাংশ কমেছে। পঞ্চম স্থানে ইতালির আনকোনা, যেখানে বিমানভাড়া ৩১ শতাংশ এবং হোটেল ভাড়া ১৩ শতাংশ কমেছে।

ষষ্ঠ স্থানে রয়েছে গ্রিসের রোডস দ্বীপ। সেখানে বিমানভাড়া কমেছে ২২ শতাংশ। সপ্তম স্থানে ক্রোয়েশিয়ার পুলা শহর, যেখানে বিমানভাড়া কমেছে ২০ শতাংশ। 

একই হারে বিমানভাড়া কমে অষ্টম স্থানে রয়েছে ফ্রান্সের কারকাসোন, যেখানে বিমানভাড়া কমেছে ২০ শতাংশ। নবম স্থানে থাকা মরক্কোর ফেজ শহরে বিমানভাড়া কমেছে ১৯ শতাংশ। আর তালিকার দশম স্থানে রয়েছে থাইল্যান্ডের ক্রাবি, যেখানে বিমানভাড়া কমেছে ১৫ শতাংশ।

স্কাইস্ক্যানারের প্রধান নির্বাহী ব্রায়ান বাতিস্তা বলেন, ভ্রমণকারীরা এখন অর্থ ব্যয়ের ক্ষেত্রে আরও সচেতন হচ্ছেন। তারা বস্তুগত সম্পদের চেয়ে অর্থবহ অভিজ্ঞতাকে বেশি গুরুত্ব দিচ্ছেন এবং ভ্রমণ পরিকল্পনায় কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তাও নিচ্ছেন।
  
সূত্র: ইউরো নিউজ

সূত্র: নতুন আরএসএস সোর্স